শুক্রবার, ২০ নভেম্বর ২০২৬ ।। ৫ অগ্রহায়ণ ১৪৩৩ ।। ১০ জমাদিউস সানি ১৪৪৮

শিরোনাম :
বিশ্বের সবচেয়ে বড় ধর্ম হবে ইসলাম, শীর্ষে থাকবে যেসব দেশ দারুল উলুম করাচির দ্বিতীয় সাময়িকে প্রথম বাংলাদেশের উসামা আওয়ামী লীগের প্রত্যাবর্তনের পথ আরও কঠিন হচ্ছে: গাজী আতাউর রহমান দাওয়াতুল হকের ৩১তম মারকাজি ইজতেমা কাল, মিলনমেলা হবে ধর্মীয় ও রাজনৈতিক ব্যক্তিদের ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে প্রাণ গেল আরও ৩ জনের   বৈষম্যমূলক রাজনীতি দিয়ে টেকসই জাতীয় ঐক্য সম্ভব নয়: জমিয়ত মহাসচিব ভুল পথে চললে রাজপথে প্রতিরোধ, সরকারকে আমিরে মজলিস নূরানী শিক্ষকদের নিবন্ধন কার্যক্রম শুরু করছে শায়খুল কুরআন ফাউন্ডেশন কক্সবাজারে ট্রেনের ধাক্কায় একই পরিবারের ৪ জন নিহত অবিলম্বে মুফতি রুহুল আমিনের মুক্তি দাবি গওহরডাঙ্গা বোর্ড নেতৃবৃন্দের

রিফাত হত্যা মামলা, আরও ৭ জনের সাক্ষ্য গ্রহণ

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: শাহনেওয়াজ রিফাত শরীফ হত্যা মামলায় মঙ্গলবার আরো ৭ জনের সাক্ষ্য গ্রহণ করা হয়েছে। তার মধ্যে জেলা ও দায়রা জজ মুহা. আছাদুজ্জামানের আদালতে ৫ জন ও শিশু আদালতের বিচারক ও জেলা জজ মুহা. হাফিজুর রহমানের আদালতে দুইজনের সাক্ষ্য ও জেরা সম্পন্ন হয়েছে।

দায়রা আদালতে এসআই ওবায়দুল কবির, এএসআই উন্দ্রজিত কুমার, কনেষ্টবল মোবারক করিম, কামরুল হাচান ও নাজমুল হোসেন। শিশু আদালতে নয়ন বন্ড ও মিন্নির বিয়ের কাজি আনিসুর রহমান ও নয়ন বন্ডের ভাড়াটিয়া আনোয়ারুল কবির যখন সাক্ষ্য দেন তখন জেলা ও দায়রা আদালতে আয়শা সিদ্দিকা মিন্নিসহ ৯ জন আসামি ও শিশু আদালতে ১৪ জন শিশু আসামী উপস্থিত ছিল।

এ পর্যন্ত জেলা ও দায়রা আদালতে ৬০ জন ও শিশু আদালতে ৩০ জনের সাক্ষ্য ও জেরা সমাপ্ত হল। সাক্ষ্য মোবারক করিম মিন্নির ব্যবহৃত কামিজ, চিরুণী, ছবি ও ঝিনুক আদালতে সনাক্ত করেন।

দায়রা আদালতে জব্দ তালিকার ৫ জন সাক্ষ্য দেয়। সাক্ষ্য শেষে পুলিশের কনেষ্টবল মোবারক করিম বলেন, রিফাত হত্যার পর আমি তদন্তকারী কর্মকর্তা মুহা. হুমায়ূন কবিরের সঙ্গে নয়ন বন্ডের বাসায় যাই। ওই সময় নয়ন বন্ডের মা সাহিদা বেগম নয়ন বন্ডের শয়ন কক্ষ থেকে মিন্নির ব্যবহৃত কামিজ, চিরুণী, মিন্নির একটি রঙ্গিণ ছবি ও সামদ্রিক একটি ঝিনুক উদ্ধার করে জব্দ করেন। ওই জব্দ তালিকায় আমি স্বাক্ষর করেছি। আদালতে মিন্নির মালামাল সনাক্ত করেছি।

শিশু আদালতে সাক্ষ্য দেয়ার পরে কোর্ট প্রাঙ্গণে সাক্ষ্য নয়ন বন্ড ও মিন্নির বিয়ের কাজি আনিসুর রহমান বলেন, আমি ২০১৮ সালের ১৫ অক্টোবর নয়ন বন্ডের বাসায় বসে মিন্নি ও নয়ন বন্ডের বিয়ে পড়াই এবং কাবিন রেজিষ্ট্রী করি। এ সময় নয়ন বন্ডের মা উপস্থিত ছিল। বিয়ের পরপরই মিন্নির চাচা সাবেক পৌর কমিশনার আবু সালেহকে আমি জানাই। রিফাত শরীফ খুন হবার পরে শুনি মিন্নি রিফাত শরীফকে আবার বিয়ে করেছে। মিন্নি নয়ন বন্ডকে তালাক দিয়েছে কিনা। তা আমি জানি না।

তবে মিন্নির বাবা কিশোর আমাকে দুইবার ফোন দিয়ে বলেছে নয়ন মিন্নি তোমার কাছে যাবে। তুমি ওদের তালাক দেয়ার ব্যবস্থা করিও। কিন্তু মিন্নি ও নয়ন আমার কাছে আসেনি।

নয়ন বন্ডের বাসার ভাড়াটিয়া আনোয়ারুল কবির বলেন, আমি অটো রিক্সা চালাই। আমরা জানি মিন্নি নয়ন বন্ডের স্ত্রী। রিফাত শরীফ ২৬ জুন খুন হওয়ার আগের দিন সকালেও মিন্নিকে নয়ন বন্ডের বাসায় আসতে দেখেছি। এখন শুনি মিন্নি রিফাত শরীফের স্ত্রী। জেলা ও দায়রা আদালতে যারা সাক্ষ্য দিয়েছেন। তারা সকলই জব্দ তালিকার সাক্ষ্য। এ কারনে আসামি পক্ষের আইনজীবীরা তাদের জেরা করেননি।

শিশু আদালতে আসামি পক্ষের আইনজীবী মো. মনিরুল ইসলাম মনির বলেন, সাক্ষ্যরা যে সাক্ষ্য দিয়েছেন। তাতে কোন শিশু আসামিকে কোপাতে বা মারধর করতে দেখেননি।

-এএ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ