শনিবার, ০৭ মার্চ ২০২৬ ।। ২২ ফাল্গুন ১৪৩২ ।। ১৮ রমজান ১৪৪৭

শিরোনাম :
ফেনীতে জামায়াতে ইসলামীর উদ্যোগে নিম্নবিত্তদের মাঝে ঈদ উপহার বিতরণ ইত্তেফাকুল মাদারিসিল কওমিয়া বৃহত্তর মিরপুরের কেন্দ্রীয় পরীক্ষার ফল প্রকাশ ১ লাখ স্বাস্থ্যকর্মী নিয়োগ দেওয়ার পরিকল্পনা সরকারের নদওয়াতুল উলূম আশ-শরইয়্যাহয় ভর্তি শুরু ৬ শাওয়াল ঐতিহাসিক বদর যুদ্ধ শাশ্বত অনুপ্রেরণার উৎস: পীর সাহেব চরমোনাই ৫ শতাধিক অসহায় পরিবারের মাঝে খলিফা ফাউন্ডেশনের খাদ্যসামগ্রী বিতরণ ‘আরও ২টি ভেসেল আসছে, জ্বালানি তেল নিয়ে উদ্বিগ্ন হওয়ার কিছু নেই’ নিষেধাজ্ঞা সত্ত্বেও হরমুজ প্রণালী ব্যবহার করায় আইআরজিসির ড্রোন হামলা রিজওয়ানার বক্তব্যে নির্বাচনী ইঞ্জিনিয়ারিং প্রমাণিত: আমিরে মজলিস হামলা বন্ধের জন্য যে শর্ত দিলেন ইরানের প্রেসিডেন্ট

করোনা সন্দেহে বিমানবন্দর থেকে আরো ২ জন হাসপাতালে

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: উচ্চমাত্রার জ্বর নিয়ে ইতালি ও স্পেন থেকে আসা দুই বাংলাদেশিকে হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে সরাসরি হাসপাতালে নিয়ে আসা হয়েছে বলে জানা গেছে।

বিমানবন্দরের পরিচালক গ্রুপ ক্যাপ্টেন এএইচএম তৌহিদ-উল-আহসান গণমাধ্যমকে জানান,‘উচ্চমাত্রার জ্বর থাকায় করোনা সন্দেহে চেকআপের জন্যে তাদেরকে হাসপাতালে পাঠানো হয়েছে।’

এর আগেও ইতালি থেকে দুই বাংলাদেশি এসে করোনায় আক্রান্ত হয়েছেন- সাংবাদিকরা তা উল্লেখ করলে তিনি বলেন, তারা কখন দেশে এসেছে, কোন ফ্লাইটে এসেছে সে বিষয়ে কোনো তথ্য আমাদের কাছে নেই। আমরা সেই ফ্লাইটের অন্য যাত্রী, পাইলট ও ক্রুদের খুঁজে বের করার চেষ্টা করছি। তাদেরও চেকআপের প্রয়োজন।

-এটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ