শুক্রবার, ২০ নভেম্বর ২০২৬ ।। ৫ অগ্রহায়ণ ১৪৩৩ ।। ১০ জমাদিউস সানি ১৪৪৮

শিরোনাম :
বিশ্বের সবচেয়ে বড় ধর্ম হবে ইসলাম, শীর্ষে থাকবে যেসব দেশ দারুল উলুম করাচির দ্বিতীয় সাময়িকে প্রথম বাংলাদেশের উসামা আওয়ামী লীগের প্রত্যাবর্তনের পথ আরও কঠিন হচ্ছে: গাজী আতাউর রহমান দাওয়াতুল হকের ৩১তম মারকাজি ইজতেমা কাল, মিলনমেলা হবে ধর্মীয় ও রাজনৈতিক ব্যক্তিদের ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে প্রাণ গেল আরও ৩ জনের   বৈষম্যমূলক রাজনীতি দিয়ে টেকসই জাতীয় ঐক্য সম্ভব নয়: জমিয়ত মহাসচিব ভুল পথে চললে রাজপথে প্রতিরোধ, সরকারকে আমিরে মজলিস নূরানী শিক্ষকদের নিবন্ধন কার্যক্রম শুরু করছে শায়খুল কুরআন ফাউন্ডেশন কক্সবাজারে ট্রেনের ধাক্কায় একই পরিবারের ৪ জন নিহত অবিলম্বে মুফতি রুহুল আমিনের মুক্তি দাবি গওহরডাঙ্গা বোর্ড নেতৃবৃন্দের

‘তদন্ত করলে পিলখানা হত্যাকাণ্ডে খালেদা জিয়ার সংশ্লিষ্টতা বেরিয়ে আসবে’

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: পিলখানা হত্যাকাণ্ডের বিচার নিয়ে কেঁচো খুঁড়তে গেলে বিষধর সাপের মতো বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার সম্পৃক্ততা বেরিয়ে আসবে বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের।

আজ বুধবার দুপুরে জাতীয় জাদুঘরে শেখ রাসেল জাতীয় শিশু-কিশোর পরিষদের ৩২তম প্রতিষ্ঠাবার্ষিকীতে এ কথা বলেন তিনি।

ওবায়দুল কাদের বলেন, সর্বশেষ ২৫ ফেব্রুয়ারি সেই পিলখানা ট্র্যাজেডি, পিলখানা ট্রেজেডি নিয়ে বিএনপি এখনও মিথ্যার বেসাতি করে যাচ্ছে। বিএনপির মহাসচিব বলেছেন, তারা ক্ষমতায় এলে পিলখানা হত্যাকাণ্ডের বিচার করবে।

ওবায়দুল কাদের বলেন, ‘পিলখানা হত্যাকাণ্ডের বিচার সারা দুনিয়ার জন্য একটা উজ্জ্বল দৃষ্টান্ত, দ্রুত বিচার এবং অপরাধীদের বিচার এত দ্রুত এবং এত নজিরবিহীন বিচার দুনিয়ার ইতিহাসে কোথাও হয়নি। যেটা বাংলাদেশে শেখ হাসিনা করেছেন। তারা বলেছেন ক্ষমতায় এলে এই পিলখানা হত্যাকাণ্ডের নতুন করে বিচার করবেন। নতুন করে বিচার করতে গেলে বিএনপি নেত্রী খালেদা জিয়া ও তার ছেলে তারেক রহমানের সংশ্লিষ্টতা বেরিয়ে আসবে বলে মন্তব্য করেন ওবায়দুল কাদের’।

তিনি বলেন, ‘ফখরুল সাহেব নতুন করে বিচার করতে গেলে ওই কেঁচো খুঁড়তে গেলে অনেক বিষধর সাপ বেরিয়ে আসবে। সেই ২৫ ফেব্রুয়ারি, যিনি ১২টার আগে ঘুম থেকে ওঠেন না, সেই বেগম জিয়া, সকাল ৭টায় ঘুম থেকে উঠে কোথায় পলায়ন করলেন। দুই দিন ধরে তার কোনো খবর নাই, খোঁজ নাই, হদিস নাই্- সেই রহস্য নতুন বিচার করতে গেলে বেরিয়ে আসবে। কেঁচো খুঁড়তে গেলে সাপ বেরিয়ে আসবে’।

‘বেরিয়ে আসবে যিনি দুপুর ১২টার আগে ঘুম থেকে ওঠেন না, ভোর ৫টা থেকে ৭টা পর্যন্ত তারেক রহমানের সঙ্গে দুই ঘণ্টাব্যাপী এগারবার টেলিফোনে কী কথা-বার্তা হয়েছে! নতুন বিচার করতে গেলে এ রহস্য উদঘাটন করা হবে। কী কথা হয়েছিল মা-ছেলের সেটাও জাতি জানতে পারবে। কাজেই কেঁচো খুঁড়তে গিয়ে বিষধর সাপ বের করবেন না। এটা নিয়ে যতই ঘাঁটাবেন নিজেরাই জালে পড়বেন। ধরা পড়বেন। এই হত্যাকাণ্ডে আপনাদের সংশ্লিষ্টতা ভালোভাবে উদঘাটিত হবে’।

-এএ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ