শুক্রবার, ১২ জুন ২০২৬ ।। ২৯ জ্যৈষ্ঠ ১৪৩৩ ।। ২৬ জিলহজ ১৪৪৭

শিরোনাম :
প্রাথমিকে সংগীত, নাট্যকলার পরিবর্তে ধর্মীয় শিক্ষক নিয়োগের দাবি জাতীয় শিক্ষক ফোরামের দিন-রাত দুই শিফটে কাজ করবেন পরিচ্ছন্নতাকর্মীরা: ডিএনসিসি প্রশাসক বিভ্রাটের প্রায় একঘণ্টা পর সচল ফেসবুক-ম্যাসেঞ্জার আমি ক্ষমতায় থাকতে ইরানকে পারমাণবিক অস্ত্র পেতে দেব না: নেতানিয়াহু  হিল্লা বিয়ে ইসলামের নিকৃষ্ট অপব্যাখ্যা: শায়খ আহমাদুল্লাহ শিক্ষার গুরুত্ব বিবেচনায় বাজেটে বরাদ্দ বাড়ানো হয়েছে: শিক্ষামন্ত্রী ফেসবুক ডাউন, ভোগান্তিতে ব্যবহারকারীরা  কক্সবাজারে রোহিঙ্গা ক্যাম্পে অগ্নিকাণ্ড, পুড়ল প্রশিক্ষণ কেন্দ্র ঢাকাসহ দেশের ১৩ অঞ্চলে ৪৫-৬০ কিমি বেগে ঝড়ের আভাস প্রাথমিকে ‘সংগীত-নৃত্যের সিদ্ধান্ত’ বাতিলের দাবি ছাত্র জমিয়তের

পটিয়া ইসলামী যুব কাফেলার ইসলামি মহাসম্মেলন সোমবার

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

মুহাম্মদ ইকরামুল হক
চট্টগ্রাম দক্ষিণজেলা প্রতিনিধি

পটিয়া উপজেলার অরাজনৈতিক স্বেচ্ছাসেবী সংগঠন ভেল্লাপাড়া ইসলামী যুব কাফেলার ব্যবস্থাপনায় আগামীকাল সোমবার (১৬ মার্চ) ভেল্লাপাড়া বাজারের সংলগ্ন মাঠে ইসলামি মহাসম্মেলন অনুষ্ঠিত হবে।

সম্মেলনে আল জামেয়াতুল আরবিয়া ইসলামিয়া জিরির পরিচালক ও শায়খুল হাদীস মাওলানা শাহ মুহাম্মদ তৈয়্যব প্রধান অতিথি ও রাজধানীর জামিয়া আরবিয়া রাহমানিয়া মুহাম্মাদপুরের শায়খুল হাদীস মাওলানা মামুনুল হক প্রধান বক্তার হিসেবে আলোচনা করবেন।

চট্টগ্রাম ১২ আসনের মাননীয় সাংসদ হুইপ আলহাজ্ব শামসুল হক চৌধুরী (এমপি) সহ স্থানীয় নেতৃবৃন্দ উপস্থিতির কথা রয়েছে। জামিয়া জিরির সহকারী পরিচালক মাওলানা খোবাইব বিন তৈয়্যব সম্মেলনে সভাপতিত্ব করবেন।

এছাড়া সম্মেলনে অন্যান্যদের মাঝে বক্তৃতা করবেন মাওলানা ক্বারী রফিকুল ইসলাম (নেত্রকোনা), জামিয়া পটিয়ার কেরাত বিভাগের শিক্ষক মাওলানা কারী নবী হাসান, জামিয়া জিরির শিক্ষক মাওলানা মুফতী শোয়াইব বিন তৈয়্যব, মাওলানা নবী হোসাইন ও মাওলানা আব্দুল বারী প্রমুখ।

নবজাগরণ শিল্পী গোষ্ঠীর পরিচালক মাওলানা আলমগীর বিন কবির ও বাংলার মাটি সাংস্কৃতিক ফোরামের পরিচালক মাওলানা জিয়া উদ্দীল আল আজাদ ও কলরবের শোয়াইব আল হাসান সম্মেলনে ইসলামী সংগীত পরিবেশন করবেন

সংগঠনের সভাপতি মাওলানা সাইফুল করিম আওয়ার ইসলামকে জানিয়েছেন ইতোমধ্যে সার্বিক প্রস্তুতি সম্পন্ন হয়েছ। সম্মেলন সফল করার লক্ষে ধর্মপ্রাণ তৌহিদী জনতার স্ববান্ধন উপস্থিতি কামনা করেছেন তিনি।

-এএ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ