রবিবার, ২৭ সেপ্টেম্বর ২০২৬ ।। ১২ আশ্বিন ১৪৩৩ ।। ১৬ রবিউস সানি ১৪৪৮

শিরোনাম :
মসজিদ ভাঙার আদেশ না হওয়া পর্যন্ত ব্যবস্থা নয়: হাইকোর্টকে এমডিএ দক্ষিণ আফ্রিকায় পৃথক গোলাগুলিতে নিহত অন্তত ২৭ বাবুনগরে হেফাজতের সঙ্গে ৭ দলের বৈঠকে যে সিদ্ধান্ত হলো মাটির কবর সালমান মুক্তাদিরের ঢালাও অভিযোগের কোনো মানে নেই: স্বরাষ্ট্রমন্ত্রী মুসলিমদের দোয়া-ভালোবাসায় আবেগাপ্লুত মার্কিন ইনফ্লুয়েন্সার নারী মিরপুর স্টেডিয়ামে স্থায়ী মসজিদ নির্মাণের উদ্যোগ বিসিবির মসজিদুল হারাম আলোকিত করতে ১ লাখ ২০ হাজার আলোক ইউনিট মিরপুরে স্বাস্থ্যকেন্দ্রে লুটপাটের ঘটনায় শাহ আলী থানার ওসি প্রত্যাহার দুই প্রাণঘাতী আগাছানাশক নিষিদ্ধ: নিরাপদ কৃষির পথে এক গুরুত্বপূর্ণ পদক্ষেপ

আল্লামা জুনায়েদ বাবুনগরী সিসিইউতে

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: হেফাজতে ইসলাম বাংলাদেশের মহাসচিব ও দারুল উলুম মইনুল ইসলাম হাটাজারীর শাইখুল হাদীস আল্লামা জুনায়েদ বাবুনগরী গুরুতর অসুস্থ হয়ে চট্টগ্রামের প্রবর্তক মোড়ের সিএসসিআর নামে একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন।

গত ৮ ফেব্রুয়ারি বিকেলে আল্লামা বাবুনগরীকে হাসপাতালে ভর্তি করা হয়। বর্তমানে তিনি ওই হাসপাতালের করোনারি কেয়ার ইউনিট (সিসিইউ) এ চিকিৎসাধীন বলে নিশ্চিত করেছেন বাবুনগরীর খাদেম মাওলানা ইনামুল হক ফারুকী।

তিনি বলেন, সোমবার হুজুরের শরীরে ডায়াবেটিসের মাত্রা বেড়ে যায় এবং বাঁ পায়ে ইনফেকশন (পচন) হয়ে পা ফুলে যায়। তাই মঙ্গলবার (১১ ফেব্রুয়ারি) সকালে তাকে সিসিইউতে নেয়া হয়েছে।

তিনি আরও বলেন, গত শনিবার দুপুরে পাঠদান শেষে বিশ্রামাগারে আসার পর হঠাৎ জুনায়েদ বাবুনগরী জ্বর অনুভব করেন। এরপর থেকে তিনি দুর্বল হয়ে পড়েন এবং তার রক্তচাপ বেড়ে যায়। শারীরিক অবস্থার অবনতি হলে বিকেলে তাকে চট্টগ্রামের সিএসসিআর হাসপাতালে ভর্তি করা হয়।

বাবুনগরীর চিকিৎসক চট্টগ্রাম মেডিকেল কলেজ ও হাসপাতালের সহযোগী অধ্যাপক হৃদরোগ এবং মেডিসিন বিশেষজ্ঞ ডা. মোহাম্মদ ইব্রাহীম চৌধুরীর তত্ত্বাবধানে চিকিৎসাধীন রয়েছেন। সিসিইউতে তার শারীরিক অবস্থা কিছুটা উন্নতি হয়েছে বলে জানিয়েছেন ডা. মুহাম্মদ ইব্রাহীম চৌধুরী।

-এএ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ