সোমবার, ২২ জুন ২০২৬ ।। ৮ আষাঢ় ১৪৩৩ ।। ৭ মহর্‌রম ১৪৪৮

শিরোনাম :
দেশের সব রুটে ভ্রমণে বড় ছাড় দিচ্ছে ইউএস-বাংলা এয়ারলাইন্স তালাকপ্রাপ্তাকে বিয়েতে সহযোগিতা করুন, নিরুৎসাহিত নয় শর্ত পূরণ না করা এজেন্সি হজ কার্যক্রমে অংশ নিতে পারবে না ‘অপতথ্য রোধে ১৬ ভুয়া ওয়েবসাইট ও ৪০০ অ্যাকাউন্ট চিহ্নিত’  দাওয়াতি মজলিস ও যোগদান অনুষ্ঠান সফল করতে বিকেএমের প্রস্তুতি সভা ভারতজুড়ে আন্দোলনের ঘোষণা অল ইন্ডিয়া মুসলিম পার্সোনাল ল’ বোর্ডের শাহজালালের (রহ.) মাজারে প্রথমবার প্রকাশ্যে গোনা হচ্ছে দানের অর্থ মালয়েশিয়া সফর শেষে চীনের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান এনআইডি সংশোধন নিয়ম পরিবর্তনে কমিটি গঠন ইসির মালয়েশিয়ার প্রধানমন্ত্রীকে সস্ত্রীক বাংলাদেশ সফরের আমন্ত্রণ

ফের রিমান্ডে কাউন্সিলর রাজিব

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: রাতারাতি বিপুল সম্পদের মালিক হয়ে যাওয়া বহিষ্কৃত যুবলীগ নেতা ও ঢাকা উত্তর সিটি করপোরেশনের ৩৩ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর তারেকুজ্জামান রাজিবের মানি-লন্ডারিং আইনের একটি মামলায় দুই দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত।

১০ দিনের রিমান্ড আবেদনের শুনানি শেষে আজ সোমবার ঢাকা মহানগর হাকিম মোহাম্মাদ মিল্লাত হোসেন এ রিমান্ড মঞ্জুর করেন। সিআইডি এ রিমান্ড আবেদন করে। এর আগে গত ১২ ফেব্রুয়ারি সিআইডির এসআই জায়েদ আরী জাহিদ এ মামলা করেন।

মামলায় বলা হয়, আসামি রাজিব চারটি ব্যাংক অ্যাকাউন্টে অবৈধভাবে অর্জিত প্রায় ১৮ কোটি টাকা স্থানান্তরের প্রমাণ পাওয়া গেছে। সে ২০১৫ সালের ১ জুন থেকে ২০১৯ সালের ১৫ অক্টোবর পর্যন্ত চাঁদাবাজি, গরুর হাটের টেন্ডারবাজি, অবৈধ মাদক ব্যবসা, প্রতারণা এবং অস্ত্রের মাধ্যমে ভয়-ভীতি প্রদর্শন করে অবৈধভাবে বিপুল অর্থ উপার্জন করেছেন।

এসব কাজে তার সহযোগী ছিলেন মো. শাহ আলম হোসেন জীবন, কামাল, নুর মোহাম্মদ ও রুহুল আমিনসহ অজ্ঞাত ১০-১২ জন। অপরাধলব্ধ আয় দিয়ে বাড়ি, ফ্ল্যাট, জমি ক্রয়, নামে-বেনামে প্রতিষ্ঠান চালু করাসহ প্রায় ১৮ কোটি ৪০ লাখ ২৭ হাজার ১৯২ টাকা স্থানান্তর করেছেন।

-ওএএফ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ