মঙ্গলবার, ০৪ আগস্ট ২০২৬ ।। ২০ শ্রাবণ ১৪৩৩ ।। ২১ সফর ১৪৪৮

শিরোনাম :
২০২৬-২৭ সালের অনুমোদিত ১২৮ ওমরাহ এজেন্সির তালিকা প্রকাশ ​মুরাদনগরের ইউএনও সারওয়ার রাব্বী গুরুতর অসুস্থ: জমিয়তের দোয়ার আহ্বান জুলাইয়ের আকাঙ্ক্ষা বাস্তবায়নে ক্যাম্পাসে সহিংসতা বন্ধের আহ্বান ছাত্র জমিয়তের স্মৃতির পাতায় ৫ আগস্ট ও নতুন স্বাধীনতার ভোর গুমের তদন্ত পুলিশের হাতে থাকলে ন্যায়বিচার মিলবে না: গাজী আতাউর রহমান জমিয়তের ঢাকা মহানগর দক্ষিণের মজলিসে আমেলার শেষ অধিবেশন অনুষ্ঠিত ছাত্রদল-শিবিরের হামলার নিন্দা ইসলামী ছাত্র আন্দোলনের সিলেট বিভাগ দিয়ে শুরু হচ্ছে বেফাক বোর্ডের মাদরাসা পরিদর্শন বাংলাদেশের বিভিন্ন খাতে বিনিয়োগ বাড়াতে চায় সৌদি শুক্রবার আফতাবনগরের খতমে নবুওয়াত কনফারেন্সে বয়ান করবেন দেওবন্দের মুহতামিম

করোনাভাইরাস: সংসদে বিশেষ অধিবেশনের বিষয়ে সিদ্ধান্ত বুধবার

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: দেশে করোনা ভাইরাসে আক্রান্ত ব্যক্তি শনাক্ত হয়েছে। এমন অবস্থায় জাতীয় সংসদের বিশেষ অধিবেশন হবে কি না, এ বিষয়ে বুধবার (১১ মার্চ) সিদ্ধান্ত হবে।

আজ সোমবার (৯ মার্চ) সংসদ সচিবালয়ের একাধিক কর্মকর্তা এ তথ্য নিশ্চিত করেছেন।

তারা জানান, ওই দিন বিকাল চারটায় সংসদ ভবনে কার্য উপদেষ্টা কমিটির বৈঠকে সিদ্ধান্ত নেওয়া হবে। বৈঠকে কমিটির সভাপতি স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরীর সভাপতিত্ব করবেন। এতে কমিটির সদস্য প্রধানমন্ত্রী ও সংসদ নেতা শেখ হাসিনার উপস্থিত থাকার কথা রয়েছে।

এ দিকে রবিবার (৮ মার্চ) রাতে সংবাদ সম্মেলনে মুজিববর্ষ উদযাপন কমিটির সদস্য সচিব কামাল আবদুল নাসের চৌধুরী জানান, মুজিববর্ষ উপলক্ষে ১৭ মার্চ জাতীয় প্যারেড গ্রাউন্ডে অনুষ্ঠান হচ্ছে না।

বিদেশি অতিথিদের মুজিববর্ষের অনুষ্ঠানে আসা প্রসঙ্গে সাংবাদিকদের এক প্রশ্নে আবদুল নাসের বলেন, আপনারা জানেন বিদেশি অতিথি আসার কথা ছিল। আমাদের বন্ধু রাষ্ট্র থেকে শুরু করে অনেকেরই আসার কথা ছিল। যেহেতু আমরা বর্তমান কর্মসূচিকে পুনর্বিন্যাস আকারে করছি, সেহেতু নতুন কর্মসূচি আপনাদের জানিয়ে দেওয়া হবে।

এর আগে এ দিন বিকাল সাড়ে তিনটার দিকে জাতীয় রোগতত্ত্ব, রোগনিয়ন্ত্রণ ও গবেষণা প্রতিষ্ঠান (আইইডিসিআর) জানায়, বাংলাদেশে করোনা ভাইরাসে আক্রান্ত তিনজনকে শনাক্ত করা হয়েছে। এদের মধ্যে দুইজন পুরুষ ও একজন নারী। তাদের রাজধানীর একটি হাসপাতালের কোয়ারেন্টাইনে রাখা হয়েছে। এদের মধ্যে দুইজন ইতালি থেকে এসেছেন। তাদের বয়স ২০ থেকে ৩৫ বছর।

-এটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ