মঙ্গলবার, ০৪ আগস্ট ২০২৬ ।। ২০ শ্রাবণ ১৪৩৩ ।। ২১ সফর ১৪৪৮

শিরোনাম :
শুক্রবার আফতাবনগরের খতমে নবুওয়াত কনফারেন্সে বয়ান করবেন দেওবন্দের মুহতামিম জুলাই সনদ সামনে রেখে সংবিধান পর্যালোচনা করবে সংসদীয় বিশেষ কমিটি গুমের অপরাধীদের দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিতের দাবি নেজামে ইসলাম পার্টির গত ২৪ ঘণ্টায় হাম উপসর্গে আরও ২ শিশুর মৃত্যু জুলাই গণঅভ্যুত্থান দিবস ঘিরে নিশ্ছিদ্র নিরাপত্তায় ঢাকা ৫ আগস্ট বন্ধ থাকবে বন্ধ থাকবে আল-হাইআতুল উলয়া ও বেফাক কার্যালয় আগমীকাল বসুন্ধরা মাদরাসায় ইসলাহি বয়ান করবেন দেওবন্দের মুহতামিম ঢাকা কলেজে ছাত্রদল-শিবির রক্তক্ষয়ী সংঘর্ষ অস্বাভাবিক বিদ্যুৎ বিলের শিকার মাওলানা আজহারীও ড্রোন হামলায় কাঁপল সৌদি আরবের নাজরান বিমানবন্দর

করোনা ভাইরাসে মৃতের সংখ্যা বেড়ে ১১০৭

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: করোনা ভাইরাসে চীনে এখন পর্যন্ত মারা গেছেন ১১০৭ জন। আক্রান্ত হয়েছেন ৪৪ হাজার ১৩৮ জন। তবে নতুন করে আক্রান্তের সংখ্যা আগের থেকে কিছুটা কমেছে।

সতর্কতা জারি করে বিশ্ব স্বাস্থ্য সংস্থা জানিয়েছে, চীনের বাইরে আক্রান্ত হওয়ার ঘটনাগুলি কয়েকটি আগুনের ফুলকি মনে হলেও তার থেকে বড় অগ্নিকাণ্ড হতে পারে। এই মহামারীকে কোনোভাবেই হাতের বাইরে যেতে দেয়া যাবে না।

এদিকে, সিঙ্গাপুরে আরও এক বাংলাদেশি করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছেন। দেশটিতে এ নিয়ে প্রাণঘাতী করোনা ভাইরাসে আক্রান্তের সংখ্যা বেড়ে দাঁড়ালো ৪৭ জনে, চীনের বাইরে যা সর্বোচ্চ। দেশটির স্বাস্থ্য মন্ত্রণালয় মঙ্গলবার এক বিবৃতিতে এ তথ্য জানিয়েছে।

চীনের বাইরে ৩০টি দেশে একজনের মৃত্যুসহ ৩২০ জনের দেহে মিলেছে করোনা ভাইরাস। মার্চের শেষ পর্যন্ত চীনের সঙ্গে বিমান পরিষেবা বন্ধ রাখার কথা ঘোষণা করেছে ব্রিটিশ এয়ারওয়েজ।

জাপানের ইয়োকোহামায় মাঝ সমুদ্রে দাঁড়িয়ে থাকা ডায়মন্ড প্রিন্সের ক্রুজ শিপে কোয়ারেনটাইনে থাকা ৩৭০০ জন ক্রু ও যাত্রীর মধ্যে আরও ৬৫ জনের দেহে মিলেছে এই ভাইরাস। ফলে সেখানে মোট আক্রান্তের সংখ্যা হয়েছে ১৩৫।

-এএ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ