রবিবার, ০৪ অক্টোবর ২০২৬ ।। ১৯ আশ্বিন ১৪৩৩ ।। ২৩ রবিউস সানি ১৪৪৮

শিরোনাম :
দাওরায়ে হাদীস পরীক্ষা শুরু ২১ জানুয়ারি, ফি জমার শেষ সময় ১ নভেম্বর এআই তৈরি ছবি চেনার ৫ উপায় ‘ট্রাম্পের সঙ্গে প্রধানমন্ত্রীর ছবি হোয়াইট হাউস থেকেই দেওয়া হয়েছে’ তদন্ত শেষ না হওয়া পর্যন্ত আখতারুজ্জামানকে কারাগারে রাখার আবেদন যানজট নিরসনে বৃত্তাকার সড়ক নির্মাণকাজের গতি বাড়ানোর নির্দেশ প্রধানমন্ত্রীর ‘মুসলিম উম্মাহর কল্যাণে আলেমদের দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে’ সেপ্টেম্বরে সড়ক দুর্ঘটনায় প্রাণ গেলো ৪২৩ জনের, মোটরসাইকেলেই ১৩৯ শাহজালালে মালয়েশিয়ান যাত্রীর কাছ থেকে ৪.৫ কেজি স্বর্ণ জব্দ নেক সন্তান লাভে কোরআনে বর্ণিত বিশেষ ৬ দোয়া মদিনায় বিদ্যুৎকেন্দ্রে হুথিদের ড্রোন হামলার নিন্দা জানালো বাংলাদেশ

এবার ভারতের সাথে রেল যোগাযোগও বন্ধ

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: ভারতের সঙ্গে বাংলাদেশের সড়ক ও আকাশপথের পর এবার বন্ধ হলো রেল যোগাযোগ ব্যবস্থা। করোনা ভাইরাস ঠেকাতে সতর্কতার অংশ হিসেবে এক মাস বন্ধ থাকবে ঢাকা-কলকাতা মৈত্রী এক্সপ্রেস ট্রেনের যাত্রা।

আজ শনিবার সকালে কলকাতার উদ্দেশে ছেড়ে যায় মৈত্রী এক্সপ্রেসের শেষ ট্রেনটি। তবে এই ট্রেনে সাধারণ বাংলাদেশি যাত্রীদের কেউ যেতে পারেননি।

জানা গেছে, ট্রেনে বাছাই করে কেবল বিশেষ ভিসাধারীদের উঠতে দেন ইমিগ্রেশন কর্মকর্তারা। যাত্রীদের বেশির ভাগই ছিলেন ভারতীয় নাগরিক, দেশে ফিরছেন তারা। এতে বিপাকে পড়েন সাধারণ যাত্রীরা।

এর আগে শুক্রবার ভারতের সঙ্গে বন্ধ হয়ে যায় বিমান ও বাস চলাচল। এখন পর্যন্ত যা সিদ্ধান্ত, তাতে ১৫ এপ্রিল পর্যন্ত বন্ধ থাকবে দুই দেশের যোগাযোগ।

করোনা ভাইরাসের সংক্রমণ ঠেকাতে বাংলাদেশ-ভারত মৈত্রী এক্সপ্রেস ট্রেন চলাচল বন্ধের সিদ্ধান্ত নেয়া হয়। ঢাকাস্থ ভারতীয় হাইকমিশনার রীভা গাঙ্গুলি দাশ ও পররাষ্ট্রমন্ত্রী একে আবদুল মোমেনের সঙ্গে শুক্রবার এক বৈঠকে এ সিদ্ধান্ত হয়।

-এএ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ