মঙ্গলবার, ০৪ আগস্ট ২০২৬ ।। ২০ শ্রাবণ ১৪৩৩ ।। ২১ সফর ১৪৪৮

শিরোনাম :
২০২৬-২৭ সালের অনুমোদিত ১২৮ ওমরাহ এজেন্সির তালিকা প্রকাশ ​মুরাদনগরের ইউএনও সারওয়ার রাব্বী গুরুতর অসুস্থ: জমিয়তের দোয়ার আহ্বান জুলাইয়ের আকাঙ্ক্ষা বাস্তবায়নে ক্যাম্পাসে সহিংসতা বন্ধের আহ্বান ছাত্র জমিয়তের স্মৃতির পাতায় ৫ আগস্ট ও নতুন স্বাধীনতার ভোর গুমের তদন্ত পুলিশের হাতে থাকলে ন্যায়বিচার মিলবে না: গাজী আতাউর রহমান জমিয়তের ঢাকা মহানগর দক্ষিণের মজলিসে আমেলার শেষ অধিবেশন অনুষ্ঠিত ছাত্রদল-শিবিরের হামলার নিন্দা ইসলামী ছাত্র আন্দোলনের সিলেট বিভাগ দিয়ে শুরু হচ্ছে বেফাক বোর্ডের মাদরাসা পরিদর্শন বাংলাদেশের বিভিন্ন খাতে বিনিয়োগ বাড়াতে চায় সৌদি শুক্রবার আফতাবনগরের খতমে নবুওয়াত কনফারেন্সে বয়ান করবেন দেওবন্দের মুহতামিম

করোনায় দেশের কোয়ারেন্টাইনে বাড়ছে সংখ্যা, ৩ জেলায় ১২৪

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: মানিকগঞ্জে বাড়তি সতর্কতা হিসেবে বিভিন্ন দেশ থেকে আগত ৫৯ জন প্রবাসীকে নিজ নিজ বাড়িতে কোয়ারেন্টাইনে রাখা হয়েছে। তবে তারা সকলে সুস্থ আছেন বলে মঙ্গলবার সন্ধ্যায় জানিয়েছেন জেলা সিভিল সার্জন ডা. আনোয়ারুল আমিন আখন্দ।

এদিকে নারায়ণগঞ্জে প্রাণঘাতী করোনাভাইরাসে আক্রান্ত রোগীর সংস্পর্শে এসেছিলেন এমন ৪০ জনকে নিজ নিজ বাসায় কোয়ারেন্টাইনে রাখা হয়েছে। তাদের পাশে সরকারের রোগতত্ব, রোগ নিয়ন্ত্রণ ও গবেষণা প্রতিষ্ঠানের (আইইডিসিআর) কর্মকর্তা ছাড়া কাউকে ভিড়তে দেওয়া হচ্ছে না।

অন্যদিকে সম্প্রতি এক প্রবাসী করোনার লক্ষণ নিয়ে আইইডিসিআরে যোগাযোগ করলে তাকে কোয়ারেন্টাইনে রাখা হয়। সাবধানতার অংশ হিসেবে মাদারীপুরের এই প্রবাসীর সংস্পর্শে যারা এসেছিলেন এমন ২৯ জনকেও কোয়ারেন্টাইনে রাখা হয়েছে। আজ মঙ্গলবার বিষয়টি নিশ্চিত করেছেন জেলা সিভিল সার্জন ডা. মো. শফিকুল ইসলাম।

জানা যায়, করোনা প্রতিরোধে মাদারীপুর সদর হাসপাতালের নতুন ভবনে ১০০ শয্যা ও সদর হাসপাতালের পুরোনো ভবনের দুটি কেবিনের চারটি বেড প্রস্তুত রাখা হয়েছে। এছাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সগুলোতে দুটি করে বেড প্রস্তুত আছে।

আজ মঙ্গলবার এক সংবাদ সম্মেলনে আইইডিসিআর পরিচালক মীরজাদী সেব্রিনা ফ্লোরা বলেন, ইতালি ফেরত প্রবাসীর সংস্পর্শে এসেছেন এমন চারজনকে কোয়ারেন্টাইনে রাখা হয়েছে।

প্রসঙ্গত, গত রোববার দেশে প্রথমবারের মতো তিনজনের শরীরে করোনাভাইরাস শনাক্ত হয়। এরমধ্যে দুইজন ইতালি ফেরত প্রবাসী এবং অন্যজন তাদের সংস্পর্শে আক্রান্ত হয়েছেন।

-এটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ