রবিবার, ২৩ আগস্ট ২০২৬ ।। ৮ ভাদ্র ১৪৩৩ ।। ১০ রবিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
চিনির দাম বৃদ্ধির জন্যও কি দায়ী মুসলিমরা, বিজেপিকে সঞ্জয় সিংয়ের কটাক্ষ নকীব প্রার্থীদের নিয়ে বাংলাদেশ খেলাফত মজলিসের দিনব্যাপী প্রশিক্ষণ জাপানে কয়েক বছরে মুসলিমের সংখ্যা বেড়ে প্রায় দ্বিগুণ ইলমের হেফাজতে এক নিভৃতচারী ব্যক্তিত্ব নতুন ধর্ম প্রতিমন্ত্রীকে বরণ করে নিলো বারিধারা মাদরাসা ‘অপরাধীদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে ব্যর্থ কর্মকর্তাদেরও শাস্তি হবে’ রাজধানীতে আরিশ ট্রাভেলসের হজ ওরিয়েন্টেশন অনুষ্ঠিত সিরাত প্রতিযোগিতায় অংশ নিচ্ছে মারকাযু শাইখিল ইসলামের ৩০০ শিক্ষার্থী দেশে ফিরল কলকাতায় অগ্নিকাণ্ডে নিহত ৬ বাংলাদেশির লাশ কুমিল্লায় সচেতন আহলে সুন্নাতের সিরাতসভা

কুরআনকে করোনা ভাইরাসের সঙ্গে তুলনা করে কটুক্তি করায় বিজেপি নেতা আটক

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: করোনা ভাইরাস নিয়ে সোশ্যাল মিডিয়ায় বিতর্কিত পোস্ট করে গ্রেপ্তার আলিপুরদুয়ারের বিজেপি নেতা রতন তরফদার। রতন তরফদার আলিপুরদুয়ার জেলা বিজেপির সাধারণ সম্পাদক।

পুলিশ জানায়, আলিপুরদুয়ার শহরের বাবুপাড়ার বাসিন্দা রতন তরফদার গত সোমবার সকালে ফেসবুকে একটি পোস্ট করেন।

‘করোনা ভাইরাস‘ ও ‘কোরান’ এ দুটি শব্দকে সম্পর্কিত করে তার এ পোস্ট সোশ্যাল মিডিয়ায় ব্যাপক বিতর্ক তৈরি করে। পোস্টটি ছড়িয়ে পড়তেই কয়েক ঘণ্টার মধ্যে তৎপর হয় আলিপুরদুয়ার পুলিশের সাইবার ক্রাইম থানা। তাকে বাড়ি থেকেই আটক করা হয়।

বিকেলে গ্রেপ্তারের পর সন্ধ্যায় ঘটনাটি নিয়ে সাংবাদিক সম্মেলন করেন জেলার পুলিশ সুপার অমিতাভ মাইতি। তিনি বলেন, করোনা ও কোরানকে এক জায়গায় এনে ভয়ংকর পোস্ট করেন রতন তরফদার। ধর্ম নিয়ে কটূক্তির কারণেই তাকে আটক করা হয়েছে।

এ রাজনৈতিক ব্যক্তিত্বের গ্রেপ্তারের ঘটনায় বিভিন্ন মহলে শোরগোল পড়ে গেছে। আলিপুরদুয়ার জেলা বিজেপির সভাপতি গঙ্গাপ্রসাদ শর্মা অভিযোগ করে বলেন, পুলিশ অতি সক্রিয় ভূমিকা পালন করেছে। আমরা পুলিশের কাছে কোনও অভিযোগ জানালে সেই অভিযোগ পুলিশ পাত্তাই দেয় না।

-এটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ