রবিবার, ০৪ অক্টোবর ২০২৬ ।। ১৯ আশ্বিন ১৪৩৩ ।। ২৩ রবিউস সানি ১৪৪৮

শিরোনাম :
ক্ষমতাকে লুটপাটের সুযোগ মনে করায় অরাজকতা ছড়িয়েছে: গাজী আতাউর রহমান ১২ কেজি এলপিজি গ্যাসের দাম বাড়িয়ে ১ হাজার ৮৩৭ টাকা নির্ধারণ ২৪ ঘণ্টায় হাম উপসর্গে ৩ মৃত্যু, আক্রান্ত ১ হাজার ৩০০ জামিন নামঞ্জুর, আখতারুজ্জামানকে কারাগারে পাঠানোর নির্দেশ আদালতের ‘ভারতের সঙ্গে চুক্তি হলেই চালু হবে মোগলহাট স্থলবন্দর’ দাওরায়ে হাদীস পরীক্ষা শুরু ২১ জানুয়ারি, ফি জমার শেষ সময় ১ নভেম্বর এআই তৈরি ছবি চেনার ৫ উপায় ‘ট্রাম্পের সঙ্গে প্রধানমন্ত্রীর ছবি হোয়াইট হাউস থেকেই দেওয়া হয়েছে’ তদন্ত শেষ না হওয়া পর্যন্ত আখতারুজ্জামানকে কারাগারে রাখার আবেদন যানজট নিরসনে বৃত্তাকার সড়ক নির্মাণকাজের গতি বাড়ানোর নির্দেশ প্রধানমন্ত্রীর

বয়স্ক নাগরিকদের সেবায় বিশেষ নজর দিতে হবে: ড. শিরীন শারমিন

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: সমাজের বয়স্ক নাগরিকদের সেবায় বিশেষ নজর দেয়ার আহ্বান জানিয়েছেন স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরী।

তিনি বলেছেন, বয়স্কদের সেবার প্রতি দায়বদ্ধতা থেকে গঠিত কেয়ার ইন নিডের যাত্রা সময়োপযোগী। ব্যস্ত নাগরিক জীবনে জ্যেষ্ঠ সদস্যদের জীবনকে আনন্দদায়ক করতে কেয়ার ইন নিড বিশেষ ভূমিকা রাখতে সক্ষম হবে বলে তিনি আশা প্রকাশ করেছেন।

গতকাল শনিবার সন্ধ্যায় রাজধানীর গুলশান ক্লাবে কেয়ার ইন নিড ফাউন্ডেশন এর আয়োজনে এবং জেসিআই ঢাকা নর্থ এর সহযোগিতায় এই আয়োজন অনুষ্ঠিত হয়।

তিনি বলেন, বাঙালি জাতির হাজার বছরের ইতিহাসে ৭ মার্চ এক অবিস্মরণীয় দিন। ১৯৭১ সালের এই দিনে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান স্বাধীনতার ডাক দেন। এমন একটি দিনে কাজ শুরুর উদ্যোগ বিশেষ তাৎপর্যপূর্ণ।

তিনি আরও বলেন, বয়স্ক নাগরিকদের প্রকৃত মর্যাদা ও সম্মান দিয়ে মানসম্পন্ন পারিবারিক সেবা প্রদানের ক্ষেত্রে সেবা প্রদানকারীদের মানবিক দিকগুলোর প্রতি যত্নবান হতে হবে।

ড. শিরীন শারমিন বলেন, বাংলাদেশে এখন থেকে ক্রমেই বয়স্ক জনসংখ্যা বাড়বে। তাদের জন্য স্বাস্থ্যসেবাসহ প্রয়োজনীয় সকল সেবা নিশ্চিত করতে হবে। ইতিমধ্যে সরকার সামাজিক নিরাপত্তার আওতায় বয়স্ক ভাতা প্রদান করছে। বয়স্ক নাগরিকদের সকল সুবিধা নিশ্চিত করতে সরকারের পাশাপাশি বেসরকারি প্রতিষ্ঠানকেও এগিয়ে আসার আহ্বান জানান তিনি।

সংগঠনের প্রেসিডেন্ট মুবিনা আসাফের সভাপতিত্বে অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন-প্রধানমন্ত্রীর অর্থনৈতিক বিষয়ক উপদেষ্টা ড. মশিউর রহমান, সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী মেজর (অব.) রফিকুল ইসলাম, জুনিয়র চেম্বার ইন্টারন্যাশনাল ঢাকা নর্থের প্রেসিডেন্ট ইমরান কাদির, এনআরবি ব্যাংকের আ্যাডিশনাল ম্যানেজিং ডিরেক্টর এবং কেয়ার ইন নীড এর উপদেষ্টা মামুন মাহমুদ শাহ প্রমুখ।

-এএ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ