রবিবার, ২৩ আগস্ট ২০২৬ ।। ৮ ভাদ্র ১৪৩৩ ।। ১০ রবিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
চিনির দাম বৃদ্ধির জন্যও কি দায়ী মুসলিমরা, বিজেপিকে সঞ্জয় সিংয়ের কটাক্ষ নকীব প্রার্থীদের নিয়ে বাংলাদেশ খেলাফত মজলিসের দিনব্যাপী প্রশিক্ষণ জাপানে কয়েক বছরে মুসলিমের সংখ্যা বেড়ে প্রায় দ্বিগুণ ইলমের হেফাজতে এক নিভৃতচারী ব্যক্তিত্ব নতুন ধর্ম প্রতিমন্ত্রীকে বরণ করে নিলো বারিধারা মাদরাসা ‘অপরাধীদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে ব্যর্থ কর্মকর্তাদেরও শাস্তি হবে’ রাজধানীতে আরিশ ট্রাভেলসের হজ ওরিয়েন্টেশন অনুষ্ঠিত সিরাত প্রতিযোগিতায় অংশ নিচ্ছে মারকাযু শাইখিল ইসলামের ৩০০ শিক্ষার্থী দেশে ফিরল কলকাতায় অগ্নিকাণ্ডে নিহত ৬ বাংলাদেশির লাশ কুমিল্লায় সচেতন আহলে সুন্নাতের সিরাতসভা

করোনায় আক্রান্ত হয়ে ইরানের অন্যতম ধর্মীয় নেতার মৃত্যু

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে এবার মারা গেলেন ইরানের অন্যতম ধর্মীয় নেতা আয়াতুল্লাহ হাশেম বাথায়ী গোলপায়েগানি (৭৮)।

আজ সোমবার স্থানীয় এক হাসপাতালে তার মৃত্যু হয় বলে জানিয়েছে দেশটির রাষ্ট্রীয় বার্তা সংস্থা ইসলামিক রিপাবলিক নিউজ এজেন্সি (ইরনা)।

সংস্থাটি জানায়, দুই দিন আগে করোনায় আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হন এই নেতা। আজ তার মৃত্যু হয়। এ নিয়ে দেশটিতে মোট ১২ বিশিষ্ট রাজনীতিকের মৃত্যু হলো।

এএফপির খবরে বলা হয়েছে, তেহরানের ৮৮ সদস্যবিশিষ্ট বিশেষজ্ঞ পরিষদের প্রতিনিধি ছিলেন আয়াতুল্লাহ হাশেম বাথায়ী গোলপায়েগানি। এছাড়া আরো ১৩ জন নেতা ভাইরাসটিতে আক্রান্ত হয়ে হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন। ইরানের ৮ শতাংশ সাংসদও করোনায় আক্রান্ত।

এদিকে, করোনা মোকাবেলায় ইরানের পাশে দাঁড়িয়েছে চীন। এক বিবৃতিতে দেশটির প্রেসিডেন্ট শি জিনপিং বলেন, ইরানে ইতোমধ্যে স্বেচ্ছাসেবী স্বাস্থ্য বিশেষজ্ঞদের একটি দল পাঠানো হয়েছে। পাশাপাশি এ মহামারি দমনে ইরানকে সর্বোচ্চ সহযোগিতা করতে প্রস্তুত চীন।

-এএ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ