শনিবার, ১৫ আগস্ট ২০২৬ ।। ৩১ শ্রাবণ ১৪৩৩ ।। ২ রবিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
দারুল উলুম দেওবন্দে বর্ণাঢ্য আয়োজনে স্বাধীনতা দিবস পালিত ১২ ঘণ্টার ব্যবধানে ফের শক্তিশালী ভূমিকম্পে কাঁপল ইন্দোনেশিয়া ‘সবার সহায়তায় সরকার বিদ্যুৎ ও জ্বালানি সংকট দূর করতে পারবে’ স্বপ্ন দেখে ধর্মীয় সিদ্ধান্ত নয়, কাবার ইমামের সতর্কবার্তা আকিদায়ে খতমে নবুওয়ত প্রতিটি মুসলমানের ঈমানের অপরিহার্য ভিত্তি: ধর্মমন্ত্রী আগামী পাঁচ বছর কুষ্টিয়া সদরের প্রধানমন্ত্রী আমিই: আমির হামজা সাংবাদিককে লাঞ্ছনার অভিযোগে ছাত্রদলের ৩ কর্মী বহিষ্কার ভারতের স্বাধীনতা দিবসে আলেমদের অবদান তুলে ধরলেন মাওলানা আরশাদ মাদানী ফরিদপুরে ইসলামী আন্দোলনের নবনির্বাচিত কমিটির পরিচিতি সভা অনুষ্ঠিত ফের বড়পুকুরিয়া বিদ্যুৎকেন্দ্রের ১ নম্বর ইউনিটে উৎপাদন চালু  

ন্যায্য মূল্য নিশ্চিতে লবণে ভর্তুকি দেয়া হবে: শিল্পমন্ত্রী

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: প্রান্তিক লবণ চাষিদের বাঁচিয়ে রাখা সরকারের নৈতিক দায়িত্ব উল্লেখ করে শিল্পমন্ত্রী নূরুল মজিদ মাহমুদ হুমায়ূন এমপি বলেছেন, শুধু বড় ব্যবসায়ীদের স্বার্থ দেখলে হবে না, ক্ষুদ্র ও মাঝারি ব্যবসায়ীদের বাঁচিয়ে রাখতে হবে। প্রয়োজনে চাষিদের ভর্তুকি দেয়া হবে। ন্যায্য মূল নিশ্চিতে, প্রকৃত লবণ চাষিদের চিহ্নিত করে বিসিকের মাধ্যমে লবণ মজুদ করা হবে।

আজ শুক্রবার দুপুরে পাবলিক লাইব্রেরি মাঠে জেলা আওয়ামী লীগ আয়োজিত লবণচাষী সমাবেশে মন্ত্রী এ ঘোষণা দেন।

মন্ত্রী আরও বলেন, লবণচাষীদের বাঁচাতে লবণের ন্যায্য মূল্য নিশ্চিতে প্রয়োজনে ভর্তুকি দেয়া হবে। ব্যবস্থা করা হবে কৃষি ঋণের। লবণচাষীদের দেয়া দাবিগুলো যথাযথভাবে মূল্যায়নের ব্যবস্থা করা হবে। লবণের ন্যায্যমূল্য এবং চাষ বাড়াতে বের করা হবে স্থায়ী সমাধান।

শিল্পমন্ত্রী বলেন, লবণের ন্যায্য মূল্য নিশ্চিত করতে ব্যবসায়ীদের নিয়ে বসবে সরকার। ব্যবসায়ীদের সঙ্গে বসে চাষীদের স্বার্থ রক্ষার যা করণীয় সব পদক্ষেপ নেয়া হবে। ব্যবসায়ীদের সঙ্গে সমন্বয় করেই লবণের ন্যায্য মূল্য নির্ধারণ করা হবে।

মন্ত্রী বলেন, চকরিয়ায় আমার লবণ চাষের জমি রয়েছে। আমিও লবণচাষী হিসেবে চাষীদের কষ্ট সম্পর্কে জানি। দীর্ঘদিন থেকে ঘোষণা হয়ে আসছে, লবণকে শিল্পপণ্য হিসেবে তালিকাভুক্তির। এবার সেই প্রতিশ্রুতি বাস্তবায়ন করে লবণের ন্যায্যমূল্য নিশ্চিতে উপযোগিতা যাচাই-বাছাইসহ কক্সবাজারের লবণ বোর্ড প্রতিষ্ঠা করা হবে। আমিও একজন লবণচাষী হিসেবে আপনাদের সঙ্গে আছি।

লবণ নিয়ে বিসিকের কি পদক্ষেপ, বিসিকের চেয়ারম্যানের কাছে জানতে চান মন্ত্রী।

জবাবে বিসিক চেয়ারম্যান মোশতাক হাসান বলেন, লবণচাষীদের দুর্দশা লাঘবে ঋণ ব্যবস্থা করতে ব্যাংকগুলোর সঙ্গে কথা হয়েছে। ন্যায্য মূল নিশ্চিতে পদক্ষেপ নেয়া হচ্ছে। বিদেশ থেকে লবণ আমদানি রোধে কঠোরতা অবলম্বনের পাশাপাশি, চাষীদের কাছ থেকে সরাসরি লবণ ক্রয়ে উদ্যোগ নেয়া হবে। লবণ শিল্প বাঁচাতে চাষীদের সঙ্গে বিসিক, বাণিজ্য ও শিল্পমন্ত্রণালয় একিভূত হয়ে কাজ করছে।

-এএ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ