মঙ্গলবার, ০৪ আগস্ট ২০২৬ ।। ২০ শ্রাবণ ১৪৩৩ ।। ২১ সফর ১৪৪৮

শিরোনাম :
গুমের তদন্ত পুলিশের হাতে থাকলে ন্যায়বিচার মিলবে না: গাজী আতাউর রহমান জমিয়তের ঢাকা মহানগর দক্ষিণের মজলিসে আমেলার শেষ অধিবেশন অনুষ্ঠিত ছাত্রদল-শিবিরের হামলার নিন্দা ইসলামী ছাত্র আন্দোলনের সিলেট বিভাগ দিয়ে শুরু হচ্ছে বেফাক বোর্ডের মাদরাসা পরিদর্শন বাংলাদেশের বিভিন্ন খাতে বিনিয়োগ বাড়াতে চায় সৌদি শুক্রবার আফতাবনগরের খতমে নবুওয়াত কনফারেন্সে বয়ান করবেন দেওবন্দের মুহতামিম জুলাই সনদ সামনে রেখে সংবিধান পর্যালোচনা করবে সংসদীয় বিশেষ কমিটি গুমের অপরাধীদের দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিতের দাবি নেজামে ইসলাম পার্টির গত ২৪ ঘণ্টায় হাম উপসর্গে আরও ২ শিশুর মৃত্যু জুলাই গণঅভ্যুত্থান দিবস ঘিরে নিশ্ছিদ্র নিরাপত্তায় ঢাকা

জামিয়া ইসলামিয়া লালমাটিয়া মাদরাসার ফুজালা সম্মেলন শনিবার

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

বেলায়েত হুসাইন: রাজধানীর মোহাম্মাদপুরের ঐতিহাসিক ইসলামি বিদ্যাপীঠ জামিয়া ইসলামিয়া লালমাটিয়া মাদরাসার ফুজালা সম্মেলন আগামী শনিবার (২৯ ফেব্রুয়ারি) সকাল নয়টায় অনুষ্ঠিত হবে।

এতে প্রতিষ্ঠানটির প্রাক্তন শিক্ষার্থীদের উদ্দেশ্যে নসিহতমূলক আলোচনা করবেন বাইতুল উলুম ঢালকানগরের শাইখুল হাদিস মুফতি আবদুল গাফফার।

একইদিন আসরের পর থেকে লালমাটিয়া মাদরাসায় খতমে কুরআন, খতমে হাদিস ও বার্ষিক ওয়াজ মাহফিল অনুষ্ঠিত হবে বলে মাদরাসার নায়েবে মুহতামিম মুফতি মাসরুরুল হক আওয়ার ইসলামকে নিশ্চিত করেছেন।

সিনিয়র শিক্ষক মুফতি এমদাদুল্লাহ জানান, ফুজালা সম্মেলনের আনুষ্ঠানিকতা শেষে আসরের পরপরই কুরআন ও হাদিসের শেষ দরস প্রদান করবেন বেফাকুল মাদারিসিল আরাবিয়া বাংলাদেশের সভাপতি ও ফরিদাবাদ মাদরাসার মহাপরিচালক মাওলানা আব্দুল কুদ্দুস। মাগরিবের পর ফারেগীন শিক্ষার্থীদের মাথায় পাগড়ি পরিয়ে দিবেন তিনি।

এরপর ধারাবাহিকভাবে ফরিদাবাদ মাদরাসার প্রবীণ ওস্তাদ মুফতি আবু সাঈদের আলোচনার মাধ্যমে ওয়াজ মাহফিলের আনুষ্ঠানিকতা শুরু হবে। বাদ এশা বয়ান করবেন দৈনিক ইনকিলাবের সহকারী সম্পাদক মাওলানা ওবায়দুর রহমান খান নদভী এবং বাদামতলী শাহজাদা মিয়া লেন জামে মসজিদের খতিব মুফতি নজরুল ইসলাম কাসেমির বয়ান ও আখেরি মুনাজাতের মাধ্যমে মধ্যরাত নাগাদ মাহফিল সমাপ্ত হওয়ার কথা রয়েছে।

প্রতিষ্ঠানটির প্রাক্তন শিক্ষার্থীদের পুনর্মিলনী ও ওয়াজ মাহফিলকে কেন্দ্র করে ইতোমধ্যেই ব্যপক প্রস্তুতি নিয়েছে মাদরাসা কতৃপক্ষ। সবাইকে উপস্থিত থাকার জন্য দাওয়াত দেয়া হয়েছে।

-এএ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ