শনিবার, ০৭ মার্চ ২০২৬ ।। ২২ ফাল্গুন ১৪৩২ ।। ১৮ রমজান ১৪৪৭

শিরোনাম :
ফেনীতে জামায়াতে ইসলামীর উদ্যোগে নিম্নবিত্তদের মাঝে ঈদ উপহার বিতরণ ইত্তেফাকুল মাদারিসিল কওমিয়া বৃহত্তর মিরপুরের কেন্দ্রীয় পরীক্ষার ফল প্রকাশ ১ লাখ স্বাস্থ্যকর্মী নিয়োগ দেওয়ার পরিকল্পনা সরকারের নদওয়াতুল উলূম আশ-শরইয়্যাহয় ভর্তি শুরু ৬ শাওয়াল ঐতিহাসিক বদর যুদ্ধ শাশ্বত অনুপ্রেরণার উৎস: পীর সাহেব চরমোনাই ৫ শতাধিক অসহায় পরিবারের মাঝে খলিফা ফাউন্ডেশনের খাদ্যসামগ্রী বিতরণ ‘আরও ২টি ভেসেল আসছে, জ্বালানি তেল নিয়ে উদ্বিগ্ন হওয়ার কিছু নেই’ নিষেধাজ্ঞা সত্ত্বেও হরমুজ প্রণালী ব্যবহার করায় আইআরজিসির ড্রোন হামলা রিজওয়ানার বক্তব্যে নির্বাচনী ইঞ্জিনিয়ারিং প্রমাণিত: আমিরে মজলিস হামলা বন্ধের জন্য যে শর্ত দিলেন ইরানের প্রেসিডেন্ট

৬ দেশ থেকে ফিরলে কোয়ারেন্টাইনে বাধ্যতামূলক

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: করোনাভাইরাসের প্রাদুর্ভাব ঠেকাতে ছয়টি দেশ থেকে আসা যাত্রীদের মধ্যে যাদের এই রোগে আক্রান্তের ন্যূনতম লক্ষণ দেখা যাবে তাদের কোয়ারেন্টাইনে নেয়া হবে বলে জানিয়েছেন বিমানবন্দরের স্বাস্থ্য কর্মকর্তা শাহরিয়ার সাজ্জাদ। দেশগুলো হল- চীন, দক্ষিণ কোরিয়া, ইতালি, ইরান, সিঙ্গাপুর ও থাইল্যান্ড।

বাংলাদেশে তিনজন করোনা ভাইরাসে আক্রান্ত রোগী শনাক্ত হওয়ার পর রোববার (০৮ মার্চ) এ সিদ্ধান্ত গ্রহণ করা হয়। আক্রান্ত তিনজনের মধ্যে দু’জন ইতালি থেকে এসেছেন। অপরজন ওই দু’জনের মধ্যে একজনের পরিবারের সদস্য।

শাহরিয়ার সাজ্জাদ জানান, এই ছয়টি দেশ থেকে আসা যাত্রীদের বিমানবন্দরে থার্মাল স্ক্যানারে পরীক্ষা করা হচ্ছে। সেইসঙ্গে অবতরণের পর ‘হেলথ ডিক্লারেশন’ ফরম দেওয়া হচ্ছে। দেশগুলো থেকে আসা যাত্রীদের শরীরে জ্বর না থাকলেও তাদের বাধ্যতামূলকভাবে নিজ বাড়িতে বা তারা যেখানে থাকবেন, সেখানে ১৪ দিন কোয়ারেন্টাইনে থাকতে হবে।

তবে যদি কোনো যাত্রীর শরীরে তাপমাত্রা ১০০ ডিগ্রি ফারেনহাইট বা তার বেশি পাওয়া যায় তবে সরাসরি কুয়েত মৈত্রী হাসপাতালে কোয়ারেন্টাইনে রাখা হবে।

-এটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ