শনিবার, ০৬ জুন ২০২৬ ।। ২৩ জ্যৈষ্ঠ ১৪৩৩ ।। ২০ জিলহজ ১৪৪৭

শিরোনাম :
ধর্ষণ, চার সাক্ষী ও শরয়ি আইন: প্রচলিত ভুল ধারণার জবাব সরকারদলীয় এমপিদের সংসদীয় সভায় আলোচনা হলো যেসব বিষয় সাড়ে ৪ হাজারেরও বেশি অবৈধ ভারতীয়কে ফেরত পাঠালো যুক্তরাষ্ট্র সুদানে মৃত্যুবরণ করা সেনা সদস্য মহিউদ্দিনের দাফন সম্পন্ন গহরপুরী রহ.কে নিয়ে এমপি এম এ মালেকের কুরুচিপূর্ণ মন্তব্য, ক্ষমা চাওয়ার আহ্বান বিএনপি একটি অজনপ্রিয় সরকারে পরিণত হয়েছে: আসিফ মাহমুদ সীমান্তে ৫ ভারতীয় নাগরিককে পুশইনের চেষ্টা ব্যর্থ করল বিজিবি ‘শিক্ষকরাই আগামী প্রজন্ম গড়ার প্রধান কারিগর’ সীমান্তে পুশইন ইস্যুতে সরকারের উদ্যোগ যথেষ্ট নয়: মাওলানা ইউনুস আহমদ ঢাকাসহ ১৮ জেলায় ৬০ কিলোমিটার বেগে ঝড়-বৃষ্টির সম্ভাবনা

চাকরিচ্যুত হলেন ঢাবির পাঁচ শিক্ষক

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: শিক্ষা ছুটি শেষ করে চাকরিতে যোগদান না করার দায়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ের পাঁচজন শিক্ষককে চাকরিচ্যুত করা হয়েছে।

মঙ্গলবার (২৫ ফেব্রুয়ারি) ঢাকা বিশ্ববিদ্যালয়ের সর্বোচ্চ নীতিনির্ধারণী বৈঠক সিন্ডিকেট সভায় এ সিদ্ধান্ত নেয়া হয়েছে।

চাকরিচ্যুত শিক্ষকরা হলেন- পরিসংখ্যান বিভাগের রাদিয়া তাইসির, সমাজ বিজ্ঞান বিভাগের আজমেরী ফেরদৌস, পরিসংখ্যান গবেষণা ও শিক্ষণ ইনস্টিটিউটের মো. মহসীন ও ইয়াসমিন আকতার এবং পপুলেশন সায়েন্সেস বিভাগের মুহা. কামরুল ইসলাম।

এক সিন্ডিকেট সদস্য জানান, চাকরিচ্যুত শিক্ষকদের মধ্যে সমাজবিজ্ঞান বিভাগের শিক্ষক আজমেরি ফেরদৌস স্বেচ্ছায় পদত্যাগের আবেদন করেন। বাকি শিক্ষকরা শিক্ষা ছুটি শেষ হলেও কাজে যোগদান করেনি। তাদের সবাইকে বিশ্ববিদ্যালয়ের পাওনা পরিশোধ করতে বলা হয়েছে।

চাকরিচ্যুতের কারণ জানিয়ে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মুহা. আখতারুজ্জামান বলেন, এসব শিক্ষক বিদেশে গিয়ে আর ফিরে আসেনি। আমরা তাদেরকে বারবার ফিরে আসতে অনুরোধ করেছি। কিন্তু তারা ফিরে আসেনি। তাই আমরা এ সিদ্ধান্ত নিতে বাধ্য হয়েছি।

উল্লেখ্য, একই অভিযোগে গত বছরের নভেম্বর মাসের ২৮ তারিখ পাঁচজন শিক্ষক ও সেপ্টেম্বর মাসের ২৯ তারিখ ২ জন শিক্ষককে চাকরিচ্যুত করা হয়।

-এএ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ