শনিবার, ১৫ আগস্ট ২০২৬ ।। ৩১ শ্রাবণ ১৪৩৩ ।। ২ রবিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
১২ ঘণ্টার ব্যবধানে ফের শক্তিশালী ভূমিকম্পে কাঁপল ইন্দোনেশিয়া ‘সবার সহায়তায় সরকার বিদ্যুৎ ও জ্বালানি সংকট দূর করতে পারবে’ স্বপ্ন দেখে ধর্মীয় সিদ্ধান্ত নয়, কাবার ইমামের সতর্কবার্তা আকিদায়ে খতমে নবুওয়ত প্রতিটি মুসলমানের ঈমানের অপরিহার্য ভিত্তি: ধর্মমন্ত্রী আগামী পাঁচ বছর কুষ্টিয়া সদরের প্রধানমন্ত্রী আমিই: আমির হামজা সাংবাদিককে লাঞ্ছনার অভিযোগে ছাত্রদলের ৩ কর্মী বহিষ্কার ভারতের স্বাধীনতা দিবসে আলেমদের অবদান তুলে ধরলেন মাওলানা আরশাদ মাদানী ফরিদপুরে ইসলামী আন্দোলনের নবনির্বাচিত কমিটির পরিচিতি সভা অনুষ্ঠিত ফের বড়পুকুরিয়া বিদ্যুৎকেন্দ্রের ১ নম্বর ইউনিটে উৎপাদন চালু   বরগুনায় ডোবায় পড়ে ৩ বছরের শিশুর মৃত্যু

‘ভরা মৌসুমে পেঁয়াজ আমদানি বন্ধের ব্যাপারে পদক্ষেপ নেয়া হবে’

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসরাম: ভরা মৌসুমে বাইরে থেকে পেঁয়াজ আমদানি বন্ধের ব্যাপারে পদক্ষেপ নেয়া হবে বলে জানিয়েছেন কৃষিমন্ত্রী আব্দুর রাজ্জাক।

বুধবার সচিবালয়ে সাউথ অ্যান্ড সেন্ট্রাল এশিয়ার সহকারী ট্রেড রিপ্রেজেন্টেটিভ ক্রিস্টোফার উইলসন এবং ঢাকায় নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত আর্ল রবার্ট মিলারের সঙ্গে বৈঠক শেষে গণমাধ্যমকে তিনি এ কথা জানান।

কৃষিমন্ত্রী বলেন, কৃষকদের স্বার্থ বিবেচনায় নিয়ে এবার ভরা মৌসুমে পেঁয়াজ আমদানি বন্ধের ব্যাপারে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে আলোচনা হয়েছে। তিনি এ ব্যাপারে কিছু নির্দেশনাও দিয়েছেন।

তিনি বলেন, গত মন্ত্রিসভার বৈঠকে বিষয়টি তোলা হয়েছে। তখন সেখানে বলেছি, চাষীদের কাছ থেকে এবার আশানুরূপ সাড়া পাচ্ছি। তাছাড়া পেঁয়াজ চাষের এলাকা বাড়ায় আশা করি কোনো অসুবিধা হবে না। ভরা মৌসুমে ভারতীয় পেঁয়াজ আমদানি বন্ধ না করলে দেশের কৃষকরা ক্ষতিগ্রস্ত হতে পারেন। তাই ভারতের পেঁয়াজ এসে যেন বাজার ভাসিয়ে দিতে না পারে সেজন্য অর্থ মন্ত্রণালয়সহ সবাইকে আলাপ-আলোচনা করে খুবই সতর্ক থাকতে বলেছেন প্রধানমন্ত্রী।

চলতি মাসের শেষের দিকে হালি পেঁয়াজ ওঠা শুরু হবে জানিয়ে আব্দুর রাজ্জাক বলেন, আশা করছি, এ বছর ভালো ফলন হবে। কারণ বিভিন্ন এলাকায় পেঁয়াজ চাষ বেড়েছে। তাছাড়া নতুন জাত উদ্ভাবন করায় উৎপাদন দ্বিগুণ না হলেও প্রায় কাছাকাছি হবে। আগে হেক্টর প্রতি ১০-১১ টন উৎপাদন হতো। এবার তা বেড়ে ১৮ থেকে ১৯ টন হবে বলে ধারণা করা হচ্ছে।

-এএ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ