রবিবার, ০৪ অক্টোবর ২০২৬ ।। ১৯ আশ্বিন ১৪৩৩ ।। ২৩ রবিউস সানি ১৪৪৮

শিরোনাম :
দাওরায়ে হাদীস পরীক্ষা শুরু ২১ জানুয়ারি, ফি জমার শেষ সময় ১ নভেম্বর এআই তৈরি ছবি চেনার ৫ উপায় ‘ট্রাম্পের সঙ্গে প্রধানমন্ত্রীর ছবি হোয়াইট হাউস থেকেই দেওয়া হয়েছে’ তদন্ত শেষ না হওয়া পর্যন্ত আখতারুজ্জামানকে কারাগারে রাখার আবেদন যানজট নিরসনে বৃত্তাকার সড়ক নির্মাণকাজের গতি বাড়ানোর নির্দেশ প্রধানমন্ত্রীর ‘মুসলিম উম্মাহর কল্যাণে আলেমদের দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে’ সেপ্টেম্বরে সড়ক দুর্ঘটনায় প্রাণ গেলো ৪২৩ জনের, মোটরসাইকেলেই ১৩৯ শাহজালালে মালয়েশিয়ান যাত্রীর কাছ থেকে ৪.৫ কেজি স্বর্ণ জব্দ নেক সন্তান লাভে কোরআনে বর্ণিত বিশেষ ৬ দোয়া মদিনায় বিদ্যুৎকেন্দ্রে হুথিদের ড্রোন হামলার নিন্দা জানালো বাংলাদেশ

'করোনার উপসর্গ না লুকিয়ে চিকিৎসকের পরামর্শ নিন'

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: করোনা ভাইরাসের কোনো উপসর্গ দেখা দিলে লুকিয়ে না রেখে সঙ্গে সঙ্গে চিকিৎসকের পরামর্শ নেয়া আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

আজ বৃহস্পতিবার দুপুরে গণভবনে মুজিব বর্ষ উদযাপন উপলক্ষে ‘পরিচ্ছন্ন গ্রাম-পরিচ্ছন্ন শহর’ কর্মসূচির আওতায় দেশব্যাপী পরিচ্ছন্নতা অভিযানের উদ্বোধনী অনুষ্ঠানে তিনি এ আহ্বান জানান।

শেখ হাসিনা বলেন, ‘করোনা প্রতিরোধে সরকার সর্বাত্বক চেষ্টা করছে। মহামারী হলেও বাংলাদেশ এখনো ভালো আছে। তবে ভালো থাকতে হলে সচেতন থাকতে হবে।’ এ সময় হাত ধরতে এবং কাউকে জড়িয়ে না ধরার পরামর্শও দিয়েছেন প্রধানমন্ত্রী।

এর আগে দেশের প্রথম ঢাকা-মাওয়া-ভাঙ্গা এক্সপ্রেসওয়ের উদ্বোধন করেন প্রধানমন্ত্রী। আজ বেলা ১১টার দিকে গণভবন থেকে ভিডিও কনফারেন্সের মাধ্যমে ৫৫ কিলোমিটার দৈর্ঘ্যের ঢাকা-মাওয়া অংশের এক্সপ্রেসওয়ে’সহ কয়েকটি উন্নয়ন প্রকল্পের উদ্বোধন করেন প্রধানমন্ত্রী।

দেশের মানুষের জীবনমান উন্নয়নে এই এক্সপ্রেসওয়ে বিশেষ ভূমিকা রাখবে জানিয়ে শেখ হাসিনা বলেন, দক্ষিণের মানুষ সবসময়ই অবহেলিত ছিল, এক্সপ্রেসওয়ের মাধ্যমে এই অঞ্চলের মানুষের জীবনমান আরও উন্নত হবে।

-এএ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ