রবিবার, ০৪ অক্টোবর ২০২৬ ।। ১৯ আশ্বিন ১৪৩৩ ।। ২৩ রবিউস সানি ১৪৪৮

শিরোনাম :
৯০ দিন জামাতে নামাজ, ৩২ শিশু-কিশোর পেল বাইসাইকেল ঢাবিকে বিশ্বের শীর্ষস্থানীয় বিশ্ববিদ্যালয়ের সারিতে নেওয়ার আহ্বান রাষ্ট্রপতির অনুতাপে অশ্রু জম্মু-কাশ্মীরে মুসলিম ছাত্রীকে ক্যাম্পাসে বোরকা পরতে বাধা ক্ষমতাকে লুটপাটের সুযোগ মনে করায় অরাজকতা ছড়িয়েছে: গাজী আতাউর রহমান ১২ কেজি এলপিজি গ্যাসের দাম বাড়িয়ে ১ হাজার ৮৩৭ টাকা নির্ধারণ ২৪ ঘণ্টায় হাম উপসর্গে ৩ মৃত্যু, আক্রান্ত ১ হাজার ৩০০ জামিন নামঞ্জুর, আখতারুজ্জামানকে কারাগারে পাঠানোর নির্দেশ আদালতের ‘ভারতের সঙ্গে চুক্তি হলেই চালু হবে মোগলহাট স্থলবন্দর’ দাওরায়ে হাদীস পরীক্ষা শুরু ২১ জানুয়ারি, ফি জমার শেষ সময় ১ নভেম্বর

ভারত ছাড়ার নোটিশ: বাংলাদেশি ছাত্রীর পক্ষে লড়বেন অধ্যাপকরা

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: এনআরসি ও সিএএ নিয়ে ফেসবুকে পোস্ট করার অভিযোগে বিশ্বভারতী বিশ্ববিদ্যালয়ের বাংলাদেশি ছাত্রী আফসারা অনিকা মিমকে ভারত ছাড়ার নির্দেশের বিরুদ্ধে লড়বেন অধ্যাপকরা।

এ নিয়ে আইনি লড়াইয়ের পথে যেতে চলেছেন তারা। কলকাতা হাইকোটের্র এক আইনজীবীর সঙ্গে এ নিয়ে আলোচনাও শুরু করেছেন।

মিম নোটিশটি পুনর্বিবেচনার জন্য গত বৃহস্পতিবার বন্ধুদের সঙ্গে গিয়ে কলকাতায় বৈদেশিক নিবন্ধকের আঞ্চলিক কার্যালয়ে যোগাযোগ করেছেন।

এ নিয়ে কলকাতা হাইকোটের্র সংশ্লিষ্ট আইনজীবী শামীম আহমেদের মতে, নোটিশটি আইনগতভাবে চ্যালেঞ্জ করার সুযোগ আছে। কারণ ভারত বিরোধী কোনো কাজের প্রমাণ বা নির্দিষ্ট কোনো বিষয়ের উল্লেখ নেই। ওই ছাত্রীকে নিজের বক্তব্য পেশেরও সুযোগ দেয়া হয় নি। তিনি ওই ছাত্রীকে আইনি সহায়তা দেবেন।

বিশ্বভারতীর এক অধ্যাপক জানিয়েছেন, তারা মিমের পাশে আছেন। পাশাপাশি বেশ কয়েকজন অধ্যাপক এ নিয়ে প্রতিবাদে সরব হয়েছেন।

এর আগে গত ২৬ ফেব্রুয়ারি মিমকে ভারত বিরোধী কার্যকলাপের অভিযোগ এনে ভারতের বৈদেশিক নিবন্ধকের আঞ্চলিক কার্যালয় (এফআরএরও) দেশ ছাড়ার নির্দেশ দেয়।

-এএ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ