শুক্রবার, ২০ নভেম্বর ২০২৬ ।। ৫ অগ্রহায়ণ ১৪৩৩ ।। ১০ জমাদিউস সানি ১৪৪৮

শিরোনাম :
বিশ্বের সবচেয়ে বড় ধর্ম হবে ইসলাম, শীর্ষে থাকবে যেসব দেশ দারুল উলুম করাচির দ্বিতীয় সাময়িকে প্রথম বাংলাদেশের উসামা আওয়ামী লীগের প্রত্যাবর্তনের পথ আরও কঠিন হচ্ছে: গাজী আতাউর রহমান দাওয়াতুল হকের ৩১তম মারকাজি ইজতেমা কাল, মিলনমেলা হবে ধর্মীয় ও রাজনৈতিক ব্যক্তিদের ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে প্রাণ গেল আরও ৩ জনের   বৈষম্যমূলক রাজনীতি দিয়ে টেকসই জাতীয় ঐক্য সম্ভব নয়: জমিয়ত মহাসচিব ভুল পথে চললে রাজপথে প্রতিরোধ, সরকারকে আমিরে মজলিস নূরানী শিক্ষকদের নিবন্ধন কার্যক্রম শুরু করছে শায়খুল কুরআন ফাউন্ডেশন কক্সবাজারে ট্রেনের ধাক্কায় একই পরিবারের ৪ জন নিহত অবিলম্বে মুফতি রুহুল আমিনের মুক্তি দাবি গওহরডাঙ্গা বোর্ড নেতৃবৃন্দের

গণফোরামের কেন্দ্রীয় কমিটি বিলুপ্ত, আহ্বায়ক কমিটি ঘোষণা

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: গণফোরামের কেন্দ্রীয় কমিটি গঠনের এক বছর পূর্ণ হতে না হতেই সাংগঠনিক শৃঙ্খলার অভাবে সেটি বিলুপ্ত ঘোষণা করেছেন দলটির সভাপতি ড. কামাল হোসেন।

আজ বুধবার দুপুরে কামাল হোসেন স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

সেই সঙ্গে সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, দলের পরবর্তী কাউন্সিল না হওয়া পর্যন্ত ড. কামাল হোসেনকে আহ্বায়ক করে দুই সদস্যের একটি আহ্বায়ক কমিটি গঠন করা হয়েছে। এতে সদস্য সচিব করা হয়েছে বিলুপ্ত কমিটির সাধারণ সম্পাদক রেজা কিবরিয়াকে। চলতি মাসের মধ্যেই আহ্বায়ক কমিটির অন্যান্য সদস্যদের নাম ঘোষণা করা হবে। তবে দলটির মহানগর, জেলা, থানা, ইউনিয়ন ও ওয়ার্ড কমিটিগুলো পূর্বের মতোই বহাল থাকবে।

তাতে বলা হয়, গত বছরের ২৬ এপ্রিল দলের সাংগঠনিক স্থবিরতা দূর করতে একটি বিশেষ কাউন্সিল অনুষ্ঠিত হয়। ওই কাউন্সিলে দলের কেন্দ্রীয় কমিটি গঠন করার জন্য সভাপতি ড. কামাল হোসেনকে দায়িত্ব দেয়া হয়।

বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, নিয়ম অনুযায়ী সাবজেক্ট কমিটি গঠন করার কথা। তবে দলের ৩-৪ জন কেন্দ্রীয় নেতা নিজেদের পছন্দ অনুযায়ী কমিটি গঠন করে সভাপতির কাছ থেকে অনুমোদন করিয়ে নেয়। ফলে দলের সাংগঠনিক কার্যক্রম গতিশীল হওয়ার পরিবর্তে স্থবির হয়ে পড়ে।

এ বিষয়ে সংবাদ বিজ্ঞপ্তিতে ড. কামাল বলেন, কতিপয় কয়েকজন কেন্দ্রীয় নেতার দায়িত্বহীন আচার-আচারণে দলের সাংগঠনিক শৃঙ্খলায় অভাব দেখা দেয়। গণমাধ্যমে অনাকাঙ্ক্ষিত সংবাদ প্রকাশ হয়। যা দলের স্বার্থে মেনে নেয়া যায় না। তাই কাউন্সিলের ক্ষমতাবলে তিনি কেন্দ্রীয় কমিটি বিলুপ্ত ঘোষণা করছেন।

-এএ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ