সোমবার, ২৪ আগস্ট ২০২৬ ।। ৯ ভাদ্র ১৪৩৩ ।। ১১ রবিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
হেরা গুহার নিঃসঙ্গ ভাবনা বুলবুল হত্যা: সুষ্ঠু তদন্ত ও বিচারের দাবিতে ওসির সঙ্গে ইসলামী যুব আন্দোলনের সাক্ষাৎ দুই দিনের সফরে ঠাকুরগাঁও যাচ্ছেন রাষ্ট্রপতি ঢাকা মেডিকেল এলাকার আশপাশ যেন গাঁজাখোর জোন: কে এম শরীয়তুল্লাহ জামেয়া দ্বীনিয়া দারুল আবরার মাদ্রাসার মুহতামিম মাওলানা হেলাল উদ্দিন আফতাবি-র ইন্তেকাল ইউরোপীয় ইউনিয়নের রাষ্ট্রদূতের সঙ্গে আমীরে মজলিসের সৌজন্য সাক্ষাৎ ও মতবিনিময় হাম উপসর্গে আরও ৫ শিশুর মৃত্যু, আক্রান্ত ১ হাজার ২৩২ হাজিদের কষ্ট লাঘবের আহ্বান রাষ্ট্রপতির, সৌদি রাষ্ট্রদূতের আশ্বাস আইন-শৃংখলা রক্ষায় ব্যর্থ সরকার, প্রতিদিন গড়ে ১০ খুন: গাজী আতাউর রহমান মেয়েদের উপবৃত্তি ফের চালুর সম্ভাব্যতা যাচাইয়ের নির্দেশ প্রধানমন্ত্রীর

নিউইয়র্কে আরও ৭ বাংলাদেশি করোনায় আক্রান্ত

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: যুক্তরাষ্ট্রের নিউইয়র্কে করোনা ভাইরাসে আরো সাত বাংলাদেশি আক্রান্ত হয়েছেন। দেশটিতে মোট আক্রান্তের সংখ্যা সাড়ে তিন হাজার ছাড়িয়েছে। মৃত্যু হয়েছে ৬৯ জনের। আতঙ্কে দিন কাটাচ্ছেন প্রবাসী বাংলাদেশিরা। নিউইয়র্কের সব স্কুল আগামী ২০ এপ্রিল পর্যন্ত বন্ধ ঘোষণা করেছে রাজ্য সরকার ও সিটি কর্তৃপক্ষ।

সূত্রমতে জানা যায়, যুক্তরাষ্ট্রে করোনা ভাইরাসে একদিনেই মৃত্যু হয়েছে ১১ জনের; আর আক্রান্ত হয়েছেন প্রায় সাড়ে সাতশ’ মানুষ। করোনা ভাইরাস আতঙ্কের মধ্যে রোববার (১৫ মার্চ) নিউইয়র্কের সব স্কুল সাময়িক বন্ধ ঘোষণা করা হয়। পরিস্থিতি স্বাভাবিক হলে স্কুল খুলবে ২০ এপ্রিল।

স্কুল বন্ধ হওয়ায় বাংলাদেশি শিক্ষার্থী ও অভিভাবকদের মধ্যে কিছু হলেও স্বস্তি এসেছে। তবে বাংলাদেশিদের মধ্যে আক্রান্তের সংখ্যা বাড়তে থাকায় আতঙ্কে রয়েছেন তারা।

নিউইয়র্কের মেয়র বিল ডি ব্লাজিও বলেন, আমরা এমনই চ্যালেঞ্জ নিয়ে কাজ করছি, যা আগে কেউ কখনো দেখেনি। অসংখ্য অজানা চ্যালেঞ্জও আমাদের মোকাবিলা করতে হবে। যদিও পৌঁছানো কঠিন হবে। দ্রুত অবনতি হলেও রোববার নিয়মিত ব্রিফিংয়ে পরিস্থিতি সরকারের নিয়ন্ত্রণে রয়েছে বলে দাবি করেছেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।

এদিকে করোনা ভাইরাস আতঙ্কে দেশের বিমানবন্দরগুলো যাত্রী শূন্য হয়ে পড়েছে। যুক্তরাষ্ট্রের বিমানবন্দরগুলোর এমন চিত্র নজিরবিহীন। তবে করোনা ভাইরাস আতঙ্কে বিদেশে থাকা মার্কিন নাগরিকরা দেশে ফিরে আসছেন। তাদের চাপে হিমশিম খাচ্ছে ইউরোপের বিমানবন্দরগুলো।

-এটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ