রবিবার, ০৪ অক্টোবর ২০২৬ ।। ১৯ আশ্বিন ১৪৩৩ ।। ২৩ রবিউস সানি ১৪৪৮

শিরোনাম :
ক্ষমতাকে লুটপাটের সুযোগ মনে করায় অরাজকতা ছড়িয়েছে: গাজী আতাউর রহমান ১২ কেজি এলপিজি গ্যাসের দাম বাড়িয়ে ১ হাজার ৮৩৭ টাকা নির্ধারণ ২৪ ঘণ্টায় হাম উপসর্গে ৩ মৃত্যু, আক্রান্ত ১ হাজার ৩০০ জামিন নামঞ্জুর, আখতারুজ্জামানকে কারাগারে পাঠানোর নির্দেশ আদালতের ‘ভারতের সঙ্গে চুক্তি হলেই চালু হবে মোগলহাট স্থলবন্দর’ দাওরায়ে হাদীস পরীক্ষা শুরু ২১ জানুয়ারি, ফি জমার শেষ সময় ১ নভেম্বর এআই তৈরি ছবি চেনার ৫ উপায় ‘ট্রাম্পের সঙ্গে প্রধানমন্ত্রীর ছবি হোয়াইট হাউস থেকেই দেওয়া হয়েছে’ তদন্ত শেষ না হওয়া পর্যন্ত আখতারুজ্জামানকে কারাগারে রাখার আবেদন যানজট নিরসনে বৃত্তাকার সড়ক নির্মাণকাজের গতি বাড়ানোর নির্দেশ প্রধানমন্ত্রীর

ভাষা সৈনিক ও শহীদদের তালিকা করতে নির্দেশ হাইকোর্টের

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: ভাষা শহীদ ও ভাষা সৈনিকদের পূর্ণাঙ্গ তালিকা করতে নির্দেশ দিয়েছে হাইকোর্ট। আজ রোববার বিচারপতি এফআরএম নাজমুল আহাসান ও বিচারপতি কে এম কামরুল কাদের সমন্বয়ে গঠিত একটি হাইকোর্ট ডিভিশন বেঞ্চ এ আদেশ দেয়।

আদালতে এ সংক্রান্ত রিটের পক্ষে শুনানি করেন আইনজীবী সুবীর নন্দী দাস ও ইশরাত হাসান। রাষ্ট্রপক্ষে ছিলেন ব্যারিস্টার আব্দুল্লাহ আল মাহমুদ বাশার।

আইনজীবী ইশরাত হাসান বলেন, আদালত ৬ মাসের মধ্যে ভাষা শহীদ ও ভাষা সৈনিকদের পূর্ণাঙ্গ তালিকা করতে নির্দেশ দিয়েছে। সংস্কৃতি সচিবের নেতৃত্বে সমাজের গুরুত্বপূর্ণ ব্যক্তিদের নিয়ে কমিটি করে এই তালিকা করতে হবে। দুই মাস পর কমিটি গঠনের রূপরেখা ও তালিকার অগ্রগতি নিয়ে সংস্কৃতি সচিবকে একটি প্রতিবেদন দিতে বলেছে আদালত। ৬ মাসের মধ্যে ভাষা সৈনিক ও ভাষা শহীদের পূর্ণাঙ্গ তালিকা আদালতে দাখিল করতে হবে। ভাষা শহীদ ও ভাষা সৈনিকদের রাষ্ট্রীয় সন্মান-সম্মানী ভাতা ও ভাষা আন্দোলনের স্মৃতি সংরক্ষণের নির্দেশনা চেয়ে গত ২৭ ফেব্রুয়ারি হাইকোর্টে রিটটি করা হয়। রিটে ভাষা সৈনিক ও ভাষা শহীদদের পূর্ণাঙ্গ তালিকা গঠনের নির্দেশনা চাওয়া হয়। মন্ত্রী পরিষদ সচিব, সংস্কৃতি সচিব ও অর্থ সচিবকে রিটে বিবাদী (রেসপনডেন্ট) করা হয়েছে।

রিটকারী আইনজীবী ইশরাত হাসান বলেন, রিট আবেদনে বলা হয়েছে, বাংলা ভাষার মাধ্যমেই আমরা ভাব ও বাক প্রকাশ করে থাকি। আমাদের চিন্তা, বিবেক ও ভাব প্রকাশের স্বাধীনতা সংবিধানের ৩৯ অনুচ্ছেদে মৌলিক অধিকার হিসেবে স্বীকৃতি দেওয়া হয়েছে। আমাদের এই মৌলিক অধিকার যে বীর সন্তানদের দ্বারা প্রতিষ্ঠিত হয়েছে তাদের রাষ্ট্রীয় সম্মান, সম্মানী ও সম্মাননা দেওয়া আমাদের পরম দায়িত্ব ও কর্তব্য।

রিট আবেদনে ভাষা সৈনিকদের অনাদরে-অবহেলায় থাকা সংক্রান্ত বিভিন্ন পত্রিকায় প্রকাশিত প্রতিবেদন সংযুক্ত করা হয়েছে। সূত্র: বাসস

-এএ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ