সোমবার, ২৪ আগস্ট ২০২৬ ।। ৮ ভাদ্র ১৪৩৩ ।। ১১ রবিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
বিশ্বজয়ী দুই হাফেজকে বরণ করলো আওয়ার ইসলাম ​আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে জুলাই গণঅভ্যুত্থানের সাক্ষ্য দিলেন সাধারণআলেম সমাজের মুখপাত্র  খাদিজা (রা.) ও বরকতময় সংসার গুম-খুনের শিকারদের জন্য হচ্ছে আলাদা অধিদপ্তর মুন্সিগঞ্জে পুকুরে ডুবে দুই চাচাতো ভাইয়ের মৃত্যু মাছের উৎপাদন বাড়াতে হবে, মানের সঙ্গে আপস নয়: কৃষিমন্ত্রী প্রধানমন্ত্রীর হাতে যোগদানপত্র দাখিল করলেন জহির উদ্দিন স্বপন কওমি শিক্ষার্থীদের আযহার বিশ্ববিদ্যালয়ে ১৩ বিষয়ে পড়ার সুযোগ হেফাজতের সন্দেহ দূর করতে আলেম-উলামাদের সঙ্গে কথা বলব: ধর্ম প্রতিমন্ত্রী লিংকন রাহুল গান্ধীর সভায় ১০ কোটি রুপি খরচের অভিযোগ বিজেপির

সেই লাল মসজিদের দখল ছেড়ে দিচ্ছেন মাওলানা আজিজ

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: ঐতিহাসিক লাল মসজিদের দখল ছেড়ে দিতে রাজি হয়েছেন মাওলানা আবদুল আজিজ। মঙ্গলবার ওই মসজিদ ছেড়ে যাওয়ার কথা তার। তিনি লাল মসজিদের বরখাস্তকৃত খতিব।

কয়েকদিন আগে পাকিস্তানের ইসলামাবাদে অবস্থিত সরকার পরিচালিত এই মসজিদটি তিনি দখলে নেন। তারপর গত তিনদিন ধরে ইসলামাবাদ প্রশাসনের সঙ্গে চলে তার সমঝোতা। এর ফলে কর্তৃপক্ষ তাকে জামিয়া হাফসা প্রতিষ্ঠার জন্য ২০ কানাল জমি বরাদ্দ দেয়ার প্রতিশ্রুতি দেয়ার প্রেক্ষিতে তিনি দখল ছেড়ে দিতে রাজি হন। এ খবর দিয়েছে অনলাইন ডন।

এতে বলা হয়, বৃহস্পতিবার ইসলামবাদের এইচ-১১ সেক্টরে জামিয়া হাফসায় প্রবেশ করেন তার ছাত্রীরা। তারা সমঝোতার পর বেরিয়ে যাওয়া শুরু করেন রোববারই। ওই মসজিদ ঘেরাও করে রাখা পুলিশ সদস্যদের প্রত্যাহার করা হয়েছে।

উদ্ভূত পরিস্থিতি নিয়ে সমঝোতামুলক আলোচনার সময় মাওলানা আজিজ বলেছেন, সাবেক প্রেসিডেন্ট পারভেজ মোশাররফের বিরুদ্ধে আন্দোলন হয়েছিল। এর কারণ, রাজধানীতে মসজিদ ভাঙার কাজ শুরু হয়েছিল তার সময়ে। আবার সেই একই রকম কর্মকা- শুরু হয়েছে। এ সময় কর্তৃপক্ষ তাকে আশ্বস্ত করে যে, তার অভিযোগ যথাযথ কর্তৃপক্ষের কাছে পৌঁছে দেয়া হবে। সুপ্রিম কোর্টের রায়ের আলোকে তার দাবি বিবেচনা করা হবে।

আরএম/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ