শনিবার, ১৫ আগস্ট ২০২৬ ।। ৩১ শ্রাবণ ১৪৩৩ ।। ২ রবিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
কক্সবাজারের আবাসিক হোটেল থেকে পুলিশের ঝুলন্ত লাশ উদ্ধার  কুরআন-হাদিসের আলোকে জামাতের গুরুত্ব গ্যাস-বিদ্যুৎ সংকটের ইস্যুতে ভারপ্রাপ্ত রাষ্ট্রপতিকে বিরোধীদলীয় নেতার চিঠি বাংলাদেশ ধ্বংসস্তূপের মধ্যে দাঁড়িয়ে আছে: বিদ্যুৎমন্ত্রী  দাওয়াতি কার্যক্রম গতিশীল ও সুসংগঠিত করার ওপর গুরুত্বারোপ সিলেটে ৩ হত্যাকাণ্ডে নিহত স্বামী-স্ত্রীর দাফন সম্পন্ন হাফেজে কুরআনদের উৎসাহিত করতে মালদ্বীপ সরকারের নানা উদ্যোগ ১৫ আগস্ট কেন্দ্র করে ডিএমপির নিশ্ছিদ্র নিরাপত্তা ব্যবস্থা আগামীকালের জাতীয় উলামা-মাশায়েখ সম্মেলন সফল করার আহ্বান জুলাই শহীদদের স্মরণে রংপুরে শায়খে চরমোনাইয়ের দোয়া ও ইসলাহি ইজতেমা

একুশে বইমেলায় সাজ্জাদুর রহমান সাজুর 'ভ্যাগাবন্ড'

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: অমর একুশে গ্রন্থমেলায় প্রকাশিত হয়েছে লেখক সাজ্জাদুর রহমান সাজুর নতুন বই ভ্যাগাবন্ড। বইটির প্রচ্ছদ করেছেন মোবারক হোসাইন সাদী। বইটি প্রকাশ করেছে উৎসব প্রকাশন। মূদ্রিত মূল্য ১৩৫ টাকা। বইমেলায় ঘাসফুল প্রকাশনীর ৪৬৩ নং স্টলে পাওয়া যাচ্ছে বইটি।

ভ্যাগাবন্ড বইয়ের ভূমিকায় লেখা হয়েছে, ‘এক বোহেমিয়ান যুবক আমি। নির্দিষ্ট কোন ঘর বা দরজা নেই আমার। পুরো পৃথিবীই আমার ঠিকানা। আমি একদিন হাঁটা শুরু করি শাহবাগ মোড় থেকে, উদ্দেশ্য প্যারিস। দুদিন বাদে আমি ভুলে যাই আমার গন্তব্য।

ছুটে ফিরি আরেক পথে। অপরিচিত হোক, তবুও মনে হয় সেপথ আমার, এপথেই আমার ঠিকানা। অজানা পথে নিরুদ্দেশ হাঁটি আমি। ক্লান্তিহীন পা আমার একসময় থেমে যায়। ভুলে যাই আবার; আমি কেন এসেছিলাম এইপথে, এখানেই বা কেন এসেছি।

একবার সন্ধ্যা আসে, অন্ধকারে হাঁটি আমি। পৃথিবীর স্তব্ধতার সাথেসাথে গাঢ় হয়ে উঠে সন্ধ্যের আলো। আমার সখ্যতা বেড়ে উঠে প্রকৃতির সাথে। মনে হয় আমি হাঁটছি দু’পা, কিন্তু এগিয়ে যাচ্ছি চার পা। মাথায় ঝিমঝিম হয়, দেহ টলমল করে। ঘুমঘুম লাগে খুব।

তবুও আমি হাঁটি। হাঁটতেই থাকি অবিরাম। হাঁটতে গিয়ে টের পাই আমার ঘুম ভেঙেছে। আমি গাছের শিকড়ে মাথা রেখে শুয়ে আছি। আমার চোখ আকাশের দিকে। শিমুল তুলার মতো সাদা আকাশ। না সরি। আকাশ নীল হয়ে আছে। রোদে ঝকঝক করছে। কোথাও থেকে তাড়া আসে; আবার হাঁটতে হবে। আমি উঠে দাঁড়াই, আর হাঁটতে থাকি...’’

আরএম/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ