শুক্রবার, ২০ নভেম্বর ২০২৬ ।। ৫ অগ্রহায়ণ ১৪৩৩ ।। ১০ জমাদিউস সানি ১৪৪৮

শিরোনাম :
বিশ্বের সবচেয়ে বড় ধর্ম হবে ইসলাম, শীর্ষে থাকবে যেসব দেশ দারুল উলুম করাচির দ্বিতীয় সাময়িকে প্রথম বাংলাদেশের উসামা আওয়ামী লীগের প্রত্যাবর্তনের পথ আরও কঠিন হচ্ছে: গাজী আতাউর রহমান দাওয়াতুল হকের ৩১তম মারকাজি ইজতেমা কাল, মিলনমেলা হবে ধর্মীয় ও রাজনৈতিক ব্যক্তিদের ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে প্রাণ গেল আরও ৩ জনের   বৈষম্যমূলক রাজনীতি দিয়ে টেকসই জাতীয় ঐক্য সম্ভব নয়: জমিয়ত মহাসচিব ভুল পথে চললে রাজপথে প্রতিরোধ, সরকারকে আমিরে মজলিস নূরানী শিক্ষকদের নিবন্ধন কার্যক্রম শুরু করছে শায়খুল কুরআন ফাউন্ডেশন কক্সবাজারে ট্রেনের ধাক্কায় একই পরিবারের ৪ জন নিহত অবিলম্বে মুফতি রুহুল আমিনের মুক্তি দাবি গওহরডাঙ্গা বোর্ড নেতৃবৃন্দের

অন্য দেশের তুলনায় বাংলাদেশ নিরাপদ: র‌্যাব প্রধান

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নের (র‌্যাব) মহাপরিচালক বেনজীর আহমেদ বলেছেন, আইন-শৃঙ্খলার দিক থেকে বিশ্বের অনেক দেশের তুলনায় বাংলাদেশ একটি নিরাপদ রাষ্ট্র। সিরাজগঞ্জের সলঙ্গায় র‌্যাব-১২ এর ১৩তম প্রতিষ্ঠাবার্ষিকীর অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

গতকাল সোমবার (১০ ফেব্রুয়ারি) রাতে বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে র‌্যাব-১২ এর ত্রয়োদশ প্রতিষ্ঠাবার্ষিকীর অনুষ্ঠান পালন করা হয়েছে। বেনজীর আহমেদ বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে দেশ আজ ক্ষুধা ও দারিদ্র্যকে পরাজিত করার দ্বারপ্রান্তে। সারাবিশ্বে বাংলাদেশ ম্যাজিক নামে এখন পরিচিত। শেখ হাসিনা হলেন এ রাষ্ট্রের ম্যাজিশিয়ান।

তিনি আরো বলেন, র‌্যাব-১২ প্রতিষ্ঠা লগ্ন থেকেই সন্ত্রাস, মাদক ও জঙ্গী ও সমাজে শান্তি প্রতিষ্ঠার লক্ষ্যে কাজ করে যাচ্ছে। আগামীতেও সকল বাহিনীর সমন্বয়ে দেশকে সন্ত্রাস, মাদকমুক্ত এবং দারিদ্র্যমুক্ত করে বঙ্গবন্ধুর সোনার বাংলাদেশ গড়তে কাজ করে যাবে।

অনুষ্ঠানে সিরাজগঞ্জ জেলা প্রশাসক ড. ফারুক আহম্মেদ, পুলিশ সুপার মো. হাসিবুল আলমসহ ঊর্ধ্বতন কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।

-এও


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ