শনিবার, ০৭ মার্চ ২০২৬ ।। ২২ ফাল্গুন ১৪৩২ ।। ১৮ রমজান ১৪৪৭

শিরোনাম :
সব ব্যাংকের প্রতি বাংলাদেশ ব্যাংকের বিশেষ নির্দেশনা দুর্নীতির বিরুদ্ধে কঠোর হুঁশিয়ারি দিলেন প্রধানমন্ত্রী ‘শরিয়াহর চেতনাধারী যুব সমাজই আগামীর কাঙ্ক্ষিত বাংলাদেশ গড়বে’ বিশিষ্ট ব্যক্তিদের সম্মানে খেলাফত মজলিসের ইফতার মাহফিল অনুষ্ঠিত যুদ্ধে সৌদি ভূখণ্ড ব্যবহারের অনুমতি না দেওয়ায় রিয়াদকে ইরানের ধন্যবাদ মোটারসাইকেলে সর্বোচ্চ ২ ও প্রাইভেটকারে ১০ লিটার তেল নেওয়া যাবে লিবিয়া থেকে ফিরেছেন ১৬৫ বাংলাদেশি ইরানের জনগণসহ সমগ্র মুসলিম উম্মাহর প্রতি জামায়াতের সহমর্মিতা  ইসরায়েলের প্রধান আন্তর্জাতিক বিমানবন্দরে ইরানের ক্ষেপণাস্ত্র হামলা পুলিশের বার্ষিক আজান, কেরাত ও রচনা প্রতিযোগিতা 

শেখ গোলাম আজগরের মৃত্যুতে ফখরুলের শোক

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: খেলাফত মজলিসের কেন্দ্রীয় যুগ্ম মহাসচিব ও ঢাকা মহানগর শাখার সভাপতি শেখ গোলাম আজগরের ইন্তেকালে গভীর শোক ও দু:খ প্রকাশ করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

আজ শুক্রবার এক শোকবার্তায় বিএনপি মহাসচিব বলেন, মরহুম শেখ গোলাম আজগর খেলাফত মজলিসকে সুসংগঠিত এবং অগণতান্ত্রিক শক্তির বিরুদ্ধে মানুষের মৌলিক ও গণতান্ত্রিক অধিকারের আন্দোলনকে বেগবান করতে গুরুত্বপূর্ণ অবদান রেখে গেছেন। তার মৃত্যুতে খেলাফত মজলিশ একজন নিবেদিতপ্রাণ সংগঠককে হারালো।

‘তিনি ছিলেন একজন নিবেদিতপ্রাণ আদর্শবাদী রাজনীতিবিদ এবং বহুদলীয় গণতন্ত্র, মত প্রকাশের স্বাধীনতা ও মানুষের মৌলিক অধিকারের স্বপক্ষে এক আপোষহীন সংগ্রামী নেতা। বর্তমান স্বৈরশাসনের বিরুদ্ধে গণতান্ত্রিক আন্দোলনে সবসময় নিজেকে সম্পৃক্ত রেখেছিলেন। তার মধ্যে ছিল গণতন্ত্র, স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষার অবিচল অঙ্গিকার’।

তার বিদেহীআত্মার মাগফিরাত কামনা এবং শোকসন্তপ্ত পরিবারের সদস্যবর্গ, গুণগ্রাহী ও শুভানুধ্যায়ীদের প্রতি গভীর সমবেদন জানান তিনি।

-এএ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ