সোমবার, ০৮ জুন ২০২৬ ।। ২৫ জ্যৈষ্ঠ ১৪৩৩ ।। ২২ জিলহজ ১৪৪৭

শিরোনাম :
হজ মৌসুমে সেবা দিয়েছেন মক্কা মিউনিসিপ্যালিটির ৯ হাজারের বেশি স্বেচ্ছাসেবক পুকুরে ডুবে মাদরাসার হিফজ বিভাগের দুই শিক্ষার্থীর মৃত্যু ইস্তাম্বুলে তৃতীয় বৈশ্বিক ইসলামি অর্থনীতি সম্মেলন অনুষ্ঠিত ৬ নবজাতকের মর্মান্তিক মৃত্যু ও পরবর্তী ঘটনাপ্রবাহ নিয়ে শঙ্কা সন্ত্রাসের পক্ষে কাজ করা সাংবাদিকেরা আইনের ঊর্ধ্বে নয়: সংসদে তথ্য প্রতিমন্ত্রী যুক্তরাষ্ট্রের দ্বিমুখী আচরণের কারণে শান্তি আলোচনা এগোচ্ছে না: ইরান ৩০টি নোটিশ দিয়েছি, কোনটার ওপর বলব জানি না: সংসদে আমির হামজা বিদ্যুৎ ও তেল-গ্যাসের মূল্যবৃদ্ধি নয়, দুর্নীতি বন্ধ করুন: বিকেএম মমতার কেন এই বিপর্যয়, বিজেপির কেন এই উত্থান? এবার ২ লাখ ফলদ চারা রোপণ করবে আসসুন্নাহ ফাউন্ডেশন

বার্মিংহামে বাংলাদেশ খেলাফত মজলিসের মতবিনিময় সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: বাংলাদেশ খেলাফত মজলিস বার্মিংহাম শাখার উদ্যোগে এক মতবিনিময় সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।

গতকাল ৮ ফেব্রুয়ারি শনিবার শাখার সভাপতি ব্যারিস্টার মাওলানা বদরুল হকের সভাপতিত্বে ও সাধারন সম্পাদক হাফিজ মাওলানা সৈয়দ শিহাব উদ্দিনের পরিচালনায় এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ খেলাফত মজলিস এর কেন্দ্রীয় সমাজকল্যাণ সম্পাদক ও যুক্তরাজ্য শাখার সভাপতি শায়খুল হাদীস প্রিন্সিপাল মাওলানা রেজাউল হক।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন যুক্তরাজ্য শাখার উপদেষ্টা পরিষদের সদস্য বিশিষ্ট আলেম মাওলানা শামছুদ্দীন ও যুক্তরাজ্য শাখার সহ সভাপতি শায়খ হাফিজ মাওলানা ইকবাল হোসাইন।মতবিনিময় সভায় বার্মিংহাম শাখার প্রচার সম্পাদক হাফিজ মাওলানা আহসান হাবিব,হাফিজ মাওলানা মুহসিন হাক্কানী সহ অন্যান্য দায়িত্বশীল বৃন্দ।

মতবিনিময় সভায় সংগঠনের কেন্দ্রীয় সমাজকল্যাণ সম্পাদক ও যুক্তরাজ্য শাখার সভাপতি শায়খুল হাদীস প্রিন্সিপাল মাওলানা রেজাউল হক সদ্য বাংলাদেশ সফরের বিভিন্ন কার্যক্রম তুলে ধরে বক্তব্য উপস্থাপন করেন।পরিশেষে বাংলাদেশ খেলাফত মজলিস এর কেন্দ্রীয় সিনিয়র নায়েবে আমীর ও আন্তর্জাতিক খ্যাতি সম্পন্ন মুফাসসিরে কোরআন আল্লামা যুবায়ের আহমদ আনছারী সাহেব এর দ্রুত সুস্থতা ও দীর্ঘায়ু কামনা করে বিশেষ মোনাজাত করা হয়।

-এটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ