রবিবার, ২৩ আগস্ট ২০২৬ ।। ৮ ভাদ্র ১৪৩৩ ।। ১০ রবিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
রাশিয়ায় ইউক্রেনের ভয়াবহ ড্রোন হামলায় নিহত ১০ নগরবাসীকে বাঁচাতে পলিথিন ও প্লাস্টিকের ব্যবহার সীমিত করুন ইমাম-হাফেজ ও মাদরাসা শিক্ষার্থীদের ফ্রি কম্পিউটার প্রশিক্ষণের সুযোগ চিনির দাম বৃদ্ধির জন্যও কি দায়ী মুসলিমরা, বিজেপিকে সঞ্জয় সিংয়ের কটাক্ষ নকীব প্রার্থীদের নিয়ে বাংলাদেশ খেলাফত মজলিসের দিনব্যাপী প্রশিক্ষণ জাপানে কয়েক বছরে মুসলিমের সংখ্যা বেড়ে প্রায় দ্বিগুণ ইলমের হেফাজতে এক নিভৃতচারী ব্যক্তিত্ব নতুন ধর্ম প্রতিমন্ত্রীকে বরণ করে নিলো বারিধারা মাদরাসা ‘অপরাধীদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে ব্যর্থ কর্মকর্তাদেরও শাস্তি হবে’ রাজধানীতে আরিশ ট্রাভেলসের হজ ওরিয়েন্টেশন অনুষ্ঠিত

করোনা: বাংলাদেশ-মিয়ানমারের সাথে সীমান্ত বন্ধ করছে মিজোরাম

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: করোনাভাইরাস ঠেকাতে এবার বাংলাদেশ ও মিয়ানমার সীমান্ত সিল করে দিতে চায় ভারতের মিজোরাম রাজ্য সরকার। সীমান্ত দিয়ে দুই রাষ্ট্র থেকে ভারতে প্রবেশ বন্ধ করতেই এই সিধান্ত নিতে চলেছে মিজোরাম সরকার।

গতকাল সোমবার রাজ্য সরকারের এক ক্যাবিনেট বৈঠকেই এই গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানা গেছে। মিজোরামের মুখ্যমন্ত্রী জোরামথাঙ্গার নেতৃত্বে ওই বৈঠকে উপস্থিত ছিলেন রাজ্যের ক্যাবিনেট মন্ত্রীরা, মুখ্যসচিব সহ সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের সচিব, মিজোরাম সাংবাদিক অ্যাসোসিয়েশনের প্রতিনিধিরা।

বাংলাদেশের সাথে মিজোরামের সীমান্ত রয়েছে ৩১৮ কিলোমিটার অন্যদিকে মিয়ানমারের সাথে ৫১০ কিলোমিটার সীমান্ত রয়েছে মিজোরামের।
মিজোরামের মুখ্য সচিব লালনুনমাওইয়া চৌঙ্গু জানান, বৈঠকে সিদ্ধান্ত হয়েছে যে করোনাভাইরাস সংক্রমণ ঠেকাতে ওই দুই রাষ্ট্রের সীমান্ত সিল করে দেওয়া হবে।

উত্তরপূর্ব ভারতের এই রাজ্যটিতে ৬৭ জন মানুষকে নিজেদের বাড়িতেই নজরদারিতে রাখা হয়েছে। যদিও এখনও পর্যন্ত কারও শরীরে এই ভাইরাস মেলেনি।

-এটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ