রবিবার, ০৪ অক্টোবর ২০২৬ ।। ১৯ আশ্বিন ১৪৩৩ ।। ২৩ রবিউস সানি ১৪৪৮

শিরোনাম :
৯০ দিন জামাতে নামাজ, ৩২ শিশু-কিশোর পেল বাইসাইকেল ঢাবিকে বিশ্বের শীর্ষস্থানীয় বিশ্ববিদ্যালয়ের সারিতে নেওয়ার আহ্বান রাষ্ট্রপতির অনুতাপে অশ্রু জম্মু-কাশ্মীরে মুসলিম ছাত্রীকে ক্যাম্পাসে বোরকা পরতে বাধা ক্ষমতাকে লুটপাটের সুযোগ মনে করায় অরাজকতা ছড়িয়েছে: গাজী আতাউর রহমান ১২ কেজি এলপিজি গ্যাসের দাম বাড়িয়ে ১ হাজার ৮৩৭ টাকা নির্ধারণ ২৪ ঘণ্টায় হাম উপসর্গে ৩ মৃত্যু, আক্রান্ত ১ হাজার ৩০০ জামিন নামঞ্জুর, আখতারুজ্জামানকে কারাগারে পাঠানোর নির্দেশ আদালতের ‘ভারতের সঙ্গে চুক্তি হলেই চালু হবে মোগলহাট স্থলবন্দর’ দাওরায়ে হাদীস পরীক্ষা শুরু ২১ জানুয়ারি, ফি জমার শেষ সময় ১ নভেম্বর

‘নিয়মিত সাবান দিয়ে হাত ধুলেই করোনা প্রতিরোধ অনেকটাই সম্ভব হবে’

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: সরকারের রোগতত্ত্ব, রোগনিয়ন্ত্রণ ও গবেষণা প্রতিষ্ঠানের (আইইডিসিআর) পরিচালক অধ্যাপক ডা. মীরজাদী সেব্রিনা ফ্লোরা বলেছেন, আমরা এ পর্যন্ত ৯৩টি নমুনা সংগ্রহ করেছি। তার মধ্যে একটিও করোনা ভাইরাস পাওয়া যায়নি। তবে এখন সবার করণীয় নিয়মিত সাবান পানি দিয়ে হাত ধোয়া। নিয়মিত সাবান পানি দিয়ে হাত ধুলে করোনা মুক্ত থাকা সম্ভব।

আজ সোমবার রাজধানীর মহাখালীতে অবস্থিত আইইডিসিআর-এ করোনাভাইরাস সংক্রান্ত সর্বশেষ পরিস্থিতি তুলে ধরে তিনি এ সব কথা বলেন।

তিনি আরও বলেন, অপরিষ্কার হাতে নাক মুখ চোখ স্পর্শ করবেন না। ইতোমধ্যে আক্রান্ত এমন ব্যক্তির সংস্পর্শ এড়িয়ে চলুন। অসুস্থ পশুপাখির সংস্পর্শ পরিহার করুন। মাছ মাংস ডিম ভালোভাবে রান্না করুন। অসুস্থ হলে ঘরে থাকুন। বাইরে যাওয়া অত্যাবশ্যক হলে মাস্ক ব্যবহার করুন। জরুরি প্রয়োজনে না হলে বিদেশ ভ্রমণ পরিহার করুন।

ডা. মীরজাদী সেব্রিনা ফ্লোরা বলেন, করোনা ভাইরাস তাপমাত্রার উপর নির্ভর করে না। আমাদের থেকে অনেক বেশি তাপমাত্রার দেশেও কিন্তু করোনা ছাড়াচ্ছে।

করোনা ঝুঁকির প্রস্তুতি সম্পর্কে তিনি আরও বলেন, ঝুঁকি থাকতে পারে তাই প্রতিটি স্থলবন্দরে আমরা স্ক্যানিং বসিয়েছি। আমাদের স্ট্রাটেজি দ্রুত রোগী শনাক্ত করে তাদের সবার থেকে আলাদা করা। আমরা এ পর্যন্ত ৯৩টি নমুনা সংগ্রহ করেছি। তার মধ্যে একটিও করোনাভাইরাস পাওয়া যায়নি।

তিনি বলেন, বিশ্ব স্বাস্থ্য সংস্থা বিশ্বব্যাপী রেড অ্যালার্ট জারি করেছে। আমরাও তার বাইরে নই। প্রতিদিন স্বাস্থ্য মন্ত্রণালয়, পররাষ্ট্র মন্ত্রণালয়, প্রধানমন্ত্রীর কার্যালয় থেকে পরামর্শ দেয়া হয়। আমরা তার আলোকে ব্রিফিং করি। প্রথম থেকেই আমরা এটি প্রতিরোধে পর্যাপ্ত প্রস্তুতি নিয়ে রেখেছি।

-এএ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ