শনিবার, ০৭ মার্চ ২০২৬ ।। ২২ ফাল্গুন ১৪৩২ ।। ১৮ রমজান ১৪৪৭

শিরোনাম :
প্রতিবন্ধকতা কাটলে তারাই হবে আগামীর আলো: স্বাস্থ্য প্রতিমন্ত্রী জাকাত নিয়ে নিজের পরিকল্পনার কথা জানালেন প্রধানমন্ত্রী মধ্যপ্রাচ্যে চাপিয়ে দেওয়া যুদ্ধের মুখে মুসলিম বিশ্ব: আমিরে মজলিস কবে হতে যাচ্ছে ঈদুল ফিতর, জানালো আরব আমিরাত নাগরিক সমস্যা সমাধানে ডিএসসিসিতে ‘পাবলিক হেয়ারিং ডে’ পালিত সংঘাতের আগেই হরমুজ ছেড়ে আসা ১৫টি জাহাজ চট্টগ্রাম বন্দরে পবিত্র রমজান মাসে কারও কষ্টের কারণ না হওয়ার আহ্বান প্রধানমন্ত্রীর ফেনীতে জামায়াতে ইসলামীর উদ্যোগে নিম্নবিত্তদের মাঝে ঈদ উপহার বিতরণ ইত্তেফাকুল মাদারিসিল কওমিয়া বৃহত্তর মিরপুরের কেন্দ্রীয় পরীক্ষার ফল প্রকাশ ১ লাখ স্বাস্থ্যকর্মী নিয়োগ দেওয়ার পরিকল্পনা সরকারের

সড়কে বেগুনবাড়ী মাদরাসার ছাত্র-শিক্ষক হতাহতের ঘটনায় খেলাফত মজলিসের শোক

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: রাজধানীর তেজগাঁও বেগুনবাড়ী জামিআ ইসলামিয়া মাদরাসার ছাত্র ও শিক্ষকদের নিয়ে নাটোর থেকে ঢাকা ফেরার পথে বাস দুর্ঘটনায় ৪ জন নিহত এবং অর্ধশতাধিক ছাত্র-শিক্ষক আহতর ঘটনায় গভীর শোক প্রকাশ করেছেন খেলাফত মজলিসের আমির অধ্যক্ষ মাওলানা মোহাম্মদ ইসহাক ও মহাসচিব ড. আহমদ আব্দুল কাদের।

আজ রোববার গণমাধ্যমে পাঠানো যৌথ শোক বাণীতে নেতৃদ্বয় সড়ক দুর্ঘটনায় নিহতদের রুহের মাগফিরাত কামনা করেন এবং আহতদের সুচিকিৎসা ও দ্রুত আরোগ্য কামনা করেন।

এদিকে তেজগাঁও বেগুনবাড়ী জামিআ ইসলামিয়া মাদরাসার ছাত্র ও শিক্ষকদের বহনকারী বাস দুর্ঘটনায় আহতদের দেখতে আজ বিকেলে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে যান খেলাফত মজলিসের যুগ্মমহাসচিব মাওলানা আহমদ আলী কাসেমী, কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক ড. মোস্তাফিজুর রহমান ফয়সল, মাওলানা তোফাজ্জল হোসেন মিয়াজী প্রমুখ।

এ সময় খেলাফত মজলিস নেতৃবৃন্দ আহতদের চিকিৎসার খোঁজ-খবর নেন এবং সকলের দ্রুত আরোগ্যের জন্য দোয়া করেন।

-এএ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ