শনিবার, ১৫ আগস্ট ২০২৬ ।। ৩১ শ্রাবণ ১৪৩৩ ।। ২ রবিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
দারুল উলুম দেওবন্দে বর্ণাঢ্য আয়োজনে স্বাধীনতা দিবস পালিত ১২ ঘণ্টার ব্যবধানে ফের শক্তিশালী ভূমিকম্পে কাঁপল ইন্দোনেশিয়া ‘সবার সহায়তায় সরকার বিদ্যুৎ ও জ্বালানি সংকট দূর করতে পারবে’ স্বপ্ন দেখে ধর্মীয় সিদ্ধান্ত নয়, কাবার ইমামের সতর্কবার্তা আকিদায়ে খতমে নবুওয়ত প্রতিটি মুসলমানের ঈমানের অপরিহার্য ভিত্তি: ধর্মমন্ত্রী আগামী পাঁচ বছর কুষ্টিয়া সদরের প্রধানমন্ত্রী আমিই: আমির হামজা সাংবাদিককে লাঞ্ছনার অভিযোগে ছাত্রদলের ৩ কর্মী বহিষ্কার ভারতের স্বাধীনতা দিবসে আলেমদের অবদান তুলে ধরলেন মাওলানা আরশাদ মাদানী ফরিদপুরে ইসলামী আন্দোলনের নবনির্বাচিত কমিটির পরিচিতি সভা অনুষ্ঠিত ফের বড়পুকুরিয়া বিদ্যুৎকেন্দ্রের ১ নম্বর ইউনিটে উৎপাদন চালু  

করোনা ভাইরাস থেকে বাঁচতে আল্লামা ফরীদ উদ্দীন মাসঊদের তাওবার আহ্বান

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: বিশ্বজুড়ে ছড়িয়ে পড়া প্রাণঘাতী করোনা ভাইরাস থেকে বাঁচতে তাওবা করে আল্লাহর পথে ফিরে আসার আহ্বান জানিয়েছেন বাংলাদেশ জমিয়তুল উলামার চেয়ারম্যান, ঐতিহাসিক শোলাকিয়া ঈদগাহের গ্র্যান্ড ইমাম এবং মাওলানা সাইয়েদ আসআদ মাদানী রহ.-এর খলীফা শাইখুল হাদিস আল্লামা ফরীদ উদ্দীন মাসঊদ।

তিনি বলেন, এ জাতীয় প্রাণঘাতী মহামারী আসে মহান আল্লাহর নাফরমানী বেড়ে গেলে। এটা বিশ্বজুড়ে ছড়িয়ে পড়া কেবল ভাইরাস নয়। নাফরমানীর কারণে অনেক বড় গজবও।

এ থেকে পরিত্রাণের জন্য একমাত্র উপায় হলো মানুষকে আল্লাহমুখী হওয়া। আল্লাহর কাছে ছুটে আসা। রোনাজারী করা। বান্দা আল্লাহকে ভুলে গেছে বলেই প্রাণঘাতী করোনা ভাইরাস আক্রমন করেছে।

দেশের ইমামদের জুমার দিন মসজিদে মসজিদে দোয়া দিবস পালনের আহ্বান জানিয়ে আল্লামা ফরীদ উদ্দীন মাসঊদ বলেন, শুক্রবার জাতীয় মসজিদ বায়তুল মোকাররমসহ দেশের সব মসজিদে দোয়া দিবস পালন করুন। আল্লাহর কাছে রোনাজারী করুন। একমাত্র আল্লাহ তায়ালাই বিশ্বজুড়ে ছড়িয়ে এই মহামারী থেকে আমাদেরকে আল্লাহ মুক্তি দিতে পারেন।

আজ রোববার বাংলাদেশ জমিয়তুল উলামার চেয়ারম্যান এবং ঐতিহাসিক শোলাকিয়া ঈদগাহের গ্র্যান্ড ইমাম শাইখুল হাদিস আল্লামা ফরীদ উদ্দীন মাসঊদ গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে এসব কথা বলেন।

কেবল বাহ্যিক সতর্কতা অবলম্বনে প্রাণঘাতী মহামারী থেকে বাঁচার উপায় নেই উল্লেখ করে আল্লামা মাসঊদ বলেন, আমরা সতর্ক থাকবো। নিজেদেরকে সুরক্ষা দেয়ার সর্বোচ্চ চেষ্টা করবো। বাহ্যিক উপায় বাঁচার সব চেষ্টা করবো। কিন্তু কেবল বাহ্যিক সতর্কতা অবলম্বনেই করোনা ভাইরাস থেকে মুক্তি সম্ভব নয়। আমাদেরকে তাওবা করতে হবে। গোনাহ ছাড়তে হবে। আল্লাহর কাছে ফিরতে হবে।

বাংলাদেশসহ বিশ্বের সব মানুষকে আল্লাহ ভালো রাখুন প্রত্যাশা ব্যক্ত করে তিনি বলেন, পৃথিবীর অন্যান্য দেশ থেকে অনেক বেশি অরক্ষিত এবং অস্বাস্থ্যকর আমাদের বাংলাদেশ। এ দেশে সংক্রমণে চীনের চেয়েও ভয়াবহ পরিস্থিতি সৃষ্টি হয়ে যেতে পারে। তাই এই মরণব্যাধি রোগ থেকে বাঁচতে সবধরনের গুনাহ থেকে তাওবা করে আল্লাহর রাহে ফিরে আসতে হবে। আল্লাহর করুণা ছাড়া আর কোনো উপায় নেই এ থেকে বাঁচার।

করোনা ভাইরাস আল্লাহর গজব, আল্লাহর আজাব মোকাবেলা করার শক্তি কারও নেই বলে মন্তব্য করে তিনি বলেন, করোনা ভাইরাসের মত মহামারীগুলো আল্লাহ তায়ালার পক্ষ থেকেই আসে। এগুলো আল্লাহর পক্ষ থেকে বান্দার জন্য শাস্তি স্বরূপ। পৃথিবীর কোন শক্তি নেই তার মোকাবেলা করার।

সকল মানুষ ঐক্যবদ্ধ হয়ে গেলেও তার মোকাবিলা করা সম্ভব হবে না। এই মহামারীতে রক্ষা পেতে হলে তওবা করে আল্লাহর দিকে ফিরে আসতে হবে। তওবা করে দীনের পথে চললে আল্লাহ আমাদেরকে এই মহামারী থেকে রক্ষা করবেন।

মানুষের বদ আমলের কারণেই করোনা ভাইরাসের মত রোগ আসে জানিয়ে আল্লামা ফরীদ উদ্দীন মাসঊদ বলেন, বর্তমান বিশ্বে খারাপ কাজের পরিমাণ দিনদিন বেড়েই চলছে। মানুষ এখন ভালো কাজ করতে চায় না। মানুষ যখন গুনাহের কাজ করে, বদ আমল করে, তখন এর প্রভাব প্রকৃতির উপর পড়ে। আর মানুষের বদ আমলের কারণেই আল্লাহ তায়ালার পক্ষ থেকে করোনা ভাইরাসের মত রোগ আসে।

-এএ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ