মঙ্গলবার, ০৪ আগস্ট ২০২৬ ।। ২০ শ্রাবণ ১৪৩৩ ।। ২১ সফর ১৪৪৮

শিরোনাম :
গুমের তদন্ত পুলিশের হাতে থাকলে ন্যায়বিচার মিলবে না: গাজী আতাউর রহমান জমিয়তের ঢাকা মহানগর দক্ষিণের মজলিসে আমেলার শেষ অধিবেশন অনুষ্ঠিত ছাত্রদল-শিবিরের হামলার নিন্দা ইসলামী ছাত্র আন্দোলনের সিলেট বিভাগ দিয়ে শুরু হচ্ছে বেফাক বোর্ডের মাদরাসা পরিদর্শন বাংলাদেশের বিভিন্ন খাতে বিনিয়োগ বাড়াতে চায় সৌদি শুক্রবার আফতাবনগরের খতমে নবুওয়াত কনফারেন্সে বয়ান করবেন দেওবন্দের মুহতামিম জুলাই সনদ সামনে রেখে সংবিধান পর্যালোচনা করবে সংসদীয় বিশেষ কমিটি গুমের অপরাধীদের দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিতের দাবি নেজামে ইসলাম পার্টির গত ২৪ ঘণ্টায় হাম উপসর্গে আরও ২ শিশুর মৃত্যু জুলাই গণঅভ্যুত্থান দিবস ঘিরে নিশ্ছিদ্র নিরাপত্তায় ঢাকা

‘ওড়না পরিহিতা ছাত্রীদের ক্লাশ থেকে বের করে দেয়া চরম ঔদ্ধত্যের পরিচায়ক’

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: ইসলামী ঐক্যজোটের চেয়ারম্যান ও বাংলাদেশ নেজামে ইসলাম পার্টির সভাপতি মাওলানা আবদুল লতিফ নেজামী আইডিয়েল স্কুল এন্ড কলেজ বনশ্রী শাখার জনৈকা শিক্ষয়িত্রী কর্তৃক ওড়না পরিহিতা ছাত্রীদেরকে ক্লাশ থেকে বের করে দেয়াকে চরম ঔদ্ধত্যের পরিচায়ক হিসেবে আখ্যায়িত করে বলেছেন, এধরনের ধৃষ্টতাপূর্ণ আচরণে প্রবৃত্ত হওয়ায় শিক্ষয়িত্রীর ফ্যসিবাদী আচরণের নগ্ন বহিঃপ্রকাশ ঘটেছে।

তিনি এর বিরুদ্ধে তীব্র ক্ষোভ ও নিন্দা প্রকাশ করে বলেন, এতে উক্ত শিক্ষয়িত্রীর ইসলামী পোশাক বিদ্বেষেরই প্রতিফলন ঘটেছে। তিনি কথিত শিক্ষয়িত্রীর এধরনের স্পর্দ্ধায় গভীর উদ্বেগ প্রকাশ করে এক বিবৃতিতে বলেন, জাতীয় ঐতিহ্য চেতনায় ওড়নার প্রভাব এদেশের মেয়েদের ওপর অপরিসীম। মুসলিম ছাত্রীদের পৃথক অস্তিত্ব ও স্বাতন্ত্র্যে অন্যতম ভিত্তি হল ইসলামী পোশাক ওড়না।

ওড়না মুসলিম ছাত্রীদের পরিচিতির অন্যতম ভিত্তি বিধায় এই ভিত্তিকে চুরমার করার এবং ওড়নার সংস্পর্শ ও প্রভাব থেকে ছাত্রীদেরকে সরিয়ে নেয়ার লক্ষ্যে এই অপচেস্টা চালানো হয়েছে। মুসলিম প্রধান একটি দেশের বিদ্যাপীঠে ইসলামী পোশাক-পরিচ্ছদ বিদ্বেষী মনোভাব ফুটে উঠায় দেশের বিস্ময়াভ’ত জনগণ শংকিত ও স্তম্বিত না হয়ে পারেন না।

কথিত শিক্ষয়িত্রীর উদ্ধত আচরণে নিজস্ব তাহযিব-তমদ্দুন ও স্বকীয়তা বিরোধী মনোভাবের যে প্রতিফলন ঘটেছে, এতে উক্ত শিক্ষয়িত্রীর অনৈসলামী চেতনার স্বরুপ সম্পর্কে সচেতন মানসে আর কোন সংশয় থাকবেনা।

তিনি শিক্ষা প্রতিষ্ঠানে টুপি ও ওড়না সম্বলিত ড্রেসকোড নির্ধারণের প্রয়োজনীয়তার ওপর বিশেষভাবে গুরুত্বারোপ করে বলেন, এতে ছাত্রাবস্থায়ই ছেলে-মেয়েরা ইসলামী পোশাকসহ স্বতন্ত্র জাতীয় বৈশিষ্ট ও সংস্কৃতির অনুশীলন করার প্রয়াস পাবে।

তিনি এধরনের অনাকাংখিত ঘটণার পুনরাবৃত্তি রোধে অতি সত্বর কার্যকর পদক্ষ্পে গ্রহণের জন্যে সংশ্লিষ্ট সকল কর্তৃপক্ষের কাছে জোর দাবি জানান।

-এটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ