শনিবার, ০৭ মার্চ ২০২৬ ।। ২২ ফাল্গুন ১৪৩২ ।। ১৮ রমজান ১৪৪৭

শিরোনাম :
ফেনীতে জামায়াতে ইসলামীর উদ্যোগে নিম্নবিত্তদের মাঝে ঈদ উপহার বিতরণ ইত্তেফাকুল মাদারিসিল কওমিয়া বৃহত্তর মিরপুরের কেন্দ্রীয় পরীক্ষার ফল প্রকাশ ১ লাখ স্বাস্থ্যকর্মী নিয়োগ দেওয়ার পরিকল্পনা সরকারের নদওয়াতুল উলূম আশ-শরইয়্যাহয় ভর্তি শুরু ৬ শাওয়াল ঐতিহাসিক বদর যুদ্ধ শাশ্বত অনুপ্রেরণার উৎস: পীর সাহেব চরমোনাই ৫ শতাধিক অসহায় পরিবারের মাঝে খলিফা ফাউন্ডেশনের খাদ্যসামগ্রী বিতরণ ‘আরও ২টি ভেসেল আসছে, জ্বালানি তেল নিয়ে উদ্বিগ্ন হওয়ার কিছু নেই’ নিষেধাজ্ঞা সত্ত্বেও হরমুজ প্রণালী ব্যবহার করায় আইআরজিসির ড্রোন হামলা রিজওয়ানার বক্তব্যে নির্বাচনী ইঞ্জিনিয়ারিং প্রমাণিত: আমিরে মজলিস হামলা বন্ধের জন্য যে শর্ত দিলেন ইরানের প্রেসিডেন্ট

মানুষের আস্থা অর্জন করা সবচেয়ে কঠিন কাজ: ডিএমপি কমিশনার

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: মানুষের আস্থা অর্জন ও খুশি করা সবচেয়ে কঠিন কাজ বলে মন্তব্য করেছেন ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি) কমিশনার মুহা. শফিকুল ইসলাম।

শনিবার রাজারবাগ পুলিশ লাইন্সে শিক্ষানবিশ উপ-পরিদর্শক (এসআই) ব্যাচ-৫ এর ওরিয়েন্টেশন কোর্সের উদ্বোধনী অনুষ্ঠানে তিনি এ মন্তব্য করেন।

শফিকুল ইসলাম বলেন, এই মহানগরীর সবচেয়ে কঠিন কাজ হলো মানুষের আস্থা অর্জন ও খুশি করা। কাজের মাধ্যমে তোমাদেরকে আস্থা অর্জন করতে হবে। আমি যেহেতু জনগণের পুলিশ সুতরাং জনগণ যেন আমাকে ভালবাসে, বিশ্বাস করে সেইভাবে কাজ করতে হবে।’

তিনি বলেন, ‘সর্বদাই তোমাদের আচরণ ভালো করতে হবে। তোমাদের আচরণই বাংলাদেশ পুলিশের সম্মান রক্ষা করবে।’

ডিএমপিতে যোগদান করা সবাইকে স্বাগত জানিয়ে মুহা. শফিকুল ইসলাম বলেন, ‘ডিএমপিতে চাকরি করা গৌরবের। কারণ ডিএমপি বাংলাদেশ পুলিশের সবচেয়ে বড় ইউনিট।’

ওরিয়েন্টেশন কোর্সের গুরুত্ব তুলে ধরে ডিএমপি কমিশনার বলেন, সারদায় মূলত তোমাদের শারীরিকভাবে ফিট ও মানসিকভাবে দৃঢ় করে তৈরি করা হয়েছে। আর এই ওরিয়েন্টেশন কোর্স তোমাদের বেসিক কাজ অর্থাৎ মামলা তদন্ত ও অপরাধীদের বিচারার্থে আদালতে প্রেরণ করার বাস্তবিক জ্ঞান অর্জন সম্পর্কে ধারণা দেবে।

-এএ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ