মঙ্গলবার, ০৪ আগস্ট ২০২৬ ।। ২০ শ্রাবণ ১৪৩৩ ।। ২১ সফর ১৪৪৮

শিরোনাম :
জুলাইয়ের আকাঙ্ক্ষা বাস্তবায়নে ক্যাম্পাসে সহিংসতা বন্ধের আহ্বান ছাত্র জমিয়তের স্মৃতির পাতায় ৫ আগস্ট ও নতুন স্বাধীনতার ভোর গুমের তদন্ত পুলিশের হাতে থাকলে ন্যায়বিচার মিলবে না: গাজী আতাউর রহমান জমিয়তের ঢাকা মহানগর দক্ষিণের মজলিসে আমেলার শেষ অধিবেশন অনুষ্ঠিত ছাত্রদল-শিবিরের হামলার নিন্দা ইসলামী ছাত্র আন্দোলনের সিলেট বিভাগ দিয়ে শুরু হচ্ছে বেফাক বোর্ডের মাদরাসা পরিদর্শন বাংলাদেশের বিভিন্ন খাতে বিনিয়োগ বাড়াতে চায় সৌদি শুক্রবার আফতাবনগরের খতমে নবুওয়াত কনফারেন্সে বয়ান করবেন দেওবন্দের মুহতামিম জুলাই সনদ সামনে রেখে সংবিধান পর্যালোচনা করবে সংসদীয় বিশেষ কমিটি গুমের অপরাধীদের দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিতের দাবি নেজামে ইসলাম পার্টির

‘দিল্লীর ঘটনা গুজরাট হত্যাকাণ্ডের পুনরাবৃত্তি, বাংলাদেশে মোদির আগমণ বাতিল করতে হবে’

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: উগ্রবাদী হিন্দুদের মসজিদ ও মুসলমানদের জান-মালের উপর হামলা, হত্যাকাণ্ড ও অগ্নিসংযোগের নিন্দা জানিয়ে এক যৌথ বিবৃতি দিয়েছেন ইসলামী ঐক্য আন্দোলনের আমীর ড. মওলানা মুহাম্মাদ ঈসা শাহেদী ও সেক্রেটারী জেনারেল অধ্যাপক মোস্তফা তারেকুল হাসান।

নেতৃদ্বয় বলেন, গুজরাটের কসাই মোদী সরকার সিএএ ও এনআরসি বাস্তবায়নের নামে মুসলমানের উপর অত্যাচারের যে স্টীমরোলার চালাচ্ছে তা কোনভাবেই মেনে নেয়া যায় না।

মুসলমানরা ভারতে উড়ে এসে জুড়ে বসেনি। আজকের ভারতের মূল অধিবাসী মুসলমানরা। ভারত স্বাধীনতায় মূল দাবীদার মুসলমানরা। ভারতের ঐতিহাসিক স্থাপনার প্রতিটি ইটের সঙ্গে ছড়িয়ে ছিটিয়ে রয়েছে শহীদ মুসলমানদের অবদান।

সেই মুসলমানদের এমন নিষ্ঠুর হত্যা, গাড়ী, বাড়ী-ঘর ও মসজিদ-মাদরাসায় অগ্নিসংযোগের আমরা তীব্র প্রতিবাদ জানাচ্ছি। ভারতকে এর জন্য চরম মূল্য দিতে হবে। আর বাংলাদেশ সরকারের প্রতি আহ্বান এমন হাজারো মুসলিম হত্যাকারী কসাই মোদীর নাম মুজিবর্ষের কর্মসূচি থেকে বাদ দেয়ার দাবী জানাচ্ছি।

অন্যথায় যে কোন পরিস্থিতির দায় সরকারকে বহন করতে হবে। নেতৃদ্বয় ভারতে মুসলমানদের জান-মাল রক্ষায় জরুরি ভিত্তিতে উদ্যোগ গ্রহণের জন্য মুসলিম দেশসমূহ ও ওআইসির প্রতি আহ্বান জানান।

-এটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ