বুধবার, ১০ জুন ২০২৬ ।। ২৬ জ্যৈষ্ঠ ১৪৩৩ ।। ২৪ জিলহজ ১৪৪৭

শিরোনাম :
সাপের কামড়ে মাদরাসাছাত্রীর মৃত্যু চিকিৎসকদের বিসিএসে প্রবেশের বয়সসীমা বাড়ানোর সুপারিশ তেল, গ্যাস, সার, বিদ্যুতে অতিরিক্ত ভর্তুকি প্রয়োজন ৪২ হাজার ৬০০ কোটি টাকা ডেপুটি স্পিকারের নেতৃত্বে চীন সফরে যাচ্ছেন ৪ এমপি সৎ ও আদর্শবান ব্যক্তিদের নিয়ে কমিটি গঠন করুন: পীর সাহেব চরমোনাই ইসলামী ব্যাংক, জামায়াতে ইসলামী কোনোটাই ইসলাম নয়: স্বরাষ্ট্রমন্ত্রী মুন্সীগঞ্জে ইমামদের সঙ্গে প্রশাসনের মতবিনিময় সভা জেনারেল শিক্ষার্থীদের জন্য আস-সুন্নাহর ৬ মাসের ইসলামিক স্টাডিজ কোর্স সীমান্তের ৮ পয়েন্ট দিয়ে শতাধিক নাগরিককে পুশইনের অপচেষ্টা বিএসএফের আমরা কেন মওদুদি সাহেবের বিরোধিতা করি-১

ভারতের বিধানসভা নির্বাচন: জয়ের পথে কেজরিওয়াল!

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: ভারতের দিল্লি বিধানসভা নির্বাচনে বড় ব্যবধানে এগিয়ে রয়েছে অরবিন্দ কেজরিওয়ালের আম আদমি পার্টি। বুথপেরত জরিপ বলছে, এই নির্বাচনে তৃতীয়বারের মতো দিল্লির মুখ্যমন্ত্রী হতে যাচ্ছেন অরবিন্দ কেজরিওয়াল।

আজ শনিবার (৮ ফেব্রুয়ারি) সকাল ৮টায় ভোটগ্রহণ শুরু হয়ে চলে সন্ধ্যা ৬টা পর্যন্ত। এরপর শুরু হয় ভোটগণনা। দিল্লিতে ভোটার প্রায় দেড় কোটি।

জানা যায়, ৭০ আসনের মধ্যে ৫০ থেকে ৫৫ আসনে জিততে চলেছে বলে জরিপে বলা হয়েছে। কেজরিওয়াল আরও একটি নিরঙ্কুশ জয় পেতে যাচ্ছেন বলে বুথফেরত জরিপ আভাস দিচ্ছে।

দিল্লিতে কেজরিওয়াল ফ্যাক্টর হয়ে ওঠেন ২০১৩ সালে। দীর্ঘদিন জিইয়ে থাকা দিল্লির নাগরিক সমস্যাগুলো সবার সামনে আনতে সক্ষম হন তিনি। তার সঙ্গে ধীরে ধীরে যুক্ত হয় মধ্যবিত্ত শ্রেণির বড় একটি অংশ। তাদের সঙ্গে নিয়ে নির্বাচনে নামেন কেজরিওয়াল।

প্রথমবার দিল্লিতে নির্বাচন করে বিধানসভার ৭০ আসনের মধ্যে ২৮টিতে জয় পায় কেজরিওয়ালের আম আদমি পার্টি। সেবার ৩১ আসন নিয়ে বিজেপি একক গরিষ্ঠতা পায়। তবে কেজরিওয়ালের সঙ্গে তারা সরকার গঠন করেনি। ব্যাপক ভরাডুবি হওয়া কংগ্রেস পায় আট আসন। কেজরিওয়াল সরকার গঠনে কংগ্রেসের সমর্থন পান। প্রথমবার মুখ্যমন্ত্রী হন কেজরিওয়াল। তবে তার সরকার মাত্র ৪৯ দিন টিকেছিল।

দ্বিতীয় দফায় নির্বাচনে এককভাবে বিধানসভায় বিশাল জয় পায় আম আদমি পার্টি। ৭০ আসনের মধ্যে ৬৭টিতেই জিতে ইতিহাস তৈরি করেন কেজরিওয়াল। কংগ্রেস একটি আসনও তখন পায়নি।

আর বাকি তিন আসন পেয়েছিল বিজেপি। তখন বোঝা যায়, দিল্লির মানুষ বড় বড় রাজনৈতিক দলের গালভরা প্রতিশ্রুতির চেয়ে উন্নয়নকর্মী কেজরিওয়ালকেই তাদের মানুষ হিসেবে বেছে নিয়েছেন। সেই থেকে বিজেপি ও কংগ্রেস দিল্লিতে খুব বেশি সুবিধা করতে পারেনি।

-এটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ