রবিবার, ০৪ অক্টোবর ২০২৬ ।। ১৯ আশ্বিন ১৪৩৩ ।। ২৩ রবিউস সানি ১৪৪৮

শিরোনাম :
তদন্ত শেষ না হওয়া পর্যন্ত আখতারুজ্জামানকে কারাগারে রাখার আবেদন যানজট নিরসনে বৃত্তাকার সড়ক নির্মাণকাজের গতি বাড়ানোর নির্দেশ প্রধানমন্ত্রীর ‘মুসলিম উম্মাহর কল্যাণে আলেমদের দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে’ সেপ্টেম্বরে সড়ক দুর্ঘটনায় প্রাণ গেলো ৪২৩ জনের, মোটরসাইকেলেই ১৩৯ শাহজালালে মালয়েশিয়ান যাত্রীর কাছ থেকে ৪.৫ কেজি স্বর্ণ জব্দ নেক সন্তান লাভে কোরআনে বর্ণিত বিশেষ ৬ দোয়া মদিনায় বিদ্যুৎকেন্দ্রে হুথিদের ড্রোন হামলার নিন্দা জানালো বাংলাদেশ আস সাহাবা ফাউন্ডেশনের চেয়ারম্যান আতিকুল্লাহ, মহাসচিব বদরুল ইসলাম যতদিন ইচ্ছা ততদিন যুদ্ধ চালিয়ে যেতে পারব: আইআরজিসি উপদেষ্টা অক্টোবরে ৩ লঘুচাপের শঙ্কা, রূপ নিতে পারে প্রলয়ংকরী ঘূর্ণিঝড়ে

সৌদি আরবে সড়ক দুর্ঘটনায় বাংলাদেশি নিহত

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: সৌদি আরবে সড়ক দুর্ঘটনায় রাকিব হোসেন (২৮) নামে  এক বাংলাদেশি যুবক নিহত হয়েছেন। নিহত রাকিব কাজ শেষে মোটরসাইকেল যোগে বাসায় ফেরার পথে এ দুর্ঘটনা ঘটে।

গতকাল রোববার বিকেলে নিহত রাকিবের ভগ্নিপতি আব্দুর রহমান বিষয়টি তার বড় ভাই আতিকুল ইসলাম রুমনকে জানালে বাড়িতে নেমে আসে মাতম।

জানা যায়, নিহত রাকিব হোসেন নোয়াখালী পৌরসভার সোনাপুর এলাকার বাদশা মিয়ার বাড়ির মুহা. বাদশা মিয়ার ছেলে। বাবার ঋণ পরিশোধ ও নিজের স্বপ্ন পূরণের আশায় চলতি বছরের গত ২৯ ফেব্রুয়ারি সৌদি আরবের রিয়াদে পাড়ি জমান রাকিব হোসেন। বিদেশ যাওয়ার কিছুদিন আগ পর্যন্ত নোয়াখালী সুপার মার্কেটের তৃতীয় তলার একটি কাপড়ের দোকানে চাকরি করতেন রাকিব। আট ভাই-বোনের মধ্যে রাকিব ছিল তৃতীয়।

নিহতের বড় ভাই আতিকুল ইসলাম রুমন বিষয়টি নিশ্চিত করে জানান, গত ২৯ ফেব্রুয়ারি সকাল সাড়ে ৮টায় বাংলাদেশ ছেড়ে যায় রাকিব। সেখানে আমার ভগ্নিপতি আব্দুর রহমানের মাধ্যমে একটি খাবার দোকানে হোম ডেলিভারির কাজ করত রাকিব। বাংলাদেশ সময় শনিবার রাত ৯টার দিকে কাজ শেষ করে মোটরসাইকেল যোগে বাসায় ফিরছিল। পথে মোটরসাইকেলটি অকেজো হয়ে গেলে তা মেরামতের জন্য পাশ্ববর্তী একটি গ্যারেজে নিয়ে যায়। মেরামত শেষে মোটরসাইকেল যোগে বাসায় ফেরার পথে প্রথমে একটি গাড়ি তাকে চাপা দিলে মোটরসাইকেল থেকে ছিটকে সড়কে পড়ে যায় রাকিব। এর পেছন থেকে আরেকটি দ্রুত গতির গাড়ি রাকিবকে চাপা দিলে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।

নিহত রাকিবের লাশ দেশে আনতে সরকারের সহযোগিতা চেয়েছেন তার পরিবারের সদস্যরা।

-এএ