শনিবার, ০৭ মার্চ ২০২৬ ।। ২২ ফাল্গুন ১৪৩২ ।। ১৮ রমজান ১৪৪৭

শিরোনাম :
ফেনীতে জামায়াতে ইসলামীর উদ্যোগে নিম্নবিত্তদের মাঝে ঈদ উপহার বিতরণ ইত্তেফাকুল মাদারিসিল কওমিয়া বৃহত্তর মিরপুরের কেন্দ্রীয় পরীক্ষার ফল প্রকাশ ১ লাখ স্বাস্থ্যকর্মী নিয়োগ দেওয়ার পরিকল্পনা সরকারের নদওয়াতুল উলূম আশ-শরইয়্যাহয় ভর্তি শুরু ৬ শাওয়াল ঐতিহাসিক বদর যুদ্ধ শাশ্বত অনুপ্রেরণার উৎস: পীর সাহেব চরমোনাই ৫ শতাধিক অসহায় পরিবারের মাঝে খলিফা ফাউন্ডেশনের খাদ্যসামগ্রী বিতরণ ‘আরও ২টি ভেসেল আসছে, জ্বালানি তেল নিয়ে উদ্বিগ্ন হওয়ার কিছু নেই’ নিষেধাজ্ঞা সত্ত্বেও হরমুজ প্রণালী ব্যবহার করায় আইআরজিসির ড্রোন হামলা রিজওয়ানার বক্তব্যে নির্বাচনী ইঞ্জিনিয়ারিং প্রমাণিত: আমিরে মজলিস হামলা বন্ধের জন্য যে শর্ত দিলেন ইরানের প্রেসিডেন্ট

পুলিশকে সেবামুখী করতে মানসিক পরিবর্তন আনা হচ্ছে: আইজিপি

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: আইজিপি ড. মোহাম্মদ জাভেদ পাটোয়ারি বলেছেন, থানাগুলো হবে একেকটি সেবা কেন্দ্র। পুলিশ বাহিনীকে সেবামুখী করতে তাদের মানসিক পরিবর্তন আনা হচ্ছে। মানুষের প্রত্যাশা অনুযায়ী সেবা দিতে বলা হচ্ছে।

গতকাল সোমবার সকালে ঝিনাইদহের নবনির্মিত কোটচাঁদপুর মডেল থানা ভবনের উদ্বোধন শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।

আইজিপি বলেন, বঙ্গবন্ধু বলেছিলেন- তোমরা ব্রিটিশ বা পাকিস্তানি পুলিশ নও, বাংলাদেশের পুলিশ, জনগণের পুলিশ। সংস্কারের মাধ্যমে বঙ্গবন্ধুর প্রত্যাশিত পুলিশ বাহিনী গড়ে তোলা হচ্ছে।

তিনি আরো বলেন, ‘৯৯৯ তে কলের মাধ্যমে এ পর্যন্ত ৫৮ লাখ মানুষকে সেবাদান করা হয়েছে। অনেক অপরাধীকে ধরা হয়েছে।’

সাইবার ক্রাইম প্রসঙ্গে আইজপি বলেন, এটা শুধু আমাদের দেশের জন্য নয়, সারা বিশ্বের জন্য চ্যালেঞ্জ। এ চ্যালেঞ্জ মোকাবেলায় পুলিশের ট্রেনিং ও লোকবল বৃদ্ধি এবং ইকুপমেন্ট সংগ্রহ করা হচ্ছে। আমাদের দেশে প্রতি সাড়ে ৮’শ জনে একজন মাত্র পুলিশ। সংস্কার কর্মসূচিতে লোকবল বাড়ানো হবে। থানায় এ্যাম্বুলেন্স দেয়া হচ্ছে।

এসময় কোটচাঁদপুর থানায় একটি এ্যাম্বুলেন্স প্রদান করেন আইজিপি ড. মোহাম্মদ জাভেদ পাটোয়ারি।

-এএ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ