শনিবার, ০৭ মার্চ ২০২৬ ।। ২২ ফাল্গুন ১৪৩২ ।। ১৮ রমজান ১৪৪৭

শিরোনাম :
পবিত্র রমজান মাসে কারও কষ্টের কারণ না হওয়ার আহ্বান প্রধানমন্ত্রীর ফেনীতে জামায়াতে ইসলামীর উদ্যোগে নিম্নবিত্তদের মাঝে ঈদ উপহার বিতরণ ইত্তেফাকুল মাদারিসিল কওমিয়া বৃহত্তর মিরপুরের কেন্দ্রীয় পরীক্ষার ফল প্রকাশ ১ লাখ স্বাস্থ্যকর্মী নিয়োগ দেওয়ার পরিকল্পনা সরকারের ৬ই শাওয়াল থেকে ভর্তি নিবে নদওয়াতুল উলূম আশ-শরইয়্যাহ ঐতিহাসিক বদর যুদ্ধ শাশ্বত অনুপ্রেরণার উৎস: পীর সাহেব চরমোনাই ৫ শতাধিক অসহায় পরিবারের মাঝে খলিফা ফাউন্ডেশনের খাদ্যসামগ্রী বিতরণ ‘আরও ২টি ভেসেল আসছে, জ্বালানি তেল নিয়ে উদ্বিগ্ন হওয়ার কিছু নেই’ নিষেধাজ্ঞা সত্ত্বেও হরমুজ প্রণালী ব্যবহার করায় আইআরজিসির ড্রোন হামলা রিজওয়ানার বক্তব্যে নির্বাচনী ইঞ্জিনিয়ারিং প্রমাণিত: আমিরে মজলিস

আ.ফ.ম খালিদের পিতার ইন্তেকালে আল্লামা জুনায়েদ বাবুনগরীর শোক

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

ইশ‌তিয়াক সি‌দ্দিকী
হাটহাজারী প্র‌তি‌নি‌ধি>

মাওলানা ড. আ.ফ.ম.খালিদ হোসাইনের পিতা মাওলানা মুহাম্মদ হাবিবুল্লাহ ইন্তেকালে গভীর শোক প্রকাশ করেছেন হেফাজতে ইসলাম বাংলাদেশের মহাসচিব ও হাটহাজারী মাদরাসার সহযোগী পরিচালক আল্লামা জুনায়েদ বাবুনগরী।

বুধবার সংবাদমাধ্যমে প্রেরিত এক শোক বার্তায় আল্লামা বাবুনগরী বলেন, মাওলানা হাবিবুল্লাহ রহ. একজন গুণী মানুষ ছিলেন। চট্টগ্রাম সাতকানিয়া মাহমুদুল উলুম আলিয়া মাদরাসার সাবেক অধ্যক্ষ ও দেওদীঘি কাছেমুল উলুম কওমি মাদরাসার মুহতামিম ছিলেন তিনি। এছাড়াও তিনি চট্টগ্রামের একাধিক মাদরাসার উপদেষ্টা সদস্য ছিলেন। একজন হোমিওপ্যাথী ডাক্তার হিসেবেও তার ছিলো যথেষ্ট সুনাম। আমরণ তিনি দ্বীনের বহুমুখী খিদমাত আঞ্জাম দিয়েছেন। ইতিহাস তার অমর কীর্তি চিরকাল স্মরণ রাখবে। আমি তার মৃত্যুতে গভীরভাবে শোকাহত।

স্মৃতিচারণ করে আল্লামা বাবুনগরী বলেন, মাওলানা হাবিবুল্লাহ রহ. এর সাথে আমার সু-সম্পর্ক ছিলো। তিনি আমাকে খুব বেশি মুহাব্বাত করতেন। আমার স্বরচিত বই ‘মীলাদ-কিয়াম ও সুন্নাত বিদআত’ প্রকাশিত হওয়ার পর তিনি বইয়ের ভূয়সী প্রশংসা করেছেন। তিনি আমার ওয়াজ-নসিহতেরও খুব ভক্ত ছিলেন।

আল্লামা বাবুনগরী বলেন, মাওলানা হাবিবুল্লাহ রহ. একজন গর্বিত পিতা। মৃত্যুকালে তিনি অসংখ্য ভক্তবৃন্দ ও গুণগ্রাহী রেখে গেছেন। পিতার পদাঙ্ক অনুসরণ করে তার সন্তানরাও সুযোগ্য আলেম হয়ে দ্বীন ও ইসলামের খেদমত করে যাচ্ছেন। তার সন্তানদেরও রয়েছে ব্যাপক সুখ্যাতি ও পরিচিতি।

মাওলানা হাবিবুল্লাহর এক সন্তান সন্তান মাওলানা ড. আ ফ ম খালিদ হোসাইন বাংলাদেশের পরিচিত একজন ইসলামিক আলোচক এবং লেখক-গবেষক। ওয়াজের ময়দানে রয়েছে তার প্রশংসনীয় পদচারণা। তিনি চট্টগ্রামের ওমর গণি এমইএস কলেজের ইসলামের ইতিহাস বিভাগের সাবেক বিভাগীয় প্রধান ও অধ্যাপক ছিলেন।

তিনি মাসিক আত-তাওহীদের সম্পাদনার গুরু দায়িত্ব পালনসহ জাতীয় দৈনিকে নিয়মিত ইসলাম ও মুসলমানের পক্ষে লিখে যাচ্ছেন।

অপর সন্তান আলেম মাওলানা জাহেদ হোসাইন। তিনি অত্যন্ত দক্ষ একজন আলেম। পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী পারভেজ মোশাররফের শিক্ষক ও বিশেষ সচিব হিসেবে ছিলেন। জামিয়া ইসলামীয়া লাহোর পাকিস্তানে শিক্ষকতা করেছেন। আর এক সন্তান হাফেজ সাদেক হোসাইন তিনি সৌদি দূতাবাসে চাকরি করেন। মাওলানা হাবিবুল্লাহ রহ. তার রেখে যাওয়া যোগ্য সন্তানদের কারণে মরেও অমর হয়ে থাকবেন।

আল্লামা জুনায়েদ বাবুনগরী মরহুমের শোক সন্তপ্ত পরিবারবর্গের প্রতি সমবেদনা জানিয়ে বলেন, মহান প্রভুর দরবারে আমি দোয়া করি, আল্লাহ তাআলা তার সকল দীনি খেদমতকে কবুল করুন এবং ত্রুটি-বিচ্যুতি ক্ষমা করে জান্নাতের সর্বোচ্চ স্থান দান করুন এবং তার সন্তানদেরকে আরো বেশি গবেষনামূলক দীনের খেদমত করার তাওফীক দান করুন।

-এএ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ