শনিবার, ০৭ মার্চ ২০২৬ ।। ২২ ফাল্গুন ১৪৩২ ।। ১৮ রমজান ১৪৪৭

শিরোনাম :
ফেনীতে জামায়াতে ইসলামীর উদ্যোগে নিম্নবিত্তদের মাঝে ঈদ উপহার বিতরণ ইত্তেফাকুল মাদারিসিল কওমিয়া বৃহত্তর মিরপুরের কেন্দ্রীয় পরীক্ষার ফল প্রকাশ ১ লাখ স্বাস্থ্যকর্মী নিয়োগ দেওয়ার পরিকল্পনা সরকারের নদওয়াতুল উলূম আশ-শরইয়্যাহয় ভর্তি শুরু ৬ শাওয়াল ঐতিহাসিক বদর যুদ্ধ শাশ্বত অনুপ্রেরণার উৎস: পীর সাহেব চরমোনাই ৫ শতাধিক অসহায় পরিবারের মাঝে খলিফা ফাউন্ডেশনের খাদ্যসামগ্রী বিতরণ ‘আরও ২টি ভেসেল আসছে, জ্বালানি তেল নিয়ে উদ্বিগ্ন হওয়ার কিছু নেই’ নিষেধাজ্ঞা সত্ত্বেও হরমুজ প্রণালী ব্যবহার করায় আইআরজিসির ড্রোন হামলা রিজওয়ানার বক্তব্যে নির্বাচনী ইঞ্জিনিয়ারিং প্রমাণিত: আমিরে মজলিস হামলা বন্ধের জন্য যে শর্ত দিলেন ইরানের প্রেসিডেন্ট

'ভারতে মুসিলম হত্যা বন্ধে বিশ্বমুসলিমকে ঐক্যবদ্ধ প্রতিরোধ গড়ে তুলতে হবে'

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: ভারতে মুসলিম গণহত্যা বন্ধে বিশ্বমুসলিমকে ঐক্যবদ্ধভাবে প্রতিরোধ গড়ে তুলতে হবে বলে মন্তব্য করেছেন ইসলামী আন্দোলন বাংলাদেশের নায়েবে আমির মুফতি সৈয়দ মুহাম্মাদ ফয়জুল করীম।

আজ শনিবার বিকেলে রাজধানীর ধোলাইরপাড় হাইস্কুল মাঠে ইসলামী যুব আন্দোলন আয়োজিত ইসলামী মহাসম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে এ মন্তব্য করেন।

সৈয়দ মুহাম্মাদ ফয়জুল করীম বলেন, ভারতে মুসলিম নির্যাতন, মসজিদে অগ্নিসংযোগ, কুরআনে অগ্নিসংযোগ, মুসলিম নারী-পুরুষ ও শিশুদের নিমর্মভাবে হত্যা করে বিশ্বের দেড়শ’ কোটি মুসলমানের হৃদয়ে প্রতিরোধের আগুন জ্বালিয়ে দিয়েছে।

তিনি বলেন, মুসলমানদের লাশের উপর হোলি খেলা খেলছে নরেন্দ্র মোদীর বিজেপির হিন্দুত্ববাদী সন্ত্রাসী গোষ্ঠী। এরপরও বিরানব্বই ভাগ মুসলমানের বাংলাদেশে তাকে রাষ্ট্রীয় মেহমান করে এনে সম্মানে ভূষিত করার অর্থই হলো মুসলিম গণহত্যায় উসকে দেয়া।

তিনি আরও বলেন, বাংলাদেশের জনগণ মোদিকে গ্রহণ করতে রাজি নয়। তাকে ফিরিয়ে দিয়ে মুসলিম উম্মাহর পক্ষে অবস্থান নিন, মুসলমানরা আপনাদের পক্ষে থাকবে। আর মুসলমানদের বিরুদ্ধে অবস্থান নিয়ে মোদিকে আনলে তা সরকারের জন্য বুমেরাং হতে পারে।

মুফতি ফয়জুল করীম আগামী ১৩ মার্চ শুক্রবার সারাদেশে প্রতিটি মসজিদে ভারতে নিহত ও নির্যাতিত মুসলমানদের জন্য বিশেষ দোয়া এবং মোদির বাংলাদেশে আগমনের প্রতিবাদে দেশব্যাপী থানায় থানায় বিক্ষোভ সমাবেশ সফলের আহ্বান জানান।

সংগঠনের কেন্দ্রীয় সভাপতি আলহাজ্ব কেএম আতিকুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত সম্মেলনে বক্তব্য রাখেন ইসলামী আন্দোলন বাংলাদেশের মহাসচিব প্রিন্সিপাল মাওলানা ইউনুছ আহমাদ, নওমুসলিম ডা. সিরাজুল ইসলাম সিরাজী, রামপুরা জামিয়া কারীমিয়ার সিনিয়র মুহাদ্দিস মুফতি ওয়ালী উল্লাহ, মাওলানা নেছার উদ্দিন, মুফতী মানসুর আহমাদ সাকী।

-এএ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ