শনিবার, ০৭ মার্চ ২০২৬ ।। ২২ ফাল্গুন ১৪৩২ ।। ১৮ রমজান ১৪৪৭

শিরোনাম :
পবিত্র রমজান মাসে কারও কষ্টের কারণ না হওয়ার আহ্বান প্রধানমন্ত্রীর ফেনীতে জামায়াতে ইসলামীর উদ্যোগে নিম্নবিত্তদের মাঝে ঈদ উপহার বিতরণ ইত্তেফাকুল মাদারিসিল কওমিয়া বৃহত্তর মিরপুরের কেন্দ্রীয় পরীক্ষার ফল প্রকাশ ১ লাখ স্বাস্থ্যকর্মী নিয়োগ দেওয়ার পরিকল্পনা সরকারের ৬ই শাওয়াল থেকে ভর্তি নিবে নদওয়াতুল উলূম আশ-শরইয়্যাহ ঐতিহাসিক বদর যুদ্ধ শাশ্বত অনুপ্রেরণার উৎস: পীর সাহেব চরমোনাই ৫ শতাধিক অসহায় পরিবারের মাঝে খলিফা ফাউন্ডেশনের খাদ্যসামগ্রী বিতরণ ‘আরও ২টি ভেসেল আসছে, জ্বালানি তেল নিয়ে উদ্বিগ্ন হওয়ার কিছু নেই’ নিষেধাজ্ঞা সত্ত্বেও হরমুজ প্রণালী ব্যবহার করায় আইআরজিসির ড্রোন হামলা রিজওয়ানার বক্তব্যে নির্বাচনী ইঞ্জিনিয়ারিং প্রমাণিত: আমিরে মজলিস

প্রধান অতিথি হিসেবে কানাডায় গেলেন শাইখ আহমাদ বিন ইউসুফ

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: টরন্টোতে অনুষ্ঠিতব্য ১৫তম হিফজুল কুরআন ও কেরাত প্রতিযোগিতার প্রধান অতিথি ও প্রধান বিচারক হিসেবে ২য় বারের মতো কানাডা যাচ্ছেন আন্তর্জাতিক কুরআন তিলাওয়াত সংস্থা (ইক্বরা)’র সভাপতি ও বাংলাদেশ ক্বিরাত ইনস্টিটিউটের পরিচালক শাইখ আহমাদ বিন ইউসুফ আল আযহারী।

আজ বুধবার (১১ মার্চ) সকালে টরন্টোর উদ্দেশ্যে ঢাকা ত্যাগ করেন।

ইসলামিক ফাউন্ডেশন অব টরন্টো প্রতি বছরের মতো এবছরও এ প্রতিযোগিতার আয়োজন করছে। প্রতিযোগীতা ১৩-১৫ মার্চ অনুষ্ঠিত হবে। এ প্রতিযোগিতা অনুষ্ঠানে প্রধান আকর্ষণ হিসেবে উপস্থিত থাকবেন কারী আহমাদ বিন ইউসুফ আল আযহারী। এছাড়াও তিনি বিভিন্ন সম্মেলনে তিলাওয়াত করবেন।

কানাডার ইসলামিক ফাউন্ডেশনের কো-অর্ডিনেটর ইউনুস ইনগার এক বিবৃতিতে এ সকল তথ্য জানান। আগামী ১৮ মার্চ তার দেশে ফেরার কথা রয়েছে।

উল্লেখ্য, তিনি বাংলাদেশের বিশুদ্ধ তিলাওয়াত ও ক্বিরাতের পথপ্রদর্শক ক্বারী মো. ইউসুফ (রহ.) এর বড় পুত্র।

-এএ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ