শনিবার, ০৭ মার্চ ২০২৬ ।। ২২ ফাল্গুন ১৪৩২ ।। ১৮ রমজান ১৪৪৭

শিরোনাম :
১ লাখ স্বাস্থ্যকর্মী নিয়োগ দেওয়ার পরিকল্পনা সরকারের নদওয়াতুল উলূম আশ-শরইয়্যাহয় ভর্তি শুরু ৬ শাওয়াল ঐতিহাসিক বদর যুদ্ধ শাশ্বত অনুপ্রেরণার উৎস: পীর সাহেব চরমোনাই ৫ শতাধিক অসহায় পরিবারের মাঝে খলিফা ফাউন্ডেশনের খাদ্যসামগ্রী বিতরণ ‘আরও ২টি ভেসেল আসছে, জ্বালানি তেল নিয়ে উদ্বিগ্ন হওয়ার কিছু নেই’ নিষেধাজ্ঞা সত্ত্বেও হরমুজ প্রণালী ব্যবহার করায় আইআরজিসির ড্রোন হামলা রিজওয়ানার বক্তব্যে নির্বাচনী ইঞ্জিনিয়ারিং প্রমাণিত: আমিরে মজলিস হামলা বন্ধের জন্য যে শর্ত দিলেন ইরানের প্রেসিডেন্ট  ‘আজ ইরানে সবচেয়ে বড় বোমা বিস্ফোরণ হবে’ আমেরিকার প্ররোচনায় ইসরাইল বিশ্ব পরিস্থিতি অশান্ত করেছে: জমিয়ত

ঢাকায় মশা নিধনের পর্যাপ্ত ওষুধ মজুদ আছে: তাজুল ইসলাম

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: আগামী এক বছর রাজধানীতে মশা নিধনের জন্য পর্যাপ্ত পরিমাণ ওষুধ ঢাকা উত্তর ও দক্ষিণ সিটি কর্পোরেশনের কাছে মজুদ আছে বলে জানিয়েছেন স্থানীয় সরকারমন্ত্রী মুহা. তাজুল ইসলাম।

গতকাল বৃহস্পতিবার সচিবালয়ে নিজ কার্যালয়ে সাংবাদিকদের এ তথ্য জানান সরকারমন্ত্রী মুহা. তাজুল ইসলাম।

তিনি বলেন, গত বছরের তিক্ত অভিজ্ঞতার আলোকে এ বছর এখন থেকেই মশা নিধনের প্রস্তুতি নেয়া হচ্ছে। সম্প্রতি এ বিষয়ে ঢাকার দুই সিটির কর্মকর্তা ও প্রতিনিধিদের সঙ্গে তিনি আলোচনা করেছেন। পর্যালোচনা করে দেখার চেষ্টা করেছেন দুই সিটির কাছে কী পরিমাণ মশা নিধনের ওষুধ মজুদ আছে।

তিনি বলেন, দুই সিটির কর্মকর্তা ও প্রতিনিধিরা নিশ্চয়তা দিয়েছেন, তাদের কাছে আগামী ছয় মাস থেকে এক বছর মশা নিধনের মতো যথেষ্ট পরিমাণ ওষুধ মজুদ আছে। পাশাপাশি সেই সব ওষুধ ছিটানোর মতো প্রয়োজনীয় যন্ত্রপাতিও রয়েছে।

এক প্রশ্নের জবাবে মন্ত্রী বলেন, মশা নিধনের জন্য যে ওষুধগুলো আনা হয়েছে এবং মজুদ রয়েছে, সেগুলোর কার্যকারিতা সম্পর্কে কোনো প্রশ্ন উঠবে না বলে দুই সিটির কর্মকর্তারা নিশ্চয়তা দিয়েছেন।

লোকবল সংকটের বিষয়ে তিনি জানান, ঢাকা উত্তর ও দক্ষিণ সিটি কর্পোরেশনের প্রতিটি ওয়ার্ডে ৩০ জন করে লোকবল নিয়োগের অনুমোদন দিয়েছে মন্ত্রণালয়।

তিনি আরও বলেন, নাগরিক জীবন যেনো স্বস্তিকর হয়, সেজন্য তারা সর্বাত্মকভাবে কাজ করে যাচ্ছেন। এ ক্ষেত্রে পুরোপুরি সফলতা অর্জন করতে পারেননি এটা ঠিক। কিন্তু খুব একটা যে পিছিয়ে আছেন তা সঠিক নয়। বনশ্রীর খাল সংস্কার করা হচ্ছে, রূপনগর খালে অনেক ময়লা আবর্জনা পড়ে রয়েছে। আমি নির্দেশনা দিয়েছি ত্রিশ ফুট হলে ত্রিশ ফুটই খনন করা হোক।

-এএ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ