শুক্রবার, ২০ নভেম্বর ২০২৬ ।। ৫ অগ্রহায়ণ ১৪৩৩ ।। ১০ জমাদিউস সানি ১৪৪৮

শিরোনাম :
বিশ্বের সবচেয়ে বড় ধর্ম হবে ইসলাম, শীর্ষে থাকবে যেসব দেশ দারুল উলুম করাচির দ্বিতীয় সাময়িকে প্রথম বাংলাদেশের উসামা আওয়ামী লীগের প্রত্যাবর্তনের পথ আরও কঠিন হচ্ছে: গাজী আতাউর রহমান দাওয়াতুল হকের ৩১তম মারকাজি ইজতেমা কাল, মিলনমেলা হবে ধর্মীয় ও রাজনৈতিক ব্যক্তিদের ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে প্রাণ গেল আরও ৩ জনের   বৈষম্যমূলক রাজনীতি দিয়ে টেকসই জাতীয় ঐক্য সম্ভব নয়: জমিয়ত মহাসচিব ভুল পথে চললে রাজপথে প্রতিরোধ, সরকারকে আমিরে মজলিস নূরানী শিক্ষকদের নিবন্ধন কার্যক্রম শুরু করছে শায়খুল কুরআন ফাউন্ডেশন কক্সবাজারে ট্রেনের ধাক্কায় একই পরিবারের ৪ জন নিহত অবিলম্বে মুফতি রুহুল আমিনের মুক্তি দাবি গওহরডাঙ্গা বোর্ড নেতৃবৃন্দের

‘কোন চাপের কাছে মাথা নত না করার শিক্ষা দেয় একুশ’

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: ধর্মসচিব মুহা. নূরুল ইসলাম বলেছেন, কোন চাপের কাছে মাথা নত না করার শিক্ষা দেয় একুশ। মায়ের ওপর যেমন সন্তানের অধিকার তেমনি মাতৃভাষায় কথা বলাও মানুষের অধিকার। যারা আমাদের মাতৃভাষা কেড়ে নিতে চেয়েছিল, আজ উন্নয়নের সকল সূচকে তারা আমাদের থেকে পিছিয়ে রয়েছে।

মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস ২০২০ উপলক্ষে ইসলামিক ফাউন্ডেশনের উদ্যোগে আজ শুক্রবার সকালে বায়তুল মুকাররমে আয়োজিত ‘মাতৃভাষার গুরুত্ব ও তাৎপর্য’ শীর্ষক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে একথা বলেন।

তিনি আরও বলেন, বাংলাদেশ উন্নয়নে বিশ্বে রোল মডেল। মহাকাশে আমরা স্যাটেলাইট পাঠিয়েছি। নিজস্ব অর্থায়নে পদ্মা সেতু করছি। জঙ্গিবাদ দমনে সফল হয়েছে। দেশকে এগিয়ে নেয়ার জন্য মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা নিরসলভাবে কাজে করে যাচ্ছেন।

সভাপতির বক্তব্যে ইসলামিক ফাউন্ডেশনের মহাপরিচালক আনিস মাহমুদ বলেন, জাতির পিতা বঙ্গবন্ধু ইসলাম প্রচার প্রসারের লক্ষ্যে ইসলামিক ফাউন্ডেশন প্রতিষ্ঠা করেন। আমরা যদি সমাজ থেকে ধর্মান্ধতা ও সাম্প্রদায়িকতা দূর করতে পারি তাহলে বঙ্গবন্ধুর উদ্যোগ সার্থক হবে।

সভায় অন্যান্যের মধ্যে ইসলামিক ফাউন্ডেশনের সচিব কাজী নূরুল ইসলাম এবং মসজিদ ও মার্কেট বিভাগের পরিচালক মুহাম্মদ মহীউদ্দিন মজুমদার বক্তৃতা করেন। দীনী দাওয়াত ও সংস্কৃতি বিভাগের পরিচালক আনিছুর রহমান সরকার অনুষ্ঠান সঞ্চালনা করেন।

এর আগে ভাষা শহীদদের রূহের মাগফিরাত কামনা করে সকাল ৭টায় আজিমপুর কবরস্থানে এবং সকাল ১১টায় বায়তুল মুকাররম জাতীয় মসজিদের কুরআনখানি, মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। দোয়া ও মুনাজাত পরিচালনা করেন বায়তুল মুকাররম জাতীয় মসজিদের সিনিয়র পেশ ইমাম মাওলানা মুহাম্মদ মিজানুর রহমান।

মুনাজাতে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এবং তাঁর পরিবারের শহীদদের রূহের মাগফিরাত কামনা করা হয়। ভাষা শহীদদের রূহের মাগফিরাত কামনা করা হয়। মহান মুক্তিযুদ্ধে শহীদদের রূহের মাগফিরাত কামনা করা হয়। মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করা হয়। বাংলাদেশের শান্তি, সমৃদ্ধি ও উন্নতির জন্য মহান আল্লাহর নিকট প্রার্থনা করা হয়।

এছাড়া জুমার নামাজের পর বায়তুল মুকাররম জাতীয় মসজিদে ভাষা শহীদদের রূহের মাগফিরাত কামনা করে বিশেষ মুনাজাত করা হয়। মুনাজাত পরিচালনা করেন বায়তুল মুকাররম জাতীয় মসজিদের পেশ ইমাম মাওলানা এহসানুল হক। ইসলামিক ফাউন্ডেশনের মহাপরিচালক আনিস মাহমুদ ও পরিচালকগণসহ সর্বস্তরের ধর্মপ্রাণ মুসল্লী এতে অংশ নেন।

-এএ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ