বুধবার, ১৯ আগস্ট ২০২৬ ।। ৩ ভাদ্র ১৪৩৩ ।। ৬ রবিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
দাদার ছায়া, চাচার ভালোবাসা এসএসসির ফল পুনর্নিরীক্ষণের আবেদন ৪ লাখ শিক্ষার্থীর শিক্ষাপ্রতিষ্ঠানে ছেলে-মেয়েদের আলাদা ক্লাসরুম চালুর দাবি ছাত্র জমিয়তের কুমিল্লায় ট্রেনে কাটা পড়ে ২ জনের মৃত্যু চা শ্রমিকদের সুরক্ষায় ২০ হাজার রেইনকোট বিতরণ, উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী পরিবহনের পাশাপাশি সর্বক্ষেত্রে নারীদের নিরাপত্তা নিশ্চিতের আহ্বান জ্বালানি সংকট সমাধানে পররাষ্ট্রমন্ত্রীর নেতৃত্বে কাতারে প্রতিনিধি দল ‘রাষ্ট্রের কাঠামোগত সংস্কার না হওয়ায় পরিস্থিতির পরিবর্তন দৃশ্যমান নয়’ দেশের ১৫ অঞ্চলে ৬০ কিমি বেগে ঝড়ের শঙ্কা ইসলামপন্থীরা নিষ্ক্রিয় থাকলে দুর্নীতিবাজরা জনপ্রতিনিধি হবে: আমিরে মজলিস

খাগড়াছড়িতে ভালোবাসা দিবসে কুরআন বিতরণ

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: খাগড়াছড়ির মাটিরাঙ্গায় ভালোবাসা দিবসে কুরআন-হাদিস বিতরণ কর্মসূচি পালন করেছে সামাজিক সংগঠন ‘বন্ধু জুনিয়র যুব ক্লাবের’ সদস্যরা।

১৪ ফেব্রুয়ারি (শুক্রবার) বিশ্ব ভালোবাসা দিবসে ‘ফুল একদিনের, কোরআন শরিফ প্রতিদিনের’ স্লোগানকে সামনে রেখে বিভিন্ন শ্রেণি-পেশার শতাধিক মানুষের হাতে কুরআন শরিফ ও হাদিসের বই তুলে দেয় তারা।

ব্যতিক্রমধর্মী এ আয়োজনের জন্য ক্লাবের সদস্যদের প্রশংসা করে ওসি মুহা. শামসুদ্দিন ভূঁইয়া বলেন, আমরা অনেকেই যা চিন্তা করিনি তরুণরা সে চিন্তার বাস্তবায়ন ঘটিয়েছে।

তিনি বলেন, দিন শেষে ফুল শুকিয়ে যাবে, হারিয়ে যাবে ভালোবাসাও। কিন্তু কুরআনের আলো পরিবার থেকে শুরু করে সমাজকে আলোকিত করবে।

তবলছড়ি গ্রিন হিল কলেজের প্রভাষক মুহা. হাফিজুর রহমান বলেন, ভালোবাসা দিবসে কুরআন শরিফ বিতরণ সত্যিই অনেক প্রশংসনীয়। এ ধরনের আয়োজন আমাদেরকে ভালোবাসা দিবস মানেই ফুল এ চিন্তা থেকে বের হওয়ার পথ দেখাবে।

মাটিরাঙ্গা উপজেলা নির্বাহী অফিসার বিভীষণ কান্তি দাশ বলেন, এ সংগঠনের প্রতিটি কর্মসূচিই নান্দনিক। ভালোবাসা দিবসে পথচারীদের হাতে কুরআন শরিফ ও হাদিসের বই তুলে দেয়ার মধ্য দিয়ে তারা প্রকৃত ভালোবাসার আলো ছড়িয়ে দিল।

মাটিরাঙ্গা উপজেলা সদরের ব্যস্ত সড়কের পাশে ছোট্ট প্যান্ডেলে দিবসটির এমন আয়োজনে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন- মাটিরাঙ্গা থানার ওসি মুহা. শামসুদ্দিন ভুইয়া, তবলছড়ি গ্রিন হিল কলেজের প্রভাষক মুহা. হাফিজুর রহমান, মাটিরাঙ্গা পৌররসভার ২নং ওয়ার্ডের কাউন্সিলর মুহাম্মদ আলী ও বন্ধু জুনিয়র যুব ক্লাবের প্রতিষ্ঠাতা ও সভাপতি মুহা. মামুনুর রশীদ মামুন প্রমুখ।

-এএ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ