শনিবার, ০৭ মার্চ ২০২৬ ।। ২২ ফাল্গুন ১৪৩২ ।। ১৮ রমজান ১৪৪৭

শিরোনাম :
ফেনীতে জামায়াতে ইসলামীর উদ্যোগে নিম্নবিত্তদের মাঝে ঈদ উপহার বিতরণ ইত্তেফাকুল মাদারিসিল কওমিয়া বৃহত্তর মিরপুরের কেন্দ্রীয় পরীক্ষার ফল প্রকাশ ১ লাখ স্বাস্থ্যকর্মী নিয়োগ দেওয়ার পরিকল্পনা সরকারের নদওয়াতুল উলূম আশ-শরইয়্যাহয় ভর্তি শুরু ৬ শাওয়াল ঐতিহাসিক বদর যুদ্ধ শাশ্বত অনুপ্রেরণার উৎস: পীর সাহেব চরমোনাই ৫ শতাধিক অসহায় পরিবারের মাঝে খলিফা ফাউন্ডেশনের খাদ্যসামগ্রী বিতরণ ‘আরও ২টি ভেসেল আসছে, জ্বালানি তেল নিয়ে উদ্বিগ্ন হওয়ার কিছু নেই’ নিষেধাজ্ঞা সত্ত্বেও হরমুজ প্রণালী ব্যবহার করায় আইআরজিসির ড্রোন হামলা রিজওয়ানার বক্তব্যে নির্বাচনী ইঞ্জিনিয়ারিং প্রমাণিত: আমিরে মজলিস হামলা বন্ধের জন্য যে শর্ত দিলেন ইরানের প্রেসিডেন্ট

বন্ধ নয়, শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে সতর্কতার নির্দেশ মাউশি’র

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: করোনা সংক্রমণ রোধে শিক্ষা প্রতিষ্ঠান এখনই বন্ধ নয় বরং শিক্ষার্থীদের মাঝে সচেতনতামূলক কার্যক্রম চালাতে নির্দেশ দিয়েছে মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তর (মাউশি)।

মঙ্গলবার (১০ মার্চ) অধিদপ্তরের মহাপরিচালক অধ্যাপক ড. সৈয়দ মুহা. গোলাম ফারুক স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ পরামর্শ দেয়া হয়।

তাতে বলা হয়েছে, শিক্ষা প্রতিষ্ঠানের পাশাপাশি অধিদপ্তরের অধীন সব কার্যালয়ে সচেতনতা কর্মসূচির আয়োজন করতে হবে। এছাড়া সরকারের রোগতত্ত্ব, রোগনিয়ন্ত্রণ ও গবেষণা প্রতিষ্ঠানের (আইইডিসিআর) ওয়েবসাইটে প্রকাশিত নির্দেশনা অনুযায়ী ব্যক্তিগত সচেতনতা বাড়াতে হবে।

কীভাবে করোনা ছড়ায়, এর লক্ষণ ও প্রতিকারের উপায় কী কী। এগুলো প্রতিষ্ঠানের পক্ষ থেকে শিক্ষার্থীদের জানাতে হবে।

সেখানে আরও বলা হয়, অন্তত ২০ সেকেন্ড সময় নিয়ে ঘন ঘন সাবান দিয়ে হাত ধুতে হবে। অপরিষ্কার হাতে চোখ, নাক ও মুখ স্পর্শ করা যাবে না, হাঁচি বা কাশি এলে টিস্যু পেপার কিংবা কাপড় দিয়ে নাক-মুখ ঢেকে রাখতে হবে, পশু-পাখির সংস্পর্শ পরিহার করতে হবে, খাবার ভালোভাবে রান্না করতে হবে, শরীরে অসুস্থতার লক্ষণ প্রকাশ পেলে ঘরে থাকতে হবে। এছাড়া বাইরে গেলে অবশ্যই মাস্ক ব্যবহার করতে হবে এবং গণজমায়েত এড়িয়ে চলতে হবে।

করোনার লক্ষণ প্রকাশ পেলে অবশ্যই নিচের নাম্বারে যোগাযোগ করতে হবে। আইইডিসিআর নিয়ন্ত্রণ কক্ষ: (০১৭০০৭০৫৭৩৭) অথবা (০১৯৩৭১১০০১১, ০১৯৩৭০০০০১১, ০১৯২৭৭১১৭৮৪ ও ০১৯২৭৭১১৭৮৫)।

-এএ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ