সোমবার, ২৪ আগস্ট ২০২৬ ।। ৯ ভাদ্র ১৪৩৩ ।। ১১ রবিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
হেরা গুহার নিঃসঙ্গ ভাবনা বুলবুল হত্যা: সুষ্ঠু তদন্ত ও বিচারের দাবিতে ওসির সঙ্গে ইসলামী যুব আন্দোলনের সাক্ষাৎ দুই দিনের সফরে ঠাকুরগাঁও যাচ্ছেন রাষ্ট্রপতি ঢাকা মেডিকেল এলাকার আশপাশ যেন গাঁজাখোর জোন: কে এম শরীয়তুল্লাহ জামেয়া দ্বীনিয়া দারুল আবরার মাদ্রাসার মুহতামিম মাওলানা হেলাল উদ্দিন আফতাবি-র ইন্তেকাল ইউরোপীয় ইউনিয়নের রাষ্ট্রদূতের সঙ্গে আমীরে মজলিসের সৌজন্য সাক্ষাৎ ও মতবিনিময় হাম উপসর্গে আরও ৫ শিশুর মৃত্যু, আক্রান্ত ১ হাজার ২৩২ হাজিদের কষ্ট লাঘবের আহ্বান রাষ্ট্রপতির, সৌদি রাষ্ট্রদূতের আশ্বাস আইন-শৃংখলা রক্ষায় ব্যর্থ সরকার, প্রতিদিন গড়ে ১০ খুন: গাজী আতাউর রহমান মেয়েদের উপবৃত্তি ফের চালুর সম্ভাব্যতা যাচাইয়ের নির্দেশ প্রধানমন্ত্রীর

করোনা: শপিং মল বন্ধের ঘোষণা সৌদি আরবে

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: প্রণঘাতী করোনা ভাইরাসের বিস্তার ঠেকাতে এবার সকল ধরনের শপিং মল বন্ধের ঘোষণা দিয়েছে সৌদি আরব। গতকাল রোববার দেশটির সরকার এ নির্দেশ দেয়।

শপিং মল বন্ধের নির্দেশ দিলেও বিশ্বের অন্যান্য দেশগুলোর মত খোলা থাকবে খাবারের দোকান, সুপার শপ ও ফার্মেসি। এ বিষয়ে সকলের সহযোগিতা কামনা করে ইতোমধ্যেই শপিং মলগুলোর কর্তৃপক্ষের কাছে চিঠি দিয়েছে সৌদি প্রশাসন।

শপিং মল ছাড়াও যেকোনো প্রকার সমাবেশ, বিনোদনকেন্দ্রসহ জনসমাগম হয় এমন সকল কার্যক্রম অস্থায়ীভাবে বন্ধ ঘোষণা দিয়েছে সরকার।

আরব নিউজে প্রকাশিত এক প্রতিবেদনের তথ্যমতে সৌদিতে এখন পর্যন্ত ভাইরাসটিতে আক্রান্ত হয়েছে ১শ’ ১৮ জন। নতুন আক্রান্তের সংখ্যা ১৫।

এদিকে দেশটির স্বাস্থ্য মন্ত্রণালয় থেকে জানানো হয়েছে করোনায় আক্রান্তদের মধ্যে তিনজন রোগী পুরোপুরি সুস্থ হয়ে উঠেছে। তাদের মধ্যে একজনকে রোববার দাম্মাম মেডিকেল কমপ্লেক্স থেকে ছেড়ে দেয়া হয়েছে।

-এএ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ