রবিবার, ২৩ আগস্ট ২০২৬ ।। ৮ ভাদ্র ১৪৩৩ ।। ১০ রবিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
রাশিয়ায় ইউক্রেনের ভয়াবহ ড্রোন হামলায় নিহত ১০ নগরবাসীকে বাঁচাতে পলিথিন ও প্লাস্টিকের ব্যবহার সীমিত করুন ইমাম-হাফেজ ও মাদরাসা শিক্ষার্থীদের ফ্রি কম্পিউটার প্রশিক্ষণের সুযোগ চিনির দাম বৃদ্ধির জন্যও কি দায়ী মুসলিমরা, বিজেপিকে সঞ্জয় সিংয়ের কটাক্ষ নকীব প্রার্থীদের নিয়ে বাংলাদেশ খেলাফত মজলিসের দিনব্যাপী প্রশিক্ষণ জাপানে কয়েক বছরে মুসলিমের সংখ্যা বেড়ে প্রায় দ্বিগুণ ইলমের হেফাজতে এক নিভৃতচারী ব্যক্তিত্ব নতুন ধর্ম প্রতিমন্ত্রীকে বরণ করে নিলো বারিধারা মাদরাসা ‘অপরাধীদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে ব্যর্থ কর্মকর্তাদেরও শাস্তি হবে’ রাজধানীতে আরিশ ট্রাভেলসের হজ ওরিয়েন্টেশন অনুষ্ঠিত

ফেসবুকে মুসলিমবিরোধী মন্তব্য বন্ধ করার আহ্বান অস্ট্রেলিয়ান আইনজীবীদের

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আবদুল্লাহ তামিম।।

অস্ট্রেলিয়ান আইনজীবীদের একটি দল ফেসবুকে জরুরি ভিত্তিতে তাদের নীতিমালা ঠিক করার আহ্বান জানিয়েছে। তারা বলেন, প্রতিদিন হাজার হাজার সহিংস ও মুসলিম-বিরোধী মন্তব্য হয়ে থাকে ফেসবুকে। অন্য ধর্মের বিরুদ্ধে করা মন্তব্য ফেসবুক অপসারণ করলেও মুসলিম বিদ্বেষী মন্তব্য অপসারণ করা হয় না। আমরা ফেসবুককে তাদের এ নীতি থেকে ফিরে আসার আহ্বান করছি।

ক্রাইস্টচর্চ মসজিদ হামলার এক বছরপূর্ণ হওয়ার পূর্বেই গত বুধবার ফেসবুককে পাঠানো এক চিঠিতে অস্ট্রেলিয়ান মুসলিম অ্যাডভোকেসি নেটওয়ার্ক এবং সিডনি ভিত্তিক সংস্থা বার্চগ্রোভ লিগ্যাল-এর আইনজীবীরা এ আবেদন করেন।

অ্যাডভোকেসি নেটওয়ার্কের আইনজীবী রিতা জাবরি-মার্কওয়েল এসবিএস নিউজকে জানিয়েছেন, তাদের এ সংস্থাটি
মুসলিম-বিরোধী কমেন্ট ও পোস্ট ডিলেট করতে আবেদন জানিয়েছে।

সম্প্রতি ফেসবুকে নানান ধরণের মন্তব্য আসে মুসলিমদের বিরুদ্ধে। ফেসবুক এগুলো সম্পর্কে কোনো নীতি মালা বা পদক্ষেপ গ্রহণ না করায় এ আইনজীবী সমিতির পক্ষ থেকে ফেসবুককে চিঠি পাঠানো হয়।

তারা প্রমাণ হিসেবে সম্প্রতি করা একটি মন্তব্য পেশ করেন। তাতে এক খ্রিস্টান মুসলিমদের ‘পোকা মাকর’ বলে মন্তব্য করে। তাদের হত্যা করারও কথা বলে। কিন্তু আশ্চর্য হলেও সত্য, ফেসবুকের কাছ থেকে কোনও প্রতিক্রিয়া জানানো হয়নি।

আইনজীবীরা আরো বলেন, আমরা ফেসবুককে একটি স্বাধীন মত প্রকাশের জায়গা মনে করি, কিন্তু তাই বলে তারা একটি ধর্মের মানুষকে বিশেষভাবে অবহেলা করবে এটা মেনে নেয়া যায় না। আমরা তাদের এ চিন্তা-ভাবনার প্রতি নিন্দা জানাই।

এসবিএস অস্টেলিয়া নিউজ থেকে আবদুল্লাহ তামিমের অনুবাদ

-এটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ