বুধবার, ০৫ আগস্ট ২০২৬ ।। ২১ শ্রাবণ ১৪৩৩ ।। ২২ সফর ১৪৪৮

শিরোনাম :
আমদানির অনুমতি ২ লাখ ১৮ হাজার টন, কাঁচামরিচ এল ২৬ টন   শিক্ষা সহায়তায় মহারাষ্ট্র জমিয়তের বড় উদ্যোগ, বৃত্তি পাচ্ছে অমুসলিমরাও গণঅভ্যুত্থানের দ্বিতীয় বার্ষিকীতে ব্রাডফোর্ডে বিকেএমের আলোচনা সভা ও দোয়া মাহফিল আস-সুন্নাহ কেন ব্যক্তিগত সহায়তা করে না, ব্যাখ্যা দিলেন শায়খ আহমাদুল্লাহ তাসলিমা নাসরিনের মন্তব্যের তীব্র নিন্দা অল ইন্ডিয়া মুসলিম পার্সোনাল ল বোর্ডের কুরআন-সুন্নাহর বিশুদ্ধ জ্ঞান ও আমলেই মুসলিম উম্মাহর কল্যাণ: দেওবন্দের মুহতামিম শান্তির বাংলাদেশ চাই, সংঘাতের নয়: আজহারী জুলাই শহীদ শেখ মো. সাকিব রায়হানের কবর জিয়ারত ঘরমুখী মানুষের ঢলে গাজীপুরে মহাসড়কে তীব্র চাপ, অতিরিক্ত ভাড়া আদায়ের অভিযোগ এনসিপির যুগ্ম সদস্যসচিব গাজী সালাউদ্দীন তানভীর গ্রেফতার

৯ মাসে ডাকসু নেতাদের খরচ সাড়ে ৮৩ লাখ টাকা

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: দায়িত্ব নেয়ার পর গত ডিসেম্বর পর্যন্ত ৯ মাসে বিভিন্ন খরচ বাবদ তহবিল থেকে ৮৩ লাখ ৫১ হাজার ৩০৪ টাকা উত্তোলন করেছেন ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (ডাকসু) নেতারা।

বিভিন্ন অনুষ্ঠান ও উদ্যোগের খরচ হিসেবে এ পরিমাণ টাকা নেন তারা। গতকাল শনিবার ডাকসুর চতুর্থ কার্যনির্বাহী সভায় প্রকাশিত হিসেব সূত্রে এ তথ্য জানা গেছে।

এছাড়া ডাকসু কার্যালয় ব্যবস্থাপনা খাতে খরচ হয়েছে ৩ লাখ ৬৬ হাজার ৭৩ টাকা। বিভিন্ন অনুষ্ঠানে স্পন্সর থেকে পান ৬ লাখ ৮৭ হাজার ৫০৪ টাকা।

প্রকাশিত হিসেবে দেখা যায়, ডাকসু প্রতিনিধির মধ্যে ক্রীড়া সম্পাদক শাকিল আহমেদ উত্তোলন করেছেন ১৯ লাখ ৮১ হাজার টাকা, সাহিত্য সম্পাদক মাজহারুল কবির ১৩ লাখ ৭১ হাজার ৮৩৪ টাকা, আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক শাহরিমা তানজিন ৬ লাখ ৭১ হাজার ৯০০ টাকা, স্বাধীনতাসংগ্রাম ও মুক্তিযুদ্ধবিষয়ক সম্পাদক সাদ বিন কাদের চৌধুরী ৭ লাখ ৮২ হাজার ১২০ টাকা।

সংস্কৃতি সম্পাদক আসিফ তালুকদার ১২ লাখ ৬৫ হাজার টাকা, বিজ্ঞান ও প্রযুক্তি সম্পাদক আরিফ ইবনে আলী ৯ লাখ ৯৯ হাজার টাকা, সমাজসেবা সম্পাদক আখতার হোসেন ৪ লাখ ৫০ হাজার টাকা এবং ছাত্র পরিবহন সম্পাদক শামস-ঈ-নোমান ৫৮ হাজার ৭০০ টাকা।

এছাড়া সদস্যদের মধ্যে তানভীর হাসান ৯০ হাজার টাকা, রাকিবুল হাসান ৬১ হাজার ৭০০ টাকা, রাইসা নাসের ৭৪ হাজার ৫০ টাকা, রকিবুল ইসলাম ২ লাখ ২০ হাজার টাকা, মুহা. মাহমুদুল হাসান ৯৪ হাজার ৫০০ টাকা, রফিকুল ইসলাম ৩০ হাজার টাকা, ফরিদা পারভীন ৬১ হাজার ৫০০ টাকা, সাইফুল ইসলাম ১ লাখ টাকা এবং যোশীয় সাংমা ৪০ হাজার টাকা উত্তোলন করেছেন। জানা যায়, ডাকসু সদস্যদের জন্য তহবিল থেকে আলাদা কোনো বাজেট ছিল না। তারা এ টাকা তুলেছেন জিএস গোলাম রাব্বানীর তহবিল থেকে।

উল্লেখ্য, গত বছর ডাকসুর বর্তমান কমিটির জন্য ১ কোটি ৮৯ লাখ টাকার বাজেট পাস হয়। এগুলো ভিপি, জিএসসহ ৯ জন সম্পাদকের মধ্যে ভাগ করে দেয়া হয়েছে। এর মধ্যে ভিপির জন্য ৫ লাখ টাকা, জিএসকে তিন খাতে মোট ৫২ লাখ টাকা। জিএসের খাতের মধ্যে রয়েছে অভিষেক অনুষ্ঠানের জন্য ৩০ লাখ, সাধারণ অনুষ্ঠানের জন্য ১৭ লাখ ও আনুষঙ্গিক খরচ হিসেবে ৫ লাখ টাকা।

এছাড়া স্বাধীনতাসংগ্রাম ও মুক্তিযুদ্ধবিষয়ক সম্পাদককে ১০ লাখ, বিজ্ঞান ও প্রযুক্তি সম্পাদককে ১৫ লাখ, কমনরুম ও ক্যাফেটেরিয়া সম্পাদককে ১০ লাখ, আন্তর্জাতিকবিষয়ক সম্পাদককে ১৫ লাখ, সাহিত্য সম্পাদককে ১৫ লাখ, সংস্কৃতি সম্পাদককে ১৫ লাখ, সমাজসেবা সম্পাদককে ১৩ লাখ, ক্রীড়া সম্পাদককে ২০ লাখ এবং ছাত্র পরিবহন সম্পাদককে ১৫ লাখ টাকা বরাদ্দ করা হয়। তবে এজিএস ও ১৩ জন সদস্যকে বাজেট দেয়া হয়নি।

-এটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ