শনিবার, ১৫ আগস্ট ২০২৬ ।। ৩১ শ্রাবণ ১৪৩৩ ।। ২ রবিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
ফের প্রকাশ্যে খোলা হলো শাহজালালের (রহ.) মাজারের দানবাক্স, মিলল বিপুল অর্থ ও স্বর্ণ-রূপা ৪৮ ঘণ্টার মধ্যে ফের লঘুচাপ সৃষ্টির শঙ্কা  দক্ষিণ লেবাননে ইসরায়েলি হামলা: নিহত ৭, আহত ৩ দারুল উলুম দেওবন্দে বর্ণাঢ্য আয়োজনে স্বাধীনতা দিবস পালিত ১২ ঘণ্টার ব্যবধানে ফের শক্তিশালী ভূমিকম্পে কাঁপল ইন্দোনেশিয়া ‘সবার সহায়তায় সরকার বিদ্যুৎ ও জ্বালানি সংকট দূর করতে পারবে’ স্বপ্ন দেখে ধর্মীয় সিদ্ধান্ত নয়, কাবার ইমামের সতর্কবার্তা আকিদায়ে খতমে নবুওয়ত প্রতিটি মুসলমানের ঈমানের অপরিহার্য ভিত্তি: ধর্মমন্ত্রী আগামী পাঁচ বছর কুষ্টিয়া সদরের প্রধানমন্ত্রী আমিই: আমির হামজা সাংবাদিককে লাঞ্ছনার অভিযোগে ছাত্রদলের ৩ কর্মী বহিষ্কার

করোনা ভাইরাস সচেতনতায় আওয়ামী লীগের লিফলেট বিতরণ

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: মহামারী আকার ধারণ করা করোনা ভাইরাস থেকে জনগণকে সচেতন করতে সচেতনতামূলক লিফলেট বিতরণ করছে আওয়ামী লীগ।

আজ শুক্রবার ধানমন্ডির আওয়ামী লীগ সভাপতির রাজনৈতিক কার্যালয়ে দলের সহযোগী ও ভ্রাতৃপ্রতিম সংগঠনের নেতাকর্মীদের হাতে এ সচেতনামূলক লিফলেট তুলে দেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের।

এ সময় তিনি বলেন, করোনা পরিস্থিতি নিয়ন্ত্রণ করার জন্য শুধু লিফলেট বিতরণের মধ্যে সীমাবদ্ধ থাকবে না আওয়ামী লীগ। করোনা নিয়ন্ত্রণে কাজ শুরু করেছে আওয়ামী লীগ। সারাদেশে করোনা নিয়ে সচেতনমূলক এ ক্যাম্পেইন অব্যাহত থাকবে।

তিনি বলেন, বিএনপি লুটপাটের জন্য ক্ষমতায় যাওয়ার চক্রান্ত করছে। তারা মুজিববর্ষ বাতিল করতে চেয়েছিল। এখন করোনা পরিস্থিতি নিয়ে সমালোচনা করছে। করোনা ভাইরাস পরিস্থিতি মোকাবিলায় প্রধানমন্ত্রী শেখ হাসিনা শুরু থেকে তার বক্তব্যে দেশবাসীকে সচেতন করছেন। এ বিষয়ে স্বাস্থ্য মন্ত্রণালয় সার্বিক প্রস্তুতি গ্রহণ করেছে। বিমানবন্দর, নৌবন্দর ও স্থল বন্দরে পরীক্ষা-নিরীক্ষা জোরদার করা হয়েছে।

করোনাভাইরাস প্রতিরোধে আওয়ামী লীগের সচেতনামূলক লিফলেট। ছবি: ডেইলি বাংলাদেশ

তিনি আরও বলেন, ইতালি ফেরত দুজনসহ মোট তিনজন করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছেন, তারা এখন পুরোপুরি সুস্থ। বিশ্বের প্রায় একশটির বেশি দেশে করোনা ছড়িয়েছে। সেক্ষেত্রে বাংলাদেশ অনেকটা বিপদমুক্ত। করোনা ভাইরাস একটি বৈশ্বিক সংকট। এই পরিস্থিতিতে দেশবাসীকে ভীত না হয়ে সতর্ক থাকতে হবে।

‘কারোনা পরিস্থিতি নিয়ন্ত্রণে সরকার উদাসীন’ বিএনপির এমন অভিযোগ বিষয়ে ওবায়দুল কাদের বলেন, প্রথম থেকেই সরকার করোনা পরিস্থিতি নিয়ন্ত্রণে কাজ করছে। এজন্য মুজিববর্ষের মতো এতো বিশাল আয়োজনও স্থগিত করা হয়েছে। এটা কি আমাদের দলের বা পার্টির আদর্শগত বিষয় নয়। তারপরও বিএনপি এমন অভিযোগ হাস্যকর।

তিনি আরও বলেন, করোনা পরিস্থিতি নিয়ন্ত্রণে সরকারের কোন ত্রুটি আছে কি না, তা সাংবাদিকরাই জানে। প্রথমে কিছু কিছু যন্ত্রপাতির ঘাটতি ছিল। এখন সেই ঘাটতিও পূরণ হয়েছে। এখন আর কোন কিছুতেই ঘাটতি নেই। বিমানবন্দরে সর্বোচ্চ সতর্কতা অবস্থান নেয়া হয়েছে।

-এএ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ