রবিবার, ০৪ অক্টোবর ২০২৬ ।। ১৯ আশ্বিন ১৪৩৩ ।। ২৩ রবিউস সানি ১৪৪৮

শিরোনাম :
দাওরায়ে হাদীস পরীক্ষা শুরু ২১ জানুয়ারি, ফি জমার শেষ সময় ১ নভেম্বর এআই তৈরি ছবি চেনার ৫ উপায় ‘ট্রাম্পের সঙ্গে প্রধানমন্ত্রীর ছবি হোয়াইট হাউস থেকেই দেওয়া হয়েছে’ তদন্ত শেষ না হওয়া পর্যন্ত আখতারুজ্জামানকে কারাগারে রাখার আবেদন যানজট নিরসনে বৃত্তাকার সড়ক নির্মাণকাজের গতি বাড়ানোর নির্দেশ প্রধানমন্ত্রীর ‘মুসলিম উম্মাহর কল্যাণে আলেমদের দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে’ সেপ্টেম্বরে সড়ক দুর্ঘটনায় প্রাণ গেলো ৪২৩ জনের, মোটরসাইকেলেই ১৩৯ শাহজালালে মালয়েশিয়ান যাত্রীর কাছ থেকে ৪.৫ কেজি স্বর্ণ জব্দ নেক সন্তান লাভে কোরআনে বর্ণিত বিশেষ ৬ দোয়া মদিনায় বিদ্যুৎকেন্দ্রে হুথিদের ড্রোন হামলার নিন্দা জানালো বাংলাদেশ

করোনা পরীক্ষার কথা বলায় সোহরাওয়ার্দী হাসপাতাল থেকে পালালেন রোগী

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: নভেল করোনাভাইরাস আক্রান্ত কি না সেই পরীক্ষার জন্য নমুনা সংগ্রহের প্রস্তুতির মধ্যে রাজধানীর শহীদ সোহরাওয়ার্দী হাসপাতাল থেকে পালিয়ে গেছেন একজন রোগী। বাহরাইন প্রবাসী ওই ব্যক্তি জ্বর, সর্দি ও শ্বাসকষ্ট নিয়ে এখানে ভর্তি হয়েছিলেন বলে হাসপাতালের পরিচালক অধ্যাপক ডা. উত্তম কুমার বড়ুয়া জানিয়েছেন।

আজ রোববার সকালে তার বিষয়ে করণীয় নিয়ে চিকিৎসকদের বৈঠকের মধ্যেই ৭ নম্বর ওয়ার্ড থেকে তিনি পালিয়ে যান।

এ বিষয়ে ডা. উত্তম কুমার সাংবাদিকদের বলেন, ‘আমরা তার বিষয়টি নিয়ে মিটিং করছিলাম। আমরা ডিজি মহোদয় (স্বাস্থ্য অধিদপ্তর) ও আইইডিসিআরের পরিচালক মহোদয়ের সঙ্গে কথা বলেছি। আইইডিসিআরের ডিরেক্টর তার টিম পাঠাচ্ছিলেন। এর মধ্যে ওই রোগী পালিয়ে গেছে। এখন তাকে পাওয়া যাচ্ছে না।’

হাসপাতালের পরিচালক আরও বলেন, ‘সে যখন বুঝতে পেরেছে, তাকে আমরা ওই দিকে পাঠাব-এটা বুঝতে পেরে সে পালিয়ে গেছে। সঙ্গে তার স্ত্রী ছিল।’

করোনাভাইরাসের পরীক্ষা করানোর সিদ্ধান্ত নিলেও এই রোগে তার আক্রান্ত হওয়ার সম্ভাবনা তেমন নেই বলেই মনে করছেন ডা. উত্তম। এর পক্ষে যুক্তি তুলে ধরে এই চিকিৎসক বলেন, ‘ওই ব্যক্তি ১৮ জানুয়ারি বাহরাইন থেকে দেশে আসেন। তার সেখানে করোনাভাইরাস পজিটিভ রোগী পাওয়া গেছে ৬ ফেব্রুয়ারি। সে এখন শ্বাসকষ্টের কথা বলছে। হয়তো নিউমোনিয়ায় ভুগছে।’

এর আগে গত ১০ মার্চ করোনাভাইরাস আক্রান্ত কি না, তা পরীক্ষা করতে বলায় সিলেটের একটি বেসরকারি হাসপাতাল থেকে সৌদি আরব প্রবাসী এক নারী পালিয়েছিলেন। তবে পরে খোঁজ নিয়ে সিভিল সার্জন অফিসের লোকজন ওই নারীর বাসায় গিয়ে তাকে হাসপাতালে ভর্তি হওয়ার অনুরোধ করলেও তিনি রাজি হননি।

-এটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ